Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বলেছেন ইমাম শাফেয়ীও । লগবু শব্দটির উদ্দেশ্য এরকমই । যা অনিচ্ছায় ঘটে তা ধর্তব্য নয় এবং তার মধ্যে পাপও নেই । ইমাম শাফেয়ী বলেছেন, অর্থহীন শপথ আসলে শপথই নয়। তাই তা ভঙ্গ করার প্রশ্ন যেমন ওঠে না, তেমনি শপথ ভঙ্গের কাফফারা দেয়ার কথাও আসে না । আয়াতে “দায়ী করা হবে না' বলে সে কথাই উল্লেখ করা হয়েছে। ইমাম আবু হানিফার মতে এধরনের শপথও কার্যকর । আর এরজন্য কাফফারাও অবধারিত । কারণ রসুল স. এরশাদ করেন, তিনটি বিষয় এমন, যা সত্য বললেও সত্য, আবার ঠাট্টা করে বললেও সত্য । বিষয় তিনটি হচ্ছে__- বিবাহ, তালাক ও শপথ । হেদায়া রচয়িতাও এরকম বলেছেন। কিন্তু আমরা হাদিস গ্রহ্গুলো পর্যালোচনা করেও বর্ণিত হাদিসটি পাইনি। তবে হজরত আবু হোরায়রা থেকে হোরায়রা এরকম সূত্রে বর্ণিত হয়েছে, তিনটি বিষয় সত্য হলেও সত্য, ঠাট্টা হলেও সত্য-__ বিয়ে, তালাক, রজায়াত। হাদিসটি বর্ণনা করেছেন__ আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, হাকেম ও দারা কুতনী। তিরমিজির মতে হাদিসটি হাসান এবং হাকেমের মতে বিশুদ্ধ । ইবনে জাওজী বলেছেন, সূত্রে উল্লেখিত আতা হচ্ছে আজলানের পুত্র যার বর্ণনা পরিত্যক্ত বলে গণ্য হয়। হাফেজ ইবনে হাজার বলেছেন, কথাটি ঠিক নয়। আতা আসলে আবু রিবাহের পুত্র । আজলানের পুত্র নয়। আব্দুর রহমান বিন হাবীব সম্পর্কেও মুহাদ্দিসগণের মতানৈক্য পরিদৃষ্ট হয়। নাসাঈ বলেছেন, লোকটি হাদিসের সনদ অমান্যকারী ৷ অবশ্য অন্যান্যরা তাকে স্বীকৃতি দিয়েছেন। কাজেই হাদিসটি হাসান। হাদিসটি ইবনে আদি তার কামেল গ্রন্থে বর্ণনা করেছেন এভাবে__ তিনটি বিষয়ে ঠাট্টা বিদ্ধপ চলবে না-__ ব্দ্রিপের সাথে ব্যক্ত করলেও তা সত্য বলে গণ্য হবে। বিষয় তিনটি হচ্ছে_- বিয়ে, তালাক ও ক্রীতদাসমুক্তি । হাদিসটির এক বর্ণনাকারী লেহিয়া জরীফ । আব্দুর রাজ্জাক কর্তৃক বর্ণিত হয়েছে__ হজরত ওমর এবং হজরত আলী বলেছেন, তিনটি বিষয়ে ব্যঙ্গবিদ্ধপ চলে না___ বিয়ে, তালাক ও গোলাম আযাদ । তাদের অপর এক বর্ণনায় রয়েছে মানতের কথা । মানতও শপথতুল্য । আমি বলি, শাফেয়ী বর্ণিত হাদিসটি মারফু প্রকৃতির এবং তা আলোচ্য আয়াতের তাফসীর কাজেই প্রকাশ্য নসের প্রতিপক্ষে কিয়াসের স্থান নেই। উপরস্তর কিয়াস হিসেবে গৃহীত হাদিসটি মওকুফ যা মারফু হাদিসের তুলনায় নিম্নমানের । ইবনুল হুম্মাম বলেছেন, শপথের হাদিসটি সঠিক হলেও এখানে তা দলিল হিসেবে ধর্তব্য হবে না। কারণ, হাদিসের বক্তব্য শুধু এতোটুকুই যে, ঠাট্টা করে কেউ শপথ করলেও তা শপথ হিসেবে গণ্য হবে। যে ঠাট্টা করে শপথ করে, সে জেনে শুনেই করে। তাই সে শপথকারী হিসেবে গণ্য । কিন্তু ভুলক্রমে যদি কেউ মিথ্যা বলে তবে তাকে মিথ্যবাদী বলা যায় না। সে হয়তো বলতে চেয়েছে একটি, কিন্ত্র মুখ ফস্‌কে বেরিয়ে গিয়েছে অন্যটি । সুতরাং ঠান্টা শপথ এবং ভূলে কিছু বলে তাফসীরে মাযহারী/৫০৬ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।