Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এবং দায়ী না হওয়া পরস্পরবিরুদ্ধ । পাপের কারণে কাফফারা ওয়াজিব হয় । আবার দায়ী হতে হয় পাপের কারণেই । মাসরুক বলেছেন, পাপ কর্মে শপথ করলে কাফফারা ওয়াজিব হয় না। আবার শয়তানী পদস্থলনেও কাফফারা দিতে হয়। পাপকর্মে শপথকারী এক ব্যক্তি সম্পর্কে শা"বী বলেছিলেন, তার কাফফারা হলো তওবা। আমি বলি, পাপকর্মে শপথকারীর উচিৎ শপথ ভঙ্গ করা। কেউ যদি পাপকর্মে শপথ করে এবং তা পূরণ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী হয়, তবে ওই শপথ প্রকৃত শপথের পর্যায়ভুক্ত এবং ওই শপথের কারণে সে আল্লাহপাকের শাস্তিযোগ্য হবে। যেমন, তিনি বলেছেন, “যখন তোমরা সুদৃঢ় শপথ করো, তখন আল্লাহপাক তা গ্রহণ করেন।' এরকম শপথকে নিরর্থক শপথ বলা যায় না। রসুল স. এর ওই উক্তিতে একথার পোষকতা রয়েছে যেখানে তিনি বলেছেন, কাজেই তার উচিত, সে যেনো কাফফারা দেয় এবং উত্তমকর্ম সম্পন্ন করে । আর আল্লাহতায়ালাই সমধিক জ্ঞাত। “কিন্ত তিনি তোমাদের অন্তরের সংকল্লের জন্য দায়ী করবেন'__ একথার অর্থ, মিথ্যা শপথের যে দৃঢ় সংকল্প তোমরা অন্তরে ধারণ করেছো, তার জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে। এ ধরনের শপথ অর্থহীন শপথ নয়। এ হচ্ছে পরিপ্ক মিথ্যা শপথ, যা ভঙ্গ করলে পাপ হয়। শুধুমাত্র শপথে কোনো পাপ নেই । কেউ যদি এই মর্মে আপত্তি তোলে যে, সুরা মায়েদায় বর্ণিত হয়েছে, 'যে শপথে তোমরা দৃঢ় প্রত্যয়ী, আল্লাহ্‌ অবশ্যই তা ধরবেন।' তাহলে প্রমাণিত হয় যে, দৃঢ় সংকল্প পাপ এবং ধর্তব্য বিষয়। যদি তাই হয়, তবে কীভাবে বলা যায় যে, পরিপন্ক শপথ এই ব্যাখ্যার বাইরে? আমি বলি, ওই আয়াতের প্রতিপাদ্য বিষয় হচ্ছে__ আল্লাহপাক তোমাদের ওই সকল শপথ ধরবেন, যা তোমরা সংকল্প করেছো এবং ভঙ্গ করেছো । কিন্তু এখানে সেকথা বলা হয়নি। এখানে বিবৃত হয়েছে রূপক অর্থেরই একটি অংশ। আর প্রকৃত ও রূপক অর্থ কখনো একীভূত হয় না। গমুস জাতীয় শপথের বেলায় কেবল শপথ করার সাথে সাথে ধর্তব্য হয়। কাজেই এটা সুস্পষ্ট যে, সুরা মায়েদায় বর্ণিত শপথ হচ্ছে পরিপক শপথ । আর এখানে যে শপথের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গমুস শপথ । ইমাম শাফেয়ীর বক্তব্য হচ্ছে, অন্তরের সংকল্প এবং তোমরা যে পরিপক শপথ করেছো-_ আয়াত দু'টি একই মর্মবোধক। তার ধারণায়, অন্তরের সংকল্পই হচ্ছে পরিপক শপথ, যা অর্থহীন শপথের বিপরীত । কাজেই বর্ণিত আয়াত দু'টির মধ্যে পরিপক, গমুস, নিরর্৫ক-সকল শপথই রয়েছে। তাই সবগুলোর ক্ষেত্রে কাফফারা ওয়াজিব। আমরা বলি, ব্যাপারটি সে রকম নয়। বরং পরিপক্ক শপথকারীর উপরে রয়েছে একটি দায়িত্ব, যা পূরণ করা ওয়াজিব। যেমন, এক আয়াতে বলা হয়েছে, “হে ইমানদারগণ । তোমাদের শপথ পূর্ণ করো।' কিন্তু এখানে পাপ বা ধর্তব্যের কথা বলা হয়নি। তবে শপথ ভঙ্গের ও অন্তরের সংকল্পের বিষয়টি স্বতন্ত্র। হজরত আয়েশার ব্যাখ্যানুসারে অন্তরের সংকল্প অর্থহীন শপথের বিপরীত। তাফসীরে মাযহারী/৫০৮ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।