Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্ক ছিলো। সে হজরত আবু মারসাদকে নির্জন সহবাসের প্রস্তাব দিলো । তিনি বললেন, আমি তো এখন মুসলমান । আনাক বললো, তুমিতো আমাকে বিয়ে করতে পারো। তিনি বললেন, রসুল স. এর অনুমতি নিতে হবে। আনাক বললো, বুঝেছি তৃমি টালবাহানা করছো-_ একথা বলেই সে চিৎকার জুড়ে দিলো। চিৎকার শুনে ছুটে এলো মক্কার মুশরিকেরা । তারা হজরত আবু মারসাদকে প্রহার করলো । হজরত আবু মারসাদ মদীনায় ফিরে এলেন। রসুল স. সমীপে নিবেদন করলেন, ইয়া রসুলাল্লাহ! আনাককে আমি বিয়ে করতে পারবো কিনা? তখন অবতীর্ণ হলো-_ সুরা বাকারা £ আয়াত ২২১ নি গঠ পর শি ৮? ?52)। ১৪ ৮5৬৫০ ৬৩৮৭০৮৭ 18,9০ ৪৬৬4 ১৭] ১৮6 চিগেরাদ্রানাটো? ৬০৫৯৭ ৮1১28 ১৫০ পৃ 22154645545 4871465 পি বগা? ঘি) ০107 পপ ০৪ ০০১5৬৫৯০৩৭৪ ৭531 ০১-2 ঃ ৫১3৯১ 0) অংশীবাদী নারীকে ধর্মে বিশ্বাস না করা পর্যন্ত তোমরা বিবাহ করিও না। অংশীবাদী নারী তোমাদিগকে চমত্কৃত করিলেও নিশ্চয় ধর্মে বিশ্বাসী ক্রীতদাসী তাহা অপেক্ষা উত্তম। ধর্মে বিশ্বাস না করা পর্যস্ত অংশীবাদী পুরুষের সহিত তোমরা বিবাহ দিও না, অংশীবাদী পুরুষ তোমাদিগকে চমৎকৃত করিলেও ধর্মে বিশ্বাসী ক্রীতদাস তাহা অপেক্ষা উত্তম। উহারা অগ্নির দিকে আহবান করে এবং আল্লাহ্‌ তোমাদিগকে নিজ অনুগহে জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন। তিনি মানুষের জন্য স্বীয় নিদর্শন সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা উহা হইতে শিক্ষা গ্রহণ করিতে পারে। ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম, ওয়াহেদি এবং মুকাতিল থেকে বর্ণনা করেছেন, সাহাবী হজরত আবু মারসাদ সম্পর্কে এই আয়াত নাজিল হয়নি । তিনি ব্যভিচারিনী আনাককে বিয়ে করা যাবে কি না জানতে চেয়েছিলেন। এ জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিলো সুরা নূরের ওই আয়াত যেখানে বলা হয়েছে, ব্যভিচারিনীকে বিয়ে করবে ব্যভিচারী । এ রকম বলেছেন ইমাম সুযূতি ৷ আবু দাউদ, তিরমিজি । আবু দাউদ বর্ণনা করেছেন হজরত ইবনে ওমর থেকে। শি রঃ তাফসীরে মাযহারী/৪৯৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।