Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এরকমও বলা যায় যে, তাদের কৃলব সম্পূর্ণরূপে অকর্মন্য ও অকেজো । মোহরাঙ্কনের মাধ্যমে এই অকর্মণ্যতারই চূড়ান্ত ঘোষণা দেয়া হয়েছে। শুধু কূলবই নয়_তাদের শ্রুতিও মোহ্রাঙ্কিত। তাই বলা হয়েছে, ওয়া আলা সাময়িহিম_এবং কর্ণ । সামা শব্দটি একবচন। শব্দটি ক্রিয়ামূল। আর ক্রিয়ামূল বহুবচনরূপে ব্যবহৃত হয় না, তাই এখানে একবচনই ব্যবহৃত হয়েছে। কিন্তু এর অর্থ হবে বহুবচনসুলভ । মন ও কানের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। অন্য আয়াতে মন ও চোখের মোহরাঙ্কনের ব্যাপারে উল্লেখিত হয়েছে এভাবে, “খতমাল্লাহু আলা কুালবিহি ওয়া জায়ালা আলা বাস্ব রিহি গিশাওয়া।' এখানে খতম শব্দ ব্যবহত হয়েছে মনের জন্য এবং গিশাওয়া শব্দ ব্যবহৃত হয়েছে চোখের জন্য । এই আয়াতে হৃদয় এবং শ্রাতির জন্য খতম এবং দৃষ্টির জন্য গিশাওয়া শব্দটি ব্যবহৃত হয়েছে। এরশাদ হয়েছে, “ওয়া আলা আবৃস্বারিহিম ।" আবস্বার হচ্ছে বাস্বার শব্দের বহুবচন। এখানে অর্থ হবে, তাদের চক্ষু বা চক্ষুসমূহের উপরে রয়েছে আবরণ । আয়াতের শেষপাদে বলা হয়েছে, তাদের জন্য রয়েছে মহাশাস্তি (ওয়া লাহুম আযাবুন আজীম) আযাব শব্দটি এসেছে আযাবুশ্‌ শাই থেকে। প্রতিবন্ধকতা সৃষ্টিকারীকে আরববাসীগণ আযাবুশ্‌ শাই শব্দের মাধ্যমে সম্বোধন করেন। আযাব বা শাস্তি অপরাধীকে পুনর্বার অপরাধী হতে বাধা দেয়। তাই শাস্তিকে বলে আযাব। শব্দটি আরো ব্যাপক পরিসরে প্রযোজ্য হয়ে থাকে । তাই সকল দুঃখ- ব্যথাকে আযাব বলে অভিহিত করা হয়। যদিও তা সকল ক্ষেত্রে শাস্তি নয়। এরকমও বলা যেতে পারে যে, আযাব শব্দটির ব্যুৎপত্তি হয়েছে তা'মীব থেকে । এর অর্থ আনন্দ বা আম্বাদ নিবারণ করা। আজীম শব্দটি হাকির (নগন্য) শব্দের বিপরীত । আজীম অর্থ মহা বা মহান । আরেকটি অর্থ বৃহৎ। সুরা বাকারা £ আয়াত ৮ 05/505587544586500৩% [7] মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে, “আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তাহারা বিশ্বাসী নহে; এই আয়াত অবতীর্ণ হয়েছে আবদুল্লাহ ইবনে উবাই, ইবনে সলুল, মানাব ইবনে কুশাইর, জায়েদ বিন কায়েস এবং তাদের সতীর্থদেরকে লক্ষ্য করে। তারা ছিলো ইহুদী এবং মুনাফিক । আয়াতে মানুষের মধ্যে এমন লোক রয়েছে বলে এদেরকেই চিহ্নিত করা হয়েছে। 'নাস' (মানুষ) শব্দটি মুলে ছিলো “আন্‌ নাস" । “মিন' এর সঙ্গে যোগ করতে যেয়ে মধ্যের হামজাটি লোপ পেয়েছে । নাস শব্দটি ভাফসীরে মাযহারী/৫০ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।