Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পোষাক পরেছিলাম । তিনি স. বললেন, তুমি কি রজঃশীলা? আমি বললাম, হ্যা। তিনি তখন আমার সঙ্গে এক চাদরের নিচে শয়ন করলেন। আয়াতে বলা হয়েছে_- “পরিস্কার পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করবে না'__ (অলা তাক্রাবো হুন্নাহ হান্তা ইয়াত্‌ হুরনা) কারী আবু বকর, হামজা ও কাসায়ী বলেছেন-_ ক্বারী আসেম “ইয়াত হুরনা' শব্দটিকে পড়তেন 'ইয়াত্তাহ হারনা' (ত্রয়া এবং হা অক্ষরে তাশদীদ সহযোগে)। অন্য কারীগণ “ইয়াত হুরনা'ই পড়েছেন। উচ্চারণভিন্রতার কারণে অর্থগত তারতম্যও হওয়া উচিৎ। কিন্তু ইমাম মালেক, শাফেয়ী ও আহমদের অভিমত হচ্ছে__ এখানে অর্থগত তারতম্যের অবকাশ নেই। তাদের সিদ্ধান্ত এই যে, ঝতুঃগ্রাব বন্ধ হলেও স্ত্রী সঙ্গম বৈধ হবে না যতোক্ষণ না তারা গোসল করে পবিত্র হয়। ইমাম আবু হানিফার অভিমত হচ্ছে__. উচ্চারণ ভিন্নতার কারণে অর্থগত তারতম্য হবে। "ইয়াত্হুরনা' অর্থ হবে__ খতুস্রাব বন্ধ হওয়ার পর পবিত্র হলে। আর 'ইয়াত্তাহ্হারনা' অর্থ হবে খতুত্রাবের পর গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হলে । অর্থাৎ প্রথম অর্থ অনুযায়ী খতুত্রাব বন্ধ হলেই সঙ্গম করা যাবে। কিন্তু পরের অর্থানুযায়ী খতুত্রাব বন্ধ হওয়ার পর সঙ্গম বৈধ হবে না যতোক্ষণ না গোসল করা হয়। মোট কথা, ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে-__ দশদিন পর ঝতুঃগ্রাব বন্ধ হলে গোসল না করা সর্তেও সহবাস করা যাবে । আর দশদিন হওয়ার আগে বন্ধ হলে গোসল না করা পর্যন্ত সহবাস করা যাবে না। উচ্চারণভিন্নতার কারণে এরকমই অর্থ দীড়ায়। কিন্তু “ইয়াত্তাহহারনা' বললে গোসলের পূর্বে সঙ্গম নিষিদ্ব-এরকম কোনো ইঙ্গিত কিপ্ত এখানে নেই। যদি তাই হয় তবে “ইয়াত্‌ হুরনা' উচ্চারণের ক্ষেত্রে গোসলের পূর্বে সহবাস বৈধ হয় কীভাবে? এর জবাব হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি দ্বারাই অর্থ নিরূপিত হয়। যাই হোক, এ ব্যাপারে সকলে একমত যে, খতুবতী অবস্থায় স্ত্রী সঙ্গম হারাম । ঝতুকালীন অবস্থায় স্ত্রীসম্তোগ করলে কাফফারা দিতে হবে কি না সে ব্যাপারে মতভেদ রয়েছে । ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেছেন, কাফফারা ওয়াজিব নয়। ক্ষমাপ্রার্থনা (ইসতেগফার) করলেই যথেষ্ট হবে। ইমাম শাফেয়ীর দুইটি অভিমতের একটি এরকমই । ইমাম আহমদ বলেছেন, এক দিনার সদকা করতে হবে। না পারলে সদকা করতে হবে অর্ধ দিনার । ইমাম শাফেয়ীর দ্বিতীয় অভিমতটি এই-_ খতুকালীন অবস্থার প্রথমদিকে সম্ভোগ করলে এক দিনার এবং শেষ দিকে করলে অর্ধ দিনার দিতে হবে। হজরত ইবনে আব্বাস খতুকালীন অবস্থায় সম্ভোগকারীর বিধান জানতে চাইলে রসুল স. বলেছিলেন, এক অথবা অর্ধ দিনার দান করতে হবে। বর্ণনাটি ইমাম আহমদ ধারাবাহিকরূপে ইয়াহ্‌ইয়া, শা"বা, হাকাম, আবদুল হামিদ ও মুকিম থেকে উপস্থাপন করেছেন। সুনান রচয়িতাগণ ও দারা কুতনীও এ রকম বর্ণনা এনেছেন। বোখারী ও মুসলিমেও এ রকম বর্ণনা রয়েছে। কিন্ত্র মুকিমের বর্ণনাটি উল্লেখ করেছেন কেবল বোখারী । ইবনে কাত্তান, হাকেম এবং দাকিকুল ঈদ বর্ণনাটিকে অতি বিশুদ্ধ বলেছেন। এটিকে মওকুফ পদ্ধতিতে বর্ণনা . তাফসীরে যাযহারী/৪৯৭ ২ ॥॥॥1॥,01100|18.00

— পৃষ্ঠা ৪৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।