Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আর যেহেতু এখানে অন্তরের সংকল্লের জন্য দায়ী করার কথা বলা আছে, তাই এ ধরনের শপথ পাপ। গমুস শপথেই পাপের ধারণা রয়েছে, তাই এক্ষেত্রে কাফফারা ওয়াজিব । কাফফারা দিলে এ পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে । সবশেষে বলা হয়েছে, আল্লাহ্‌ ক্ষমাপরায়ণ, ধৈর্যশীল- একথার অর্থ, আল্লাহপাক ক্ষমাপরবশ । তাই তোমাদের কবীরা গোনাহ তওবার মাধ্যমে অথবা বিনা তওবায় ক্ষমা করে দেন। এই ক্ষমা এখানে “অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না' বাক্যটির সঙ্গে সম্পৃক্ত। পরে উল্লেখিত অন্তরের সংকল্প বা গমুস শপথের সঙ্গেও আল্লাহপাকের ক্ষমাশীলতার সম্পর্ক রয়েছে । প্রমাণ হিসেবে বোখারী বর্ণিত হজরত আয়েশার হাদিসটি প্রণিধানযোগ্য-_ যেখানে তিনি বলেছেন, আয়াতটি অবতীর্ণ হয়েছে ওই ব্যক্তির উদ্দেশ্যে যিনি বলেছেন, 'লা ওয়াল্লাহ্‌ ওয়া বালা ওয়াল্লাহ্‌ (আল্লাহর কসম না আল্লাহর কসম হ্যা)। জেনে রাখা প্রয়োজন, শপথ অর্থ- শক্তি। যেমন, আল্লাহপাক বলেছেন, “লা আখজ্নাহু বিল ইয়ামিন (অবশ্যই আমি তাকে শক্তভাবে ধরেছি)।' এই জন্যই ডান হাতের নাম ইয়ামিন । কারণ, ডান হাত বাম হাতের চেয়ে অধিক শক্তিশালী । শপথ দুই ধরনের । ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত শপথ হচ্ছে- ভূতভবিষ্যত,সত্যমিথ্যা, বিবৃতিমূলক বা অবিবৃতিমূলক বচন- যা অচিন্ত্যনীয়রূপে মুখে উচ্চারিত হয়। এ ধরনের শপথকে বলে লগবু বা অর্থহীন শপথ । শরিয়তের দৃষ্টিকোণ থেকে এ শপথের কোনো মূল্যই নেই___ তাই এ সম্পর্কে কোনো বিধানও নেই। তবে ইমাম আবু হানিফা এ সম্পর্কে কিছু আলোচনা করেছেন। ইচ্ছাকৃত শপথ আবার দুই প্রকার । ১. বিবৃতিমূলক__ যা বাস্তবে সত্য এবং বক্তার ধারণাতেও সত্য । যেমন, কেউ বললো, আল্লাহর কসম! হজরত মোহাম্মদ স. আল্লাহর রসুল। কিয়ামত অবশ্যই সংঘটিত হবে ইত্যাদি । এতাদৃশ শপথ সমালোচনার উর্ধ্বে বরং এ হচ্ছে ইবাদত । তবে এ সকল ক্ষেত্রে আল্লাহ্‌র নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, নিশ্চয়ই আল্লাহপাক তোমাদের বাপ দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। সুতরাং শপথ করতে চাইলে আল্লাহ্‌র নামে শপথ কোরো । অন্যথায় নিশ্ুপ থেকো । বোখারী, মুসলিম। হজরত ইবনে ওমর থেকে আরো বর্ণিত হয়েছে__ আমি স্বয়ং শুনেছি, রসুল স. বলেছেন, যে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করলো, সে অবশ্যই শিরিক করলো । তিরমিজি । হজরত আবু হোরায়রার হাদিসে এসেছে___ রসুল স. বলেছেন, পিতা-মাতা, দাদা-দাদী ও প্রতিমার নামে শপথ কোরো না। আর আল্লাহর ওয়ান্তেও শপথ কোরো না, যদি তা মিথ্যা হয়। আবু দাউদ, নাসাঈ । শপথকারীর শপথ তার ধারণায় সত্য হলেও বাস্তবে তা যদি মিথ্যা হয়, তবে শপথকারীর ধারণার ভিত্তিমূল কী তা বিচার করে দেখতে হবে । দেখতে হবে তার ধারনা নিছক কল্পনার উপর, না একক কোনো বর্ণনার উপর । একক বর্ণনা নির্ভুল হলেও ভুলের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তাই ইমাম আবু হানিফার মতে, এ রকম || 9100]] 8. 00] অন্সদ মর ৫০৯

— পৃষ্ঠা ৫০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।