Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বিবাহের মাহাত্ম প্রকাশ পায় সুসন্তান জন্যগ্রহণের মাধ্যমে । পুণ্যার্জনের উদ্দেশ্যে সম্পাদিত না হলেও বিবাহ একটি মহৎ কর্ম। কারণ বিবাহই সৎসন্তানের আগমণ নিশ্চিত করে । আতা ও মুজাহিদ বলেছেন, 'পূর্বাহ্নে তোমরা তোমাদের জন্য কিছু কোরো'__- একথার অর্থ যৌনমিলনের আগে তোমরা বিসমিল্লাহ পাঠ কোরো এবং দোয়া কোরো । বোখারী কর্তৃক বর্ণিত হজরত ইবনে আব্বাসের হাদিসে এসেছে, রসুল স. এরশাদ করেন, সহবাসকালে এই দোয়া পাঠ করা উচিৎ__ “আল্লাহুম্মা জান্নিবনাশ্‌ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রজাকতানা।' এই দোয়া পাঠের ফলে যে সম্ভান জন্যগ্রহণ করবে, শয়তান কোনোদিন তার ক্ষতি করতে পারবে না। “আল্লাহকে ভয় করো'__ একথার মাধ্যমে বলা হয়েছে অবৈধ যৌনচরিতার্থতা থেকে রক্ষা পাও। “তোমরা আল্লাহ্‌র সম্মুখীন হতে যাচ্ছো'__- একথার মাধ্যমে মনে করিয়ে দেয়া হয়েছে শেষ বিচারের দিনের কথা-_- যখন সবাইকে তাদের কর্মফল দেয়া হবে। সতকর্মের পরিণাম শুভ । আর অসৎকর্মের পরিণতি অশুভ। সবশেষে বলা হয়েছে, “বিশ্বাসীগণকে সুসংবাদ দাও ।' আসলে বিশ্বাসীদের সকল সংবাদই সুসংবাদ । অনুকূল প্রতিকূল সকল অবস্থাতেই তাদের জন্য রয়েছে কল্যাণ । সুহাইব থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেন, কী বিস্ময়! বিশ্বাসীরা আনন্দিত হলে কৃতজ্ঞতা প্রকাশ করে । এ কারণে লাভ করে কল্যাণ । আবার বিপদে ধৈর্য ধারণ করলেও পায় কল্যাণ । মুসলিম । বাগবী বলেছেন, একবার হজরত আব্দুল্লাহ্‌ বিন রাওয়াহা এবং তার সহোদরাপতি হজরত নোমান বিন বশীরের মধ্যে ভয়ানক বিবাদ দেখা দিলো । তখন হজরত আব্দুল্লাহ্‌ বিন রাওয়াহা শপথ করে বললেন যে, তিনি কখনোই হজরত নোমান বিন বশীরের কাছে যাবেন না, তার সঙ্গে কথা বলবেন না এবং তার কোনো ব্যাপারে আপোষ মীমাংসায় অংশগ্রহণ করবেন না। তাকে কেউ হজরত নোমান বিন বশীর সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলতেন, আমি শপথ করেছি__ তার কোনো ব্যাপারেই আমি নেই । এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো-__ সুরা বাকারা ঃ আয়াত ২২৪,২২৫ ০56৫ ৯৮ রি (৮ রগ লগ রি গত % ক্পূ্প রঙ ৫ ৯৪০৬ ঘরে চপ ৬০01৮০১852৩ ৪৭০০৮৫1৯৮১১, তাফসীরে মাষহারী/৫০৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।