স্থির রাখেন। ফলে অনুভূতির প্রভাব বলব বা অন্তর পর্যন্ত পৌছতে সক্ষম হয় না। রসুলেপাক স. এরশাদ করেছেন, মানুষের মন আল্লাহ্পাকের অতুলনীয় ও অলৌকিক দুই অঙ্গুলীর মধ্যে। তিনি অন্তরসমূহকে যেমন ইচ্ছা তেমনি করে দেন। তিনি স. প্রার্থনা করতেন, হে অন্তরের আবর্তনবিবর্তনকারী আল্লাহ্! তুমি আমাদের অন্তরসমূহকে তোমার আনুগত্যমুখী করে দাও। কাফের বা সত্যপ্রত্যাখ্যানকারীদের অন্তরকে পবিত্র করা আল্লাহ্র অভিপ্রায় নয়। তাই তাদের জন্য তার নিদর্শনাবলী দর্শন এবং সে সম্পর্কে চিন্তাভাবনা করার দরোজা চিররুদ্ধ করে দেয়া হয়েছে। তারা নিদর্শনাবলীও মোজেজাগুলো৷ অবলোকন করে বটে, কিন্তু অন্তরে এসবের প্রভাব ধারণ করার যোগ্যতা তাদের নেই। এই অবস্থাকেই মোহর করে দেয়া বলা হয়েছে। কোথাও বলা হয়েছে 'ত্বা' (সীলমোহর)। কোথাও উল্লেখিত হয়েছে আগফাল (উদাসীনতা)। কখনো বলা হয়েছে আকিস্সা। আবার কোথাও বলা হয়েছে গিশাওয়া (যবনিকা)। এখানে মোহর করার অর্থ পাথর বা সীসা দ্বারা মোহরাঙ্কিত করা নয়। বরং অর্থ হবে অযোগ্যতার মোহরাঙ্কন। এরকমও বলা যায় যে, আল্লাহপাক তাদের মন, চক্ষু ও কর্ণকে আচ্ছাদনের অধীন করে দিয়েছেন। অথবা এরকমও অর্থ হতে পারে যে, খতম বা মোহর হচ্ছে ওই কৃষ্ণকলংক, যা পাপের নির্যাসরূপে অন্তরের উপরে পতিত হয়। হজরত আবু হোরায়রা রা. থেকে ইমাম নাগবী বর্ণনা করেছেন, রসুল পাক স. এরশাদ করেছেন, মুমিন বান্দা গোনাহের বাজ করলে তার অন্তরে সৃষ্টি হয় একটি ক্ষুদ্রাকৃতির কালো দাগ। এর পর যদি সে তওবা করে, পাপ থেকে বিরত থাকে এবং আল্লাহতায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করে তবে অন্তরের কালো দাগ অপসারিত হয়। অন্তর তখন পরিচ্ছব্র হয়ে নির্মল রূপ ধারণ করে। আর যদি সে পাপের পথেই অনড় থাকে তবে ওই কালো দাগ প্রশস্ততর হতে থাকে । শেষে সমস্ত অন্তঃকরণই তমসাচ্ছাদিত হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহপাক এরশাদ করেছেন, 'কাল্লাবাল র'না আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন ।' আমি বলি, এই আয়াতের মর্মই উপরোল্লিখিত হাদিসে বিবৃত হয়েছে। এই অবস্থাটি অন্য হাদিসে এইভাবে বলা হয়েছে-ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুন্পুহু (যদি অন্তর অশুদ্ধ হয়, তবে সমস্ত শরীরই অশুদ্ঃহয়ে যায়)। অশুদ্।অন্তর বিশুদ্ধ অন্তরের সম্পূর্ণ বিপরীত । গোনাহ করলে মুমিনদের এই অবস্থা হয় (অন্তরে কালো দাগ পড়ে)। কাফেরদের অবস্থা অবশ্য অন্যরূপ। তাদের ক্ষেত্রে ফাসাদ শব্দটি ব্যবহৃত হয়নি। ব্যবহৃত হয়েছে ত্ববা, আগফাল অথবা আকিস্সা। এই আয়াতে কাফেরদের কৃলবের অবস্থা খতম শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কোনো বস্তুতে সীলমোহর করার অর্থ, ওই বস্তুর চূড়ান্ত অবস্থা নিশ্চিত করে ফেলা এবং ওই বস্তুকে সম্পূর্ণরূপে আবরিত করা। কাফেরদের কৃলবকে খতম বা সীলমোহর করে চিরদিনের জন্য হেদায়েতের আলো থেকে আড়াল করা হয়েছে। তি তাফসীরে মাযহারী/৪৯ রর ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।