পর্যন্ত স্ত্রী সংগম করিবে না। সুতরাং তাহারা যখন উত্তমরূপে পরিশুদ্ধ হইবে তখন তাহাদের নিকট ঠিক সেইভাবে গমন করিবে যেভাবে আল্লাহ তোমাদিগকে আদেশ দিয়াছেন। আল্লাহ্ তওবাকারী এবং যাহারা পবিত্র থাকে তাহাদিগকে পছন্দ করেন। 17) তোমাদের স্ত্রী তোমাদের শস্য-ক্ষেত্র । অতএব তোমরা তোমাদের শস্য-ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করিতে পার। পূর্বাহ্নে তোমরা তোমাদের জন্য কিছু করিও এবং আল্লাহকে ভয় করিও। আর জানিয়া রাখিও যে তোমরা আল্লাহের সম্মুখীন হইতে যাইতেছ এবং বিশ্বাসীগণকে সুসংবাদ দাও । নইয়াস আলুনাকা: শব্দটি ইতোপূর্বে উল্লেখিত তিনটির স্কুলে 'ওয়াও, (এবং) ব্যতীত উল্লেখিত হয়েছে। পরের তিনটির স্থলে উল্লেখিত হয়েছে “ওয়াও' সহযোগে । এ আয়াতের (২২২) শুরুতে উল্লেখিত হয়েছে “ওয়াও সহযোগে (ওয়া ইয়াস আলুনাকা)। প্রথমে প্রশ্ন করে তার জবাব দিয়েছেন আল্লাহ্পাক। প্রশ্নটি রজঃত্রাব সম্পর্কিত। রজঃশীলা নারীর সঙ্গে কী রকম আচরণ করতে হবে এটাই ছিলো প্রশ্র। আল্লাহপাক তার জবাব দিয়েছেন এভাবে__ হে নবী! আপনি বলুন, ওটা হচ্ছে অশুচি। সুতরাং রজঃয্রাবকালে স্ত্রীসঙ্গম বর্জন করবে এবং পরিচ্ছন্ন না হওয়া পর্যস্ত সত্রীসঙ্গম করবে না। এখানে স্ত্রীসঙ্গ বর্জন করার অর্থ একত্রাহার, এক শধ্যায় শয়ন ইত্যাদি পরিত্যাগ করা নয়। পরিত্যাগ করতে হবে কেবল সঙ্গম । ইতোপূর্বে হজরত আনাস থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে__- এ আয়াত অবতীর্ণ হওয়ার প্রাক্কালে রসুল স. বলেছিলেন, সম্ভোগ ছাড়া আর সবকিছুই তোমরা করতে পারবে । জননী আয়েশা বলেছেন__ আমার খতুবতী অবস্থাতে আমি ও রসুল স. একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। তখন শয়নকালে তিনি আমাকে অন্তর্পরিধেয় পরে নিতে বলতেন এবং আমার পাশে শুয়ে পড়তেন। তিনি যখন মসজিদে এতেকাফ করতেন তখন তার পবিত্র মস্তক জানালা দিয়ে হুজরার দিকে এগিয়ে দিতেন এবং আমি খতুবতী অবস্থায়ও তার মাথা ধুয়ে দিতাম । বোখারী, মুসলিম । জননী আয়েশা আরও বলেছেন, রজঃশীলা অবস্থায় আমি যে পাত্রের যে স্থানে মুখ লাগিয়ে পানি পান করতাম তিনিও সেই পাত্রের সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন । খাবার সময় আমি হাড় চুষে তাকে দিতাম তিনিও তখন সে হাড়টি চুষতেন। মুসলিম । তিনি আরও বলেছেন, আমার হায়েজ অবস্থাতেও তিনি আমার কোলে মাথা রেখে কোরআন পাঠ করতেন। জননী আরও বলেছেন, তিনি স. মসজিদ থেকে ডেকে বলতেন, আয়েশা আমার বিছানাটা দিয়ে দাও। আমি বলতাম আমি যে অপবিভ্রা। তিনি বলতেন, তোমার হাততো অপবিত্র নয়? জননী মায়মুনা বলেছেন, প্রিয়তম রসুল স. যে চাদর গায়ে জড়িয়ে নামাজ পাঠ করতেন সে চাদরের একপ্রাস্ত গায়ে জড়িয়ে শুয়ে থাকতাম আমি । অথচ আমি ছিলাম তখন খতুবতী । বোখারী, মুসলিম । তিনি আরও বলেছেন, আমি ঝতুকালীন অবস্থার টু তাফসীরে মাযহানী/৪৯৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।