করাতেও অসুবিধা নেই। কারণ যারা নির্ভরযোগ্য তাদের মওকুফ বর্ণনাও মারফু হিসাবে গৃহিত হয়। ইমাম শাফেয়ীর প্রথম অভিমতের প্রেক্ষিতে আলেমগণ বলেছেন__ হজরত ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, রক্তের রং যখন হলুদ হয়ে যায় তখন সম্ভোগ করলে অর্ধ দিনার জরিমানা দিতে হবে, আর রক্তের রং লাল হলে, দিতে হবে পুরো দিনার । এই বর্ণনাটির ভিত্তি আবদুল করিম আবু উমামা-_ যে একমত্যসূত্রে পরিত্যক্ত । আবু আইয়ুব সখতিয়ানী তাকে মিথ্যাবাদী বলেছেন। আহমদ এবং ইয়াহইয়ার মতে সে নির্ভরযোগ্য নয় । ধাতু অবস্থায় সম্ভোগ ছাড়া অন্যান্য আদর অনুরাগ বৈধ কি না সে সম্পর্কে ওলামাগণের মতভেদ পরিদৃষ্ট হয়। রতিক্রিয়া ব্যতীত অন্যান্য উপভোগ বৈধ হওয়ার পক্ষে রয়েছেন ইমাম আহমদ । জমহুর বলেছেন, অন্যভাবে আস্বাদন জায়েয নয়। ইমাম আহমদের সমর্থনে রয়েছে হজরত আনাসের ওই হাদিসটি, যেখানে বলা হয়েছে___ রতিকর্ম ছাড়া যা কিছু ইচ্ছা করতে পারো । রসুল স. এর কতিপয় পবিত্র পত্ী থেকে ইকরামা এই বর্ণনাটি এনেছেন-___ রসুল স. তার খতুবতী স্ত্রীগণের সঙ্গে বাহ্যিকভাবে মেলামেশা করতেন এবং তখন তাদের নিন্গাঙ্গে ব্যবহার করতে বলতেন অতিরিক্ত বন্ত্র। ইবনে জাওজী । হজরত মুআজ বিন জাবালের হাদিসটি জমহুরের দলিল। হজরত মুআজ বলেছেন, আমি নিবেদন করলাম-_ হে অনুগ্রহের নবী! খতুবতী স্ত্রীর সঙ্গে আমি কী রকম আচরণ করবো? তিনি স. বললেন, পাজামা পরিহিত অবস্থায় সবকিছু করতে পারবে । তবে দূরে থাকাই উত্তম । রজীন। মুহিউস সুন্নাহ বলেছেন, এই হাদিসের সনদগ্ডলো তেমন শক্তিশালী নয়। এরকম বর্ণনা এসেছে আবদুল্লাহ থেকেও । আবু দাউদের উদ্ধৃতিতেও এরকম রয়েছে । হজরত জায়েদ বিন আসলাম বলেছেন, এক লোক রসুল স.কে জিজ্ঞেস করলেন, ইয়া রসুলাল্লাহ্! আমি আমার রজঃশীলা ভার্ধাকে কীভাবে ব্যবহার করবো । তিনি বললেন, তাকে পাজামা পরিয়ে দাও-__ তারপর যথেচ্ছ ব্যবহার করো । মুরসাল পদ্ধতিতে এই বর্ণনাটি উদ্ধৃত করেছেন ইমাম মালেক ও দারেমী। এ ব্যাপারে প্রত্যায়িত সিদ্ধান্ত এই যে, রিপু নিয়ন্ত্রণে থাকলে পাজামার উপর যে কোনো ধরনের সম্ভোগ বৈধ । কোরআনের বিধানে কেবল যৌনাচার নিষিদ্ধ । অন্য ব্যাপারে নিষিদ্ধতা নেই । এ বিষয়ে আলেমগণ একমত যে, খ্বতুগ্রস্তা রমণীদেরকে নামাজ পড়তে হবে না। পরে কাজাও আদায় করতে হবে না। কিন্তু রোজার নিয়ম ভিন্ন । খতু অবস্থায় রোজা রাখা যাবে না, কিন্তু পরে তার কাজা আদায় করতে হবে । মাতা আয়েশা বলেছেন, রসুল স. আমাদেরকে রোজার কাজা করতে বলতেন কিন্তু নামাজের কাজা করতে বলেননি । মুসলিম, তিরমিজি । হাদিসটি প্রসিদ্ধ ও গুরুত্ববহ। অধিকাংশ সাহাবা এই বর্ণনাটি করেছেন। বোখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রসুল স. এক রমণীকে বলেছিলেন, ব্যাপারটা কী এরকম নয় যে, হায়েজের সময় তোমাদের নামাজ ও রোজা নেই। আরেক মহিলাকে তিনি স. বলেছিলেন, ঝতু শুরু হলে নামাজ পরিত্যাগ কোরো । তাফসীরে মাযহারী/৪৯৮ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।