বলেছেন, মদ্যপান নিষিদ্ধ হলে আমি রসুল স. এর সমীপে নিবেদন করলাম, আমার কয়েকজন এতিম পোষ্য আছে। তাদের কিছু মদও মওজুদ আছে। তিনি স. বললেন, ওগুলো ফেলে দাও । সাথে সাথে আমি মদণ্ডলো ফেলে দিলাম । বাগবী বর্ণনা করেন, জুহাক বলেছেন, উপকার অপেক্ষা পাপ অধিক__ একথার অর্থ নিষিদ্ধ হওয়ার পর মদ দ্বারা উপকার লাভ করা নিষিদ্ধপূর্ব উপকার অপেক্ষা অধিকতর পাপ। কেউ কেউ বলেছেন, এ কথার অর্থ- হারাম হওয়ার পূর্বে মদের উপকারের চেয়ে পাপই ছিলো বেশী। আর আমার মতে হারাম হওয়ার পর মদের উপকারের চেয়ে পাপ বেশী । কারণ পাপের ক্ষতিকর দিকটি আখেরাতসম্পর্কিত যা চিরস্থায়ী । আর উপকারের দিকটি পৃথিবী সম্পর্কিত যা ক্ষণস্থায়ী । ইবনে আবি হাতেম, সাঈদ এবং ইকরামা সূত্রে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর পথে সম্পদ ব্যয়ের নির্দেশ অবতীর্ণ হলে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রসুলাল্লাহ্! এই সম্পদ ব্যয়ের উদ্দেশ্য কী এবং এই ব্যয় কোথায় কীভাবে করতে হবে? ইয়াহইয়া থেকে ইবনে আবী হাতেমের আরেক বর্ণনায় রয়েছে, হজরত মুআজ বিন জাবাল ও হজরত সায়লাবা রসুল স. নিকট নিবেদন করলেন, হে অনুগ্রহের নবী! আমাদের নিকট আমাদের পরিবারবর্গ এবং কয়েকজন ক্রীতদাস আছে। এখন আমরা সম্পদ ব্যয় করবো কীভাবে? এই প্রশ্নের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে,লোকে তোমাকে জিজ্ঞেস করে কী তারা ব্যয় করবে । বলো, যা উদ্ৃত্ত।' উদ্ৃত্ত বুঝাতে 'আল আফওয়া' শব্দটি ব্যবহৃত হয়েছে। বারী আবু আমর শব্দটিকে 'আল আফকবু' উচ্চারণ করতেন । এরকম উচ্চারণ করলে অর্থ দীড়াবে__ তোমরা যা ব্যয় করবে তাই হবে অতিরিক্ত । আতা, সুদ্দী ও কাতাদা বলেছেন, প্রয়োজনের অতিরিক্ত সম্পদকেই 'আল আফবু' বলে । এই বিধানানুযায়ী সাহাবায়ে কেরাম সারা দিন ধরে যা উপার্জন করতেন, তার দ্বারা প্রয়োজন নির্বাহের পর অতিরিক্ত উপার্জন দান করে দিতেন। হজরত আবু উমামা বলেছেন, আসহাবে সুফফাগণের একজন ইন্তেকাল করলে দেখা গেলো তার পরিত্যক্ত সম্পদ হিসেবে রয়েছে একটি আশরাফি। রসুল স. বললেন, এটা হচ্ছে দোজখের আম্মির একটি নিদর্শন । আরেকজনের মৃত্যুর পর দেখা গেলো, তিনি রেখে গিয়েছেন দু'টি আশরাফি । রসুল পাক স.বললেন, এ দু'টো হচ্ছে দোজখের দু'টি নিদর্শন। আহমদ, বায়হাকী । হজরত আবু হাশেম বিন উকবা বলেছেন, রসুল স. আমাদের নিকট থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে, সম্পদ পুঞ্তীভূত করার কোনো আবশ্যকতা নেই। একজন চাকরও প্রয়োজনাতিরিক্ত সম্পদ ৷ আহমদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা । পরে জাকাতের বিধান অবতীর্ণ হলে এই নির্দেশটি রহিত হয়ে যায়। আমি বলি, সিদ্ধান্তটি সঠিক নয়। কারণ, জাকাতের বিধান অবতীর্ণ হয়েছে প্রথম অধ্থবা দ্বিতীয় হিজরীতে । অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার পূর্বে । তাই বলা যেতে পারে, এই বিধানটির দ্বারা যে শর্তটি বর্ণনা করা হয়েছে তা হচ্ছে-_ জাকাত দিতে তাফসীরে মাযহারী/৪৮৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।