Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করো ।' এই নির্দেশানুযায়ী একটি বড় অথবা তিনটি ছোট আয়াত পাঠ করলেই ক্রোতের ফরজ আদায় হয়ে যায়। কিন্তু কেউ যদি এক রাকাতে সমস্ত কোরআন পাঠ করে ফেলে তবে কি তার ক্রোত সম্পর্কিত ফরজ আদায় হবে না? নিশ্চয়ই হবে। কারণ, সমস্ত কোরআন পাঠ যদিও নফল, তবুও সে নফল আদায় করতে গিয়ে নিশ্চয় ফরজও আদায় করে ফেলেছে। প্রকৃত কথা এই যে, “কোরআন থেকে যা পাঠ করা তোমাদের জন্য সহজ হয়, তাই পাঠ করো' এবং 'লোকে যা জিজ্ঞেস করে-__ তারা কী ব্যয় করবে? বলো, যা উদ্ৃত্ত' ৷ বিধান দু'টি একই পর্যায়ের । “এভাবে আল্লাহ্‌ তার নির্দশন তোমাদের জন্য সুস্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তোমরা চিত্তা করো ইহকাল ও পরকাল সম্বন্ধে'- আল্লাহ্‌পাক সুস্পষ্টরূপে দলিল- প্রমাণ ও বিধি-নিষেধ প্রবর্তন করেন। এ হচ্ছে আল্লাহ্পাকের নির্দশন। এরকম নিদর্শন প্রতিষ্ঠা করা কেবল তার পক্ষেই সম্ভব। কারণ, তিনি সকল প্রকার ক্রিয়া- কান্ডের কল্যাণজনক পরিণতি সম্পর্কে অবগত । কাজেই নির্বিবাদে তার নির্দেশ ও নিষেধ বাস্তবায়নে মনোযোগী হও। তাহলেই তোমরা লাভ করবে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ । এখানে “কাজালিকা' শব্দের 'কাফ' অক্ষরটি একটি উহ্য মাছদার (মূলধাতু) থেকে বিশেষিত হয়েছে । ফলে অর্থ দীড়িয়েছে এরকম-__ আল্লাহপাক তোমাদের নিকট পরিষ্কারভাবে আয়াত বর্ণনা করেন, যেমন-__ দান- খয়রাত ইত্যাদি । আর 'কাজালিকা' শব্দের মাধ্যমে একবচনসূচক সম্বোধন করা হলেও অর্থ গ্রহণ করতে হবে বহুবচনের ৷ অথবা মনে করতে হবে এখানে রসুল স.কে একক সম্বোধনের মাধ্যমে সকল উম্মতকে একীভূত করা হা়ছে। অন্য আয়াতে এর দৃষ্টান্ত রয়েছে, যেমন__ "হে নবী! যখন আপনারা স্ত্রীলোকদেরকে তালাক প্রদান করেন।' কেউ কেউ বলেছেন, আয়াতের অর্থ হবে এরকম-_-_ আল্লাহপাক তোমাদের জন্য ওই সকল আয়াত বর্ণনা করেন, যেগুলো তোমাদের জন্য মঙ্গলজনক হবে__- ইহকালেও। পরকালেও। কাজেই তোমরা চিত্তাভাবনা করে দেখো । কেউ কেউ আবার বলেছেন, আয়াতের ব্যাখ্যা করতে হবে এভাবে-__ তোমরা ওই সকল বিষয়ে চিন্তা গবেষণা করো-__ যা দুনিয়া ও আখেরাত উভয় জগতের সঙ্গে সম্পর্কিত । আর অবলম্বন করো ওই বিষয়াবলীকে যেগুলো তোমাদের জন্য কল্যাণকর। জীবন ধারনের জন্য নিতান্ত প্রয়োজনীয় সম্পদ গ্রহণ করো, অতিরিক্তগুলো দান করে দাও। এভাবে অর্জন করো ইহকাল ও পরকালের সকল কল্যাণ । চিন্তাগবেষণা করে দেখো কোন কাজটি চিরস্থায়ী ও অধিক কল্যাণজনক। হজরত আলীর বর্ণনায় রয়েছে- রসুল স. বলেছেন, পৃথিবী পৃষ্ট-প্রদর্শন করে সরে যায় এবং নিকটবর্তী হতে থাকে পরকাল । তোমরা পরকালেই চিরস্থায়ী হবে, পৃথিবীতে নয়। হিসাববিহীন পৃথিবীতে রয়েছে কেবল আমল এবং আমলবিহীন আখেরাতে রয়েছে কেবল হিসাব। বোখারী । বায়হাকী কর্তৃক এই বর্ণনাটি এসেছে হজরত জাবের থেকে । তাফসীরে মাযহারী/৪৯১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।