হবে ঝণ পরিশোধ ও প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পরে অবশিষ্ট সম্পদের উপর । অথবা বলা যেতে পারে, সাহাবাগণের সম্পদ ব্যয় সম্পর্কিত প্রশ্রটি ছিলো নফল সদকা সংক্রান্ত । আয়াতের মর্ম হচ্ছে, অভাবহীন অবস্থার সদকাই হলো উত্তম সদকা । মুজাহিদ বলেছেন, “আল আফবু' এর অর্থ যারা দান করতে সমর্থ তাদের দান করা। যারা সমর্থ তারা যদি দান করে তবে তা কঠিন হয় না। হজরত আমর বিন দিনার বলেছেন, আফবু অর্থ মধ্যবর্তী অবস্থার দান__ যা অতিরিক্ত নয়, কার্পন্যও নয়। অন্যত্র এরশাদ হয়েছে 'তারা অপব্যয় করে না আবার কৃপণতাও করে না।' তাউস বলেছেন, আফবু অর্থ, যে দান যার পক্ষে সহজ অর্থাৎ স্বাভাবিকভাবে যার পক্ষে যা দেয়া সহজ হয়, তাই দান করা। এ রকম ব্যয়ে কষ্ট নেই। হজরত আবু হোরায়রা বলেছেন, সামর্থবানদের সদকাই উত্তম সদকা । আর সদকা শুরু করতে হবে নিকটজন থেকে । বোখারী, আবু দাউদ । হাকেম বিন হাজাম থেকেও এ রকম বর্ণনা এসেছে। বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা থেকে বাগবীও এরকম বর্ণনা করেছেন। তিনি অতিরিক্ত যে কথাটি বলেছেন, তা হচ্ছে নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম । হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে সামর্থবানদের দানই উত্তম দান । তিবরানী। হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে এক ব্যক্তি রসুল স.এর নিকট উপস্থিত হয়ে বললো, হে প্রিয় নবী! আমার নিকট একটি আশরাফি আছে । কাকে দান করবো? তিনি স. এরশাদ করলেন, নিজের জন্য ব্যয় করো । সে বললো, তার জন্য আরেকটি আশরফি আছে । তিনি স. বললেন, তোমার সন্তানদের জন্য বায় করো। সে বললো, আরো একটি আছে। তিনি স. বললেন, পরিবারের জন্য ব্যয় করো । সে বললো, আরো একটি আছে। তিনি স. বললেন, তোমার চাকরকে দিয়ে দাও। সে বললো, আরো একটি রয়েছে। তিনি স. বললেন বিষয়টি এখন তোমার বিবেচনাধীন । আবু দাউদ, নাসাঈ । হজরত জাবেরের বর্ণনায় এসেছে__ এক ব্যক্তি গণিমত হিসেবে একটি সোনার মুকুট পেয়েছিলো । সে মুকুটটি রসুল স. সকাশে উপস্থাপন করে বললো, হে আমার প্রাণপ্রিয় নবী! এটিকে আমার পক্ষ থেকে সদকা হিসেবে গ্রহণ করুন। রসুল স. তাঁর পবিত্র মুখমন্ডল অন্যদিকে ফিরিয়ে নিলেন। সেই ব্যক্তি বারবার একই নিবেদন জানাতে লাগলো । তিনি স. রাগতঃ স্বরে বললেন, দাও। তারপর মুকুটটি নিয়ে এতো জোরে ছুঁড়ে মারলেন যে, সেটি তার মাথায় লাগলে মাথা ফেটে যেতো । এরপর রসুল স. এরশাদ করলেন, তোমরা তোমাদের হবে। মনে রেখো, সামর্থবানদের দানই শ্রেষ্ঠ দান। বাযযার, আবু দাউদ, ইবনে হাব্বান, হাকেম । বাধ্যারের বর্ণনায় এরকম রয়েছে-_ ওই লোকটি মুকূটখানি পেয়েছিলো গণিমত হিসেবে । অন্যান্য হাদিসবিদগণের বর্ণনায় রয়েছে কোনো এক যুদ্ধে ওই মুকুটটি তার হস্তগত হয়েছিলো। বর্ণিত হাদিসগুলো এবং আলোচ্য বিধানের মাধ্যমে প্রমাণিত হয়, সকল সম্পদ ব্যয় করা মাকরুহ । কপর্দকহীনের তাফসীরে মাযহারী/৪৮৯ ॥11|.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।