Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

খতু অবস্থায় নামাজ পড়া, মসজিদে যাওয়া, তাওয়াফ করা, এবং কোরআন মজীদ স্পর্শ করা একমত্যসূত্রে নিষিদ্ধ। রসুল স. বলেছেন, খতুবতী নারীদের জন্য মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দাও। আবু দাউদ। তিনি স. আরও বলেছেন, খতুবতীরা যেনো কোরআন না পড়ে । তিরমিজি, ইবনে মাজা, দারা কুতনী । ইমাম দারা কুতনী বর্ণিত হজরত জাবেরের হাদিসটিও এই বিবরণটির সমর্থক । কিন্তু বর্ণিত দু'টি হাদিসের সনদই সন্দেহযুক্ত । ওয়াল্লাহু আ'লাম। “তারা যখন উত্তমরূপে পরিশুদ্ধ হবে তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন করবে যেভাবে আল্লাহ্‌ তোমাদের আদেশ দিয়েছেন'__ এখানে “তাতাহ্হারনা" শব্দটি সকল কারীর উচ্চারণে একই রকম। এতে প্রতীয়মান হয় যে, খতৃত্তর সন্ভোগের জন্য গোসল শর্ত। “তাদের নিকট সেভাবে গমন করবে'___ অর্থ পরিশুদ্ধ অবস্থায় তাদেরকে সম্ভোগ করা বৈধ (মোবাহ)। এতে করে বুঝা যায়__ সম্ভোগ বা সহবাস ওয়াজিব (অপরিহার্য) নয় বরং মোবাহ (বৈধ)। আর “যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন'__ একথার অর্থ, আল্লাহপাকের নির্দেশ হচ্ছে, সম্ভোগে যথাঅঙ্গ ব্যবহার করতে হবে। মুজাহিদ, কাতাদা ও ইকরামা বলেছেন, নারীঅঙগ ব্যতীত অন্য কোনো অঙ্গের মাধ্যমে যৌনচরিতার্থতা আল্লাহ্‌পাকের বিধানানুযায়ী নিষিদ্ধ। হজরত ইবনে আব্বাসও একথা বলেছেন। কতিপয় তাফসীরবিদ বলেছেন, আয়াতে উল্লেখিত মিন (থেকে) অব্যয়টির অর্থ হবে ফি (মধ্যে)। অর্থাৎ যে অঙ্গ সম্ভোগের অনুমতি দেয়া হয়েছে, সে অঙ্গই ব্যবহার করতে হবে। ইবনে হানাফিয়া বলেছেন, যে পথ বৈধ সে পথে, যে পথ অবৈধ সে পথে নয়। *আল্লাহ তওবাকারী এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন'-অর্থাৎ যারা খতুবতীদেরকে সম্ভোগ করে না এবং যৌন মিলনে অবৈধ অঙ্গ ব্যবহার করে না, তারা আল্লাহ্‌পাকের প্রিয় । অবশ্য যৌনমিলন মাত্রই অপবিত্র । বৈধাবৈধ সকল প্রকার সন্তোগেই শরীর অপবিত্র হয়। তাই সম্ভোগের পর গোসল ফরজ করা হয়েছে। যথাঅঙ্গে যৌনচরিতার্থতার অনুমতি এজন্যই দেয়া হয়েছে যে, এতে করে মানব বংশের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে । তবে এই অনুমতি কতকগুলো বিধানের অধীন । যেমন, বিবাহ করতে হবে; যাদের সঙ্গে বিবাহ বৈধ কেবল তাদেরকেই। স্ত্রীকে হতে হবে খাতুগ্রস্তাহীন, নারীজঙ্গ ব্যতীত অন্য কোনো অঙ্গ ব্যবহার করা যাবে না। ইত্যাদি। সমকাম অবৈধ । বিধানটি একমত্যের মাধ্যমে সুসাব্যস্ত। হজরত লুত আ. এর সম্প্রদায় সমকামে লিপ্ত হওয়ার কারণেই ধ্বংস হয়ে গিয়েছে। আর স্ত্রীর সঙ্গে পায়ুসঙ্গম বৈধ নয়। আল্লাহপাক তাই পরবর্তী আয়াতে বলেছেন, তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র । একথার অর্থ শস্যক্ষেত্রে যেমন ফসলের বীজ বপন করা হয়, তেমনি শস্যভূমি তুল্য জরায়ুতে বপন করা হয় বীজ তুল্য বীর্ঘ। ভূমিতে যেমন উৎপন্ন হয় ফসল, তেমনি রমনীগর্ভে আবির্ভূত হয় মানব শিশু। আয়াতের তাফসীরে মাযহারী/৪৯৯ ||11111.011100119.0011

— পৃষ্ঠা ৪৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।