বর্ণনাভঙ্গির মাধ্যমে একথাটিই সুস্পষ্ট হয় যে, সম্ভোগ যদিও সুখকর, তবুও তা মূল উদ্দেশ্য নয়। সহবাসের মূল উদ্দেশ্য হচ্ছে মানববংশ বিস্তার । "অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো'-_ যেভাবে ইচ্ছা বুঝাতে আয়াতে “আন্না' শব্দটি ব্যবহৃত হয়েছে। শব্দটি বহু অর্থবোধক । এখানে যেভাবে ইচ্ছা বা যেমন ইচ্ছা অর্থটি অধিক সংগতিপূর্ণ। ইমাম আবু হানিফা ও ইমাম আহমদের অভিমত হচ্ছে, সন্তোগকর্মে স্ত্রীর পশ্চাৎদ্বার ব্যবহার করা বৈধ নয়। ইমাম মালেক থেকে এ সম্পর্কে দু'রকম অভিমত পাওয়া যায়। প্রথমে তিনি এটাকে জায়েয বলেছিলেন । কিন্তু পরে এই অভিমতটি পরিত্যাগ করেছিলেন । ইমাম শাফেয়ী থেকেও দু'টি অভিমত পাওয়া যায়। একটি হচ্ছে এই- _ রসুল স. যখন স্পষ্ট করে বিষয়টিকে হালাল বা হারাম বলেন নি তাই হালাল হওয়ার সন্তাবনা অধিক। ইবনে আবদুল হাকামের বক্তব্যটি ছিলো এই ধরনের-_ করতে চায়, তবে তা বৈধ হবে । ইবনে আবদুল হাকামের বক্তব্যকে সনদসহ হাকেম উল্লেখ করেছেন এ রকম-_ আমি ইমাম শাফেয়ীর সম্মুখে বিষয়টি তুললাম । তিনি বললেন, মোহাম্মদ বিন হাসানও আমাকে এ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আমি তাকে বলেছিলাম, এ সম্পর্কিত বিবরণের সনদগুলো সম্পর্কে তুমি তো জানোই। এখন তুমি কি চাও? বিতর্ক না সমাধান । তিনি বললেন, আমি সমাধান চাই । কিন্তু জানতে চাই কোন দলিলের মাধ্যমে আপনি একে হারাম বললেন। তিনি বললেন, আল্লাহপাক বলেছেন, “তাদের নিকট ঠিক সেইভাবে গমন করবে যেভাবে আল্লাহ্ তোমাদেরকে আদেশ দিয়েছেন ।' আরো বললেন, তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো ।' এতে করে বুঝা যায়, স্ত্রীঅঙ্গ ব্যবহার করাই আল্লাহপাকের নির্দেশ এবং এই অঙ্গই শস্যক্ষেত্র তুল্য । এই শস্যক্ষেত্রে যেভাবে খুশী সেভাবে বীজ বপণ করা যায়। ভূমি ব্যতিরেকে যেমন শস্য উৎপাদিত হয় না, তেমনি স্ত্রীঅঙ্গ ব্যতীত মানব শিশুও জন্মলাভ করে না। আমি বললাম, তবে কি ওই একপথ ছাড়া অন্য সকল পথই হারাম? তিনি বললেন, হ্যা। আমি বললাম, কেউ যদি স্ত্রীর হাতে, বগলে, কিংবা উরুতে সম্ভোগেচ্ছা চরিতার্থ করতে চায়, তবে সেটাও কি হারাম? তিনি বললেন, না। আমি পুনঃ প্রশ্ন করলাম, তবে যে আয়াতকে আপনি দলিল হিসাবে পেশ করলেন, সেটা নিশ্চয় সঠিক দলিল নয়। তিনি বললেন, এখানে স্পষ্ট করে যথাঙ্গের কথা বলা হয়েছে। আমি বললাম, দেখুন এটাই সেই দলিল, যদ্দারা আলেমগণ পশ্চাতদ্বারের যৌনমিলনকে সিদ্ধ বলেছেন। কারণ, আপনি যে আয়াত উল্লেখ করেছেন, তাতে লজ্জাঙ্থানকে হেফাজত করে__ একথার মাধ্যমে বলা হয়েছে, আল্লাহপাক ওই সকল লোকের প্রশংসা করেছেন, যারা আপন ক্রীতদাসী ও সহধর্মিণী ব্যতীত অন্যের প্রতি ইন্ড্রিয়লালসা মুক্ত। ভাফসীরে মাযহারী/৫০০ ॥11.0|1100119.0011
— পৃষ্ঠা ৫০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।