আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়েছে ইহুদী ও খৃষ্টান রমণীদের উদ্দেশ্যে। *তোমাদের পূর্বের গ্রন্থধারীদের সধবা রমণীগণ'_ এ আয়াতের মাধ্যমে ইহুদী ও খৃষ্টান নারীদেরকে বিবাহ করা বৈধ করে দেওয়া হয়েছিলো । কিন্তু গ্রহ্ধারীরা প্রকৃতপক্ষে মুশরিক (অংশীবাদী)। কারণ, তারা হজরত উযায়ের ও হজরত ঈসার পূজা করে। তাই এ আয়াত দ্বারা পূর্বেকার বৈধতা রহিত করা হয়েছে। বলা হয়েছে, অংশীবাদী নারীকে বিবাহ কোরো না যতোক্ষণ না তারা ইমান আনে । আরও বলা হয়েছে সম্পদ ও রূপ-যৌবনের দিক দিয়ে অংশীবাদী নারী তোমাদেরকে চমৎকৃত করলেও তাদের চেয়ে বিশ্বাসিনী ক্রীতদাসীই উত্তম। বাগবী বলেছেন, আয়াতটি নাজিল হয়েছে খামাসা সম্পর্কে । খামাসা ছিলেন হজরত হুজায়ফা বিন ইয়ামিনের সুন্দরী ক্রীতদাসী ৷ হজরত হুজায়ফা তীকে মুক্ত করে দিয়ে বিয়ে করেছিলেন। আবু মালিক ও ওয়াকিদির উদ্ধৃতি সূত্রে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে ওয়াহেদী বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ বিন রাওয়াহার এক কুদর্শন ক্রীতদাসী ছিলো। একদিন তিনি রাগান্ছিত হয়ে তার ওই দাসীকে চড় মেরেছিলেন। পরে অনুতপ্ত হয়ে তিনি ঘটনাটি রসুল স.কে জানালেন। রসুল স. বললেন, ক্রীতদাসীটি কি রকম? হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা বললেন, সে ইসলাম গ্রহণ করার পর থেকে রোজা প্রতিপালন করে এবং সুন্দরভাবে অজু করে নামাজ পাঠ করে। রসুল স. বললেন, তাহলে সে তো মুমিনা (বিশ্বাসিনী)। হজরত ইবনে রাওয়াহা বললেন, হে আল্লাহর প্রিয় রসুল! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ করে বলছি, আমি তাকে মুক্ত করে দিয়ে বিয়ে করবো । তিনি তাই করলেন। কিছু লোক এর জন্য তাকে ভদনা করলো। ক্রীতদাসীকে বিয়ে করাই ছিলো এই ভর্ধসনার কারণ । ভ€সনাকারীরা এক স্বাধীনা রমণীকে দেখিয়ে বললো, এই মেয়েটিকে বিয়ে করো। এ ক্রীতদাসী নয়। এই কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো আলোচ্য আয়াতটি । আয়াতের বক্তব্য থেকে এ বিষয়টি সুস্পষ্ট যে. সম্পদবতী, সুন্দরী ও অসংচরিত্রা নারীর চেয়ে দরিদ্র, সৎচরিত্রা ও ধর্মপরায়ণা কুদর্শন রমণী উত্তম। হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. এরশাদ করেন, নারীদেরকে বিয়ে করা হয় ধর্ম, চরিত্র, বূপ ও ধনের কারণে । কিন্তু অগ্রাধিকার দেয়া উচিৎ ধর্মপরায়ণাতাকে । বোখারী, মুসলিম। হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর থেকে মারফু পদ্ধতিতে বর্ণিত হয়েছে--রসুল স. বলেছেন, পৃথিবীর সম্পদের মধ্যে সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে চরিত্রবতী নারী । মুসলিম । হজরত আবু সাঈদ খুদরীও মারফু পদ্ধতিতে বলেছেন, রসুল স. এরশাদ করেন, রমণী সংশ্রব থেকে ব্যবধান রচনা করো। বনী ইসরাইলদের প্রধান ধবংসলীলা অনুষ্ঠিত হয়েছিলো রমণীর কারণে । মুসলিম । আয়াতের পরবর্তী বক্তব্য নারীদের প্রতি । বলা হয়েছে, হে বিশ্বাসিনী রমণীকুল! তোমরা অংশীবাদী পুরুষকে পতি হিসেবে গ্রহণ কোরো না। অথবা সম্বোধন করা হয়েছে অভিভাবককুলকে-_ হে অভিভাবকবৃন্দ! তোমরা তোমাদের তাফসীরে মাযহারী/৪৯৪ ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।