হজরত ইবনে মাসউদের বর্ণনায় রয়েছে__ একবার রসুল স. চাটাইয়ের উপর শুয়ে ছিলেন। উঠে বসলে দেখা গেলো তার পবিত্র শরীরে মুদ্রিত হয়েছে চাটাইয়ের দাগ। আমি নিবেদন করলাম, হে আমার প্রিয়তম রসুল! আপনি নির্দেশ করলে আরামদায়ক শয্যার ব্যবস্থা করতাম । তিনি স. বললেন, এ পৃথিবীর সঙ্গে আমার কীইবা সম্পর্ক? এখানে তো আমি ওই পরিব্রাজকের মতো যে বিশ্রামের জন্য ক্ষণকাল বৃক্ষচ্ছায়ায় উপবেশন করে। তারপর উঠে চলে যায়। আহমদ, তিরমিজি। হজরত আবু দারদা থেকে মারফু সুত্রে ইবনে মাজা কর্তৃক বর্ণিত হয়েছে__ তোমাদের সম্মুখে রয়েছে গতীর গহ্বর । পাপের বোঝা নিয়ে তোমরা সে গহ্বর অতিক্রম করতে পারবে না। বায়হাকী । 'এতিমদের সম্পদের নিকটবর্তী হইওনা উত্তম পন্থা ব্যতীত' এবং “নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ ভক্ষণ করে, তারা জুলুম করে ।'__ যখন এ আয়াতগুলো অবতীর্ণ হলো তখন সকল মুসলমান ভীতসন্ত্রস্ত হলেন। তারা এতিমের সম্পদ নিজেদের সম্পদ থেকে পৃথক করে ফেললেন। আহার্যদ্রব্যও প্রস্তুত হতে লাগলো পৃথকভাবে । খাদ্যভক্ষণের পর এতিমদের বেঁচে যাওয়া খাদ্য কেউ খেতেন না। ফলে তা নষ্ট হয়ে যেতো । এ অপচয়ও তারা মেনে নিতে পারলেন না। তাই রসুল স. এর স্মরণাপনন হলেন। আর ঠিক তখনই অবতীর্ণ হলো 'লোকে তোমাকে পিতৃহীনদের সম্পর্কে জিজ্ঞেস করে, বল! তাদের সুব্যবস্থা করা উত্তম । তোমরা যদি তাদের নে একত্রে থাকো, তবে তারাতো তোমাদের ভাই । আল্লাহ জানেন কে হিতকারী ও কে অনিষ্টকারী ।' এ কথার মাধ্যমে এতিমদের রক্ষণাবেক্ষণের বিষয়টিকে সহজসাধাতার মধ্যে এনে দেয়া হয়েছে। বলা হয়েছে, পিতৃহীনদের বিষয়-আশয় পৃথক করে রাখা যেতে পারে__ আবার তাদের সঙ্গে একত্রাহারেও দোষ নেই। কারণ, তারা তোমাদের ভাই। তাদের সঙ্গে রয়েছে তোমাদের ধর্মীয় সম্পর্ক । কখনোও আবার বংশগত সম্পর্ক। ভ্রাতৃত্বন্ধনের মধ্যে রয়েছে পারস্পরিক সহানুভূতি শুভেচ্ছা । এ বন্ধনের কারণে একে অপরের সম্পদ থেকে উপকার গ্রহণ করতে পারে । আর আল্লাহপাকতো একথা জানেনই যে, কে হিতকারী__ কে অনিষ্টসাধনকারী । আল্লাহপাক ইচ্ছা করলে এ বিষয়ে তোমাদেরকে কষ্টে ফেলে দিতে পারতেন । অর্থাৎ পিতৃহীনদের সঙ্গে ভ্রাতৃত্বন্ধনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিধানটিকে শিথিল করতেন না। ফলে পিতৃহীনদের পৃথক তন্বাবধান তোমাদের নিকট হয়ে যেতো কঠিন। সবশেষে বলা হয়েছে, “আল্লাহ প্রবল পরাক্রান্ত, প্রজ্ঞাময় ।' অর্থাৎ তিনি তার দাসদের প্রতি যেমন ইচ্ছা তেমনই বিধান বলবৎ করতে পারেন, সহজ অথবা কঠোর । কিন্তু তিনি প্রজ্ঞাময় বলেই আপন মাহাত্ট্যে কুশলতার সঙ্গে সহজসাধ্য বিধান দান করেন। বাগবী বলেছেন, মন্কায় অন্তরীণ সুসলমানদেরকে গোপনে উদ্ধার করার জন্য রসুল স. হজরত আবু মারসাদকে মক্কায় পাঠালেন । এ সংবাদ জানতে পেরে আনাক নান্নী এক নারী তার কাছে এলো । মূর্খতার যুগে হজরত আবু মারসাদের সঙ্গে তার ঘনিষ্ট তাফসীরে মাযহারী/৪৯২ ॥1|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।