Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করেন, যারা স্ত্রীর পশ্চাত্ঘারে উপগত হয় তারা অভিশপ্ত । আরো বর্ণিত হয়েছে__- হাশর প্রান্তরে ওই সকল লোকের প্রতি আল্লাহ্‌পাক সুদৃষ্টি দিবেন না, যারা নারীর পশ্চাত্ঘার সম্তোগ করে। *পূর্বাহ্নে তোমরা তোমাদের জন্য কিছু করিও এবং আল্লাহকে ভয় করিও'__ একথার মাধ্যমে বলা হয়েছে, তোমরা তোমাদের জন্য কিছু সৎকর্ম কোরো । অর্থাৎ স্ত্রী সন্তোগের মাধ্যমে সৎকর্ম সম্পাদনের ব্যাপারটিকেও যেনো গুরুত্ব দান করা হয়। সন্তোগের হারাম পদ্ধতিকে যেনো গ্রহণ না করা হয়। আর সন্ভোগের উদ্দেশ্য যেনো এটাও থাকে যে, এই সহবাসের মাধ্যমে সৎ সন্তান জন্মলাভ করুক যারা মৃত মাতাপিতার জন্য ইস্তেগফার করবে এবং হাশরের প্রান্তরে পরিত্রাণের অসিলা হবে । মোবাহ্‌ বিষয়গুলো বিশুদ্ধ নিয়তে সম্পাদন করলে ইবাদত হয়। রসুল স. এরশাদ করেন, স্ত্রীসহবাসের মধ্যেও সওয়াব রয়েছে । সাহাবাগণ বললেন, ইয়া রসুলাল্লাহ্‌! আমরা ইন্দ্রিয় কামনা চরিতার্থ করবো, অথচ সওয়াবের অধিকারীও হবো! তিনি স. বললেন, যারা হারাম উপায়ে লালসা চরিতার্থ করে তারা কি গোনাহ্গার নয়? তাদের হারাম কার্ষে পাপ হলে তোমাদের হালাল কর্মে পুণ্য হবেনা কেনো? হজরত আবু জর থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেন- মানুষ মৃত্যুবরণ করলে সকল আমল বন্ধ হয়ে যায়। বাকী থাকে কেবল তিনটি জিনিস । ১. সদকায়ে জারীয়া__ জনকল্যাণমূলক কর্ম যার ছারা মানুষ প্রজন্মের পর প্রজন্ম উপকৃত হতে থাকে। ২. এলেম__ যা শিক্ষার্থী পরম্পরায় জারী থাকে, মৃত্যুর পরেও যার সুফল মানুষ পেতে থাকে । ৩. সৎ সন্তান-_ যারা পূর্বপুরুষদের জন্য ক্ষমাপ্রার্থনা করতে থাকে । বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা আরো বলেছেন, রসুল স. এক আনসার মহিলাকে বললেন, তোমাদের মধ্যে যার তিনটি সন্তান মৃত্যুবরণ করেছে, যাকে তাদের মৃত্যুশোক সহ্য করতে হয়েছে-_ সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বোখারী, মুসলিম । এক আনসারী রমণী বললেন, হে আল্লাহ্‌র রসুল! যদি কেউ দু'টি শিশু সন্তান হারায়? রসুল স. বললেন, তবুও বেহেশতে যাবে । মুসলিম । হজরত ইবনে আব্বাস থেকে মারফু পদ্ধতিতে বর্ণিত হয়েছে, রসুল স. বলেন, যার দু'টি শিশু সন্তান মারা যায়, আল্লাহপাক তাকে বেহেশতে প্রবেশ করাবেন। জননী আয়েশা বললেন, একটি মারা গেলে? তিনি স. বললেন, একজন মারা গেলেও। তিরমিজি । করো' (ওয়া কাদ্দিমু লি আনফুসিকুম) বাক্যটি পুর্বোক্ত “তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো' এর সঙ্গে সম্বদ্ধিত। এভাবে বাক্য দু'টির মিলিত অর্থ হবে এরকম-_ যে তার শস্যক্ষেত্রে যথানিয়মে চাষাবাদ করে সেই পূর্বাহ্নে নিজেদের জন্য পুণ্য সঞ্চয়ের সৌভাগ্যে সৌভাগ্যমন্ডিত হয় । তাফসীরে মাযহারী/৫০২ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।