Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু যুসার হাদিসে এসেছে__ রসুল স. বলেছেন, আমি ইন্শাআল্লাহ্‌ বলে কোনো বিষয়ে কসম করার পর যদি দেখি, কসমের বিপরীতেই রয়েছে কল্যাণ, তবে কসমের কাফফারা দিয়ে অবশ্যই আমি কল্যাণের দিকে ধাবিত হবো । বোখারী, মুসলিম । কোনো কোনো তাফসীরবিদ বলেছেন, এ আয়াতটি অবতীর্ণ হয়েছে হজরত আবুবকর সম্পর্কে । তিনি এই মর্মে কসম করেছিলেন যে, আমি মিসতাহ্‌ এর সঙ্গে সদাচরণ করবো না। কারণ মিসতাহ্‌ আয়েশাকে অপবাদ দিয়েছিলো । হজরত ইবনে জুরাইরা থেকে এই বিবরণটি উদ্ধৃত করেছেন ইবনে জারীর । “আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ'-_- একথার মাধ্যমে বুঝানো হয়েছে__- আল্লাহপাক তোমাদের শপথ বাক্যগুলো শোনেন। কারণ, তিনি সর্বশ্রোতা। আর তোমাদের উদ্দেশ্য সম্পর্কেও তিনি জানেন । কারণ তিনি সর্বজ্ঞ। পরের আয়াতে বলা হয়েছে, “তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদের দায়ী করবেন না।' এখানে তোমাদের দায়ী করবেন না অর্থ আখেরাতে শাস্তি দিবেন না। এরকম অর্থ হতে পারে যে, দুনিয়া ও আখেরাত-__- কোনো স্থানেই নিরর্থক কসমের জন্য দায়ী করা হবে না। কেউ কেউ আবার বলেছেন, অর্থহীন শপথ ভঙ্গের কারণে কাফফারা দিলে দুনিয়াতে দায়ী করা হবেনা । অর্থাৎ এখানে কেবল দুনিয়াতে দায়ী না করার কথাই বলা হয়েছে। কিন্ত এই মন্তব্যটি ঠিক নয়। কারণ, আল্লাহ্‌র কসমের সঙ্গেই বিষয়টি সংশ্লিষ্ট । এর মধ্যে পার্থিব সংশ্লিষ্টতা নেই। বিষয়টি জাকাতের মতো বিশুদ্ধ আল্লাহ্র হক। একারণেই জাকাত এবং কাফফারা আদায় না করে কেউ মারা গেলে উত্তরাধিকারীদের প্রতি তা আদায়ের দায়িতৃ বর্তায় না। কিন্তু খণ, ওশর এবং খাজনা আদায়ের দায়িত্ব মৃত ব্যক্তির ওয়ারিশদের উপরে থেকেই যায়। আবার শপথ করলেই কাফফারা দিতে হবে__ এমন নয়। বরং কাফফারা দিতে হবে শপথ ভঙ্গ করলে । কাজেই এখানে অভিযুক্ত না করার যে কথা বলা হয়েছে তা পরকালের সঙ্গে সম্পৃক্ত । অর্থাৎ অর্থহীন শপথের জন্য আল্লাহ্‌ আখেরাতে দায়ী করবেন না। আর কাফফারা দিতে হয় অঙ্গীকারাবদ্ধতা থেকে নিষ্কৃতি লাভের জন্য, আল্লাহ্‌র দায়বদ্ধতা থেকে মুক্তির জন্য নয়। অর্থহীন শপথ বুঝাতে এখানে 'লগবু' শব্দটি ব্যবহৃত হয়েছে। কোনো বিষয়ের সঙ্গে শব্দটি সংযুক্ত হলে বুঝতে হবে ওই বিষয়টি ধর্তব্যই নয়। এরকম বলা হয়েছে কামুস অভিধানে । অর্থহীন শপথ ওই নিরর৫থক অঙ্গীকারের নাম যা ধারণা ও ইচ্ছা ব্যতিরেকেই ব্যক্ত করা হয়। সেই অঙ্গীকার অতীত বা ভবিষ্যৎ কালবোধক হতে পারে। পুর্ণ বা অসম্পূর্ণ বাক্যের মাধ্যমে হয়ে থাকতে পারে । এরকম বলেছেন মাতা আয়েশা সিদ্দিকা । শাফেয়ী কর্তৃক বর্ণিত হয়েছে, জননী আয়েশা বলেন, নিরর্থক শপথ এরকম-__ লা ওয়াল্লা, বালা ওয়াল্লা (আল্লাহ্র কসম না, আল্লাহ্‌র কসম হা)। আবু দাউদ বিবরণটি পেশ করেছেন মারফু সূত্রে । শাফেয়ী ও ইকরামার মন্তব্যও অনুরূপ। একই কথা তাফসীরে মাযহারী/৫০৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।