০] তোমরা সকার্য, আত্মসংযম ও মানুষের মধ্যে শান্তি স্থাপন হইতে বিরত রহিবে এই শপথের জন্য আল্লাহকে তোমরা অজুহাত করিওনা। আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞ । 07 তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ্ তোমাদিগকে দায়ী করিবেন না; কিন্ত তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করিবেন। আল্লাহ্ ক্ষমাপরায়ণ, ধৈর্যশীল। “আইমান' অর্থ শপথের বাক্যাবলী । স্উরদ্বাতান' অর্থ প্রতিবন্ধক । আয়াতের শুরুতে নির্দেশ করা হয়েছে, আল্লাহ্র শপথকে যেনো সতকর্মের অন্তরায় করা না হয়। আত্মসংযম, শান্তিস্থাপন __ এসবের বিরুদ্ধে আল্লাহপাকের শপথকে দীড় করানো অভিপ্রেত নয়। কারো সামনে কোনো বস্তু নিশানা বা বাধা হিসাবে প্রোথিত করাকেও “উরদ্বাতান' বলা যেতে পারে । যেমন আরববাসীরা বলে থাকেন, অমুক কজের জন্য অমুক বস্ত পুতে দিয়েছি। এই অর্থটি গ্রহণ করলে আয়াতের মর্ম দাড়াবে__ কৃত শপথে আল্লাহপাককে নিশানা বা বাধা হিসেবে দীড় করিওনা । অর্থাৎ কথায় কথায় শপথ উচ্চারণ কোরো না। এ আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে, পুণঃ পুণঃ শপথ করা মাকরূহ (অনভিপ্রেত)। অধিক শপথকারী আল্লাহ্পাককে অজুহাত হিসাবে দীড় করায়___ বাহাদুরী প্রদর্শনই থাকে তার এমতো কর্মের উদ্দেশ্য । এই আচরণটি আল্লাহ্ভীরুদের আচরণ নয়। রসুল স. বলেছেন, অধিক শপথ করলে ভেঙে ফেলতে হয় অথবা এর জন্য লজ্জিত হতে হয়। বিশুদ্ধ সূত্রপরম্পরায় হজরত ইবনে ওমর থেকে হাকেম এই হাদিসটি বর্ণনা করেছেন। বোখারী তার তারীখ পুস্তকেও হাদিসটি লিপিবদ্ধ করেছেন। এর দ্বারা আরো একটি বিষয় প্রতীয়মান হয় যে, সৎকর্মের বিরুদ্ধে শপথ করার পর তা ভঙ্গ করলে জরিমানা (কাফফারা) দিতে হবে। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন-_ কোনো ব্যক্তি শপথ করার পর যদি দেখে তার শপথ কল্যাণরহিত, তখন তাকে শপথ ভঙ্গ করতে হবে এবং শপথ ভঙ্গের কাফফারা দিয়ে কল্যাণের দিকে ফিরে যেতে হবে । মুসলিম । বোখারী ও মুসলিমে হজরত আব্দুর রহমান বিন সামুরা থেকেও অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। তাফসীরে মাযহারী/৫০৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।