Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

শ্রমলদ্ধ সম্পদ ব্যয় করাও মাকরূহ । ব্যয় করবে সামর্থবানেরা । সামর্থহীনেরা নয়। কিন্ত হজরত আবু উমাম! বর্ণিত হাদিসে দেখা যায়, সমুদয় সম্পদ ব্যয় করা ওয়াজিব । শ্রমলধ সম্পদ ব্যয় করার কথাও হাদিস শরীফে এসেছে । এক লোক তাকে স. জিজ্ঞেস করেছিলেন, কোন ধরনের সম্পদ ব্যয় সর্বোৎকৃষ্ট? তিনি স. এরশাদ করলেন দৈন্যদশায় অর্জিত উপার্জন। হজরত আবু হোরায়রা থেকে এই স. এরশাদ করেন, যদি আমার নিকট উহুদ পাহাড়ের সমান সোনা থাকতো, তবে আমি তিন দিনের মধ্যে ওগুলো নিঃশেষ করে দিতাম । শুধু ঝণ পরিশোধের জন্য কিছু রেখে দিতাম । বোখারী । হজরত আসমা বলেছেন, প্রিয়তম নবী আমাকে বলেছেন, আসমা! দান করতে থাকো। সম্পদ আটকে রেখো না। অন্যথায় আল্লাহপাক তোমাকে আটকে রাখবেন । দান বন্ধ করে বিত্ত সঞ্চয় কোরো না। যদি করো, তবে আল্লাহপাক তার দান বন্ধ করে দেবেন। যথাসম্ভব দান করতেই থাকো । বোখারী, মুসলিম ৷ আমি বলি, অবস্থা, যোগ্যতা ও পরিবেশের পার্থক্যের কারণে প্রবর্তিত বিধানের তারতম্য সূচিত হয়। এরকম লোকও রয়েছে, যারা তাদের সকল সম্পদ দান করে অপরের নিকট প্রার্থী হয়। অভাব অনটনের ফলে ধের্যহারা হয়ে পড়ে । এরকম লোকের জন্য সমুদয় সম্পদ আল্লাহ্র পথে দান করা অনুচিত । আর যারা ধের্যশীল ও দায়িতৃমুক্ত, তাদের জন্য সমুদয় সম্পদ ব্যয় করাই উত্তম। দায়িত্ব অর্থ দায় দেনা ইত্যাদি । অপরের চেয়ে আত্ীয়স্বজন, চাকরবাকরের জন্য ব্যয় করা এ কারণেই উত্তম যে, এদের জন্য ব্যয় অপরিহার্য । দূরবতীদের জন্য সে রকম অপরিহার্য নয়। যারা কৃচ্ছসাধনে লিপ্ত, তাদের জন্যই কেবল প্রয়োজনাতিরিক্ত সম্পদ মওজুদ রাখা মাকরূহ। এরা হচ্ছেন রসুল স. এর অনুপম আদর্শানুসারী সাহাবায়ে কেরাম, আসহাবে সুফফা এবং খানকাবাসী সুফী আউলিয়াবৃন্দ। হজরত আবু উমামা বর্ণিত হাদিস এদের প্রতি প্রযোজ্য । তবু একটি প্রশ্ন থেকে যায় যে, জমানো সম্পদের উপরে যে বছরে একবার জাকাত প্রদান করে, সে সম্পাদন করে একটি ফরজ ইবাদত । কিন্তু যারা সঞ্চ:য়র চিন্তা না করে ক্রমাগত দান করে যায়, তারা কেবল নফল ইবাদত করে যেতে থাকে। তাহলে নফল কীভাবে ফরজের চেয়ে উৎকৃষ্ট হয়? আমরা বলি, সম্পদের মালিক হওয়াই জাকাত ফরজ হওয়ার উপলক্ষ্য । যিনি সম্পদ দান করেছেন, তার পথে ব্যয় করার নাম কৃতজ্ঞতা । জাকাত প্রদানকারী এই কৃতজ্ঞতা প্রকাশ করে বছরে কেবল একবার । আর ক্রমাগত প্রদানকারী হচ্ছে সার্বক্ষণিক কৃতজ্ঞতা প্রকাশকারী। এক বছর পর জাকাত প্রদানকারী জাকাত প্রদানের যোগ্যতা লাভ করে। সে যোগ্যতা আসার পূর্বেই যারা দান করতে থাকে, তারা তো যোগ্যতার মূলকেই দান করে ফেলে । তাই তাদের নফল ইবাদতের সঙ্গে সঙ্গে ফরজ ইবাদতও আদায় হয়ে যায়। যেমন নামাজের কেরাত সম্পর্কে নির্দেশ এসেছে, 'কোরআন থেকে যা পাঠ করা তোমাদের জন্য সহজ হয়, তাই পাঠ তাফসীরে মাযহারী/8৯০ ॥|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।