Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, আমাদের অভিমত হচ্ছে, স্ত্রীর পশ্চাৎঘবার ব্যবহার হারাম । কারণ, এ কর্মটি অত্যন্ত অপকৃষ্ট ও অশ্লীল। তাই ইমাম শাফেয়ী পরবর্তীতে এই অভিমতটিকেই গ্রহণ করেছেন। হাকেম বলেছেন, পরবর্তীতে তিনি এ কর্মটিকে হারাম বলেই অভিহিত করেছেন। রবী বলেন, এতদ্সম্পর্কে রবীয় হজরত ইমাম শাফেয়ী থেকে যা বর্ণনা করেছেন তা মিথ্যা । মহামান্য ইমাম তার সুনানে বিষয়টিকে হারামই বলেছেন। অনেক আলেম কর্তৃক বিষয়টি উদ্ধৃত হয়েছে। মাওয়ারদি আবু নসর বিন সাবাহ্‌ এবং অন্যান্য আলেম রচিত গ্রন্থাবলীতে একথা লিপিবদ্ধ রয়েছে। শায়েখ ইবনে হাজার আসকালানী আবার ইবনে আবদুল হাকামের সমর্থন করে বলেছেন, তিনিই বিষয়টির একক বর্ণনাকারী নন। বরং তার ভাই আবদুর রহমানও বর্ণনাকারীদের একজন। ইমাম শাফেয়ীর সর্বশেষ মত জমহুরের সমান্তরাল । অননুমোদিত অঙ্গকে জমহুরও হারাম বলে উল্লেখ করেছেন। এর সমর্থনে অনেক হাদিস বর্ণিত হয়েছে। ইবনে জাওজী বলেছেন, এ সম্পর্কিত অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম। তাদের মধ্যে রয়েছেন হজরত ওমর, হজরত আলী, হজরত খুজাইমা, হজরত আবু হোরায়রা, হজরত ইবনে আব্বাস, হজরত ইবনে ওমর, হজরত আমর ইবনে আস, হজরত ইবনে মাসউদ, হজরত উকবা বিন আমর, হজরত বারা বিন আজিব, হজরত আবু জর, হজরত জাবের বিন আবদুল্লাহ প্রমুখ । আমি বলি, আতা বিন সালেহের মাধ্যমে হজরত ওমরের হাদিসে বর্ণনা করেছেন নাসাঈ ও বায্যার। জাম'আ তাউস থেকে, তিনি তার পিতা থেকে, তিনি হাদী থেকে এবং তিনি হজরত ওমর থেকে । জাম'আ দুর্বল__ আহমদ ও ইবনে আবী হাতেম এ রকম বলেছেন । জাহাবী বলেছেন, তিনি সালেহুল হাদিস। কিন্তু তার বর্ণনা মওকুফ ও মারফু হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। তিরমিজি, নাসাঈ ও ইবনে মাজা হজরত আলীর হাদিস বর্ণনা করেছেন__ এভাবে সত্য কথা বলতে আল্লাহপাক লজ্জাবোধ করেন না। তোমরা রমণীদের সঙ্গে নিকৃষ্ট কর্ম কোরো না। হজরত খুজাইমার হাদিসটি এ রকম-__ একলোক স্ত্রীর পশ্চাৎদ্বারে উপগত হওয়া যাবে কি না জানতে চাইলে রসুল স. জবাব দিলেন, যাবে । লোকটি চলে যাচ্ছিলো, তিনি তাকে পুনরায় ডেকে বললেন, না । কক্ষনো যাবে না। সত্য কথা বলতে আল্লাহপাক দ্িধাগ্রস্ত হন না। খবরদার! নারীদের পশ্চাৎঘ্বার ব্যবহার কোরো না। বর্ণনাটি এনেছেন, শাফেয়ী, আহমদ, তিরমিজি, ইবনে মাজা ও দারেমী। এই সৃত্রভূত আমর বিন আজনাহা একেবারে অপরিচিত। তবে এই বর্ণনাটি আবার নাসাঈ এনেছেন ইবনে সুয়াইদ বিন হেলালের সূত্রে । সূত্রটি এরকম__- সুয়াইদ তার পিতা আলী ইবনে সায়েব, হামীম বিন মুহসিন, হারমি বিন আবদুল্লাহ- হজরত খুজাইমা। হারমির সূত্রে আবার আহমদ, নাসাঈ ও ইবনে হাববান বর্ণনা করেছেন। হাকেম বর্ণনা করেছেন আবু আলী নিশাপুরী থেকে । নাসাঈ বলেছেন, বোখারী বর্ণনা দু'টিকে মেনে নিয়েছেন। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে-_ রসুল স. এরশাদ এ তাফসীরে মাযহারী/৫০১ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।