ফেলা, এক কথা নয়। আর শপথ ঠান্টা ভেবে করা হয়েছে কিনা, তা বুঝার উপায় নেই। তাই 'লগবু' শব্দটির ব্যাখ্যায় ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে, বুঝে শুনে শপথ করার পর শপথের বিপরীত আচরণ করলেই কেবল বলা যাবে, শপথটি ছিলো *লগবু' বা নিরর্৫থক । জুহুরী, হাসান ও ইব্রাহিম নাখয়ীও এরকম বলেন। হজরত কাতাদা ও মাকহুল বলেন, এধরণের শপথে কোনো পাপ নেই। কাফফারাও নেই৷ এধরণের শপথকারী জানে যে, তার শপথ আসলে শপথই নয়। তাই তার শপথকে শপথ হিসেবে ধরাই যাবে না। শাফেয়ীর সিদ্ধান্ত হচ্ছে, সত্য ধারণার উপর স্বেচ্ছায় শপথের পর শপথ থেকে সরে গেলে কাফফারা ওয়াজিব হবে । কারণ, তা আয়াতে উল্লেখিত নিরর্থক শপথের পর্যায়তুক্ত নয় । যেহেতু শপথ করা হয়েছে স্বেচ্ছায় । যেমন গমুস জাতীয় শপথ করা হয়। তবে এই শপথের সঙ্গে গমুস শপথের পার্থক্য এতোটুকুই যে, গমুস শপথকারী চিন্তাভাবনা না করেই শপথ করে, তাই তাতে পাপ নেই। আমি বলি, যদিও এটা নিরর্থক শপথের পর্যায়ভুক্ত নয়, তবুও এতে পাপ নেই, কাফফারাও নেই। পাপ নেই একারণে যে, আল্লাহপাক বলেছেন, “তোমাদের মুখ থেকে ভুলবশতঃ যা উচ্চারিত হয়, তাতে পাপ নেই। হ্যা, যাতে মনের প্রত্যয় থাকে।' আর এতে পাপ নেই বলে কাফফারাও নেই। পাপ মোচনই কাফফারার উদ্দেশ্য । তাই পাপই যখন নেই, তখন কাফফারাও নেই। আর এই শপথ “ফীমা আকাত্তুমুল আইমানা' আয়াতটির সঙ্গে সম্পৃক্তও নয়। প্রকৃতপক্ষে কাফফারা ওই আয়াতটির সঙ্গেই সম্পৃক্ত। কেউ যদি বলে বসে, পাপই যদি কাফফারার কারণ হয় এবং হাদিস ও একমত্যের দৃষ্টিতে ভূলের জন্য যদি কোনো পাপ না থাকে, তবে ভুলক্রমে হত্যাকা” ঘটালে কাফফারা কি ওয়াজিব হবে না? আমাদের জবাব হচ্ছে__ একটি হত্যাকান্ডের সাথে জড়িত থাকে দু'টি অপরাধ-অন্যায়ভাবে প্রাণ হরণ ও আল্লাহ্র নির্দেশ লংঘন। ইচ্ছাকৃত হত্যা কবীরা গোনাহ। তাই কেবল কাফফারা দিলে নিষ্কৃতি পাওয়া যাবে না। ইচ্ছাকৃত হত্যাকান্ডের মধ্যে প্রাণহরণ ও নির্দেশলংঘন দু'টোই রয়েছে। কিন্তু ভুলক্রমে হত্যাকান্ডে রয়েছে কেবল প্রাণহরণের অপরাধটি । সুতরাং কেবল আল্লাহ্র নির্দেশ লংঘনের কারণে কাফফারা আদায় করলে হত্যাকারী কখনো দায়মুক্ত হতে পারবে না। হজরত সাঈদ বিন জোবায়ের বলেছেন, পাপকর্মের সঙ্গে জড়িত শপথের নাম অর্থহীন শপথ (কসমে লাগবু)। এরকম শপথকারী আল্লাহ্পাকের শাস্তির উপযোগী হবে না। কিন্ত তাদেরকে শপথ ভঙ্গ করে কাফফারা দিতে হবে । একথা মেনে নিলে প্রকৃত শপথ এবং অর্থহীন শপথ একজাতীয় হয়ে পড়ে। অথচ আয়াতের বক্তব্যে প্রতীয়মান হয় যে, বর্ণিত শপথ দু'টি এক প্রকারের নয়। কাফফারা ওয়াজিব হওয়া তাফসীরে মাযহারী/৫০৭ |11111.011100119.0011
— পৃষ্ঠা ৫০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।