স্বাভাবিক প্রতিক্রিয়া ও গুনাবলী লোপ পায় না। সুতরাং বর্ণিত উক্তিটির মর্ম এই যে, তোমাদের জন্য হারাম বস্ত্র থেকে রোগ মুক্তির অনুমতি নেই । কখনো কখনো হারাম দ্রব্যকে গঁষধ হিসেবে ব্যবহার করা যায়॥ যেমন হজরত আনাস বলেছেন, একবার উকাল ও উরাইনা গোত্রের কিছু লোক মদীনায় এলো । মদীনার আবহাওয়া ছিলো তাদের স্বাস্থ্যের প্রতিকূল। তারা অসুস্থ হয়ে পড়লো । রসুল স. নির্দেশ দিলেন, তোমরা উটের বাথানের সাথে জঙ্গলে অবস্থান গ্রহণ করো । এবং উটের দুধ ও প্রস্রাব পান করো! তারা নির্দেশ পালন করে আরোগ্য লাভ করলো। শেষে একদিন রাখালকে হত্যা করে উটের পালসহ পালিয়ে গেলো । বোখারী, মুসলিম । বর্ণিত হাদিসটি বিশ্লেষণ করলে দেখা যায় যে, হাদিসে বর্ণিত নির্দেশটি পরে রহিত হয়েছে। কথিত ঘটনাটি ঘটেছিলো সুরা মায়েদার আয়াত নাজিল হওয়ায় পূর্বে। ইমাম শাফেয়ী বলেছেন, যে পশুর গোশত ভক্ষণ করা হয় সেগুলোর প্রস্রাব পান করা যায়। তৎসন্তেও একথা বলা যাবে না যে, হারাম বস্ত্র দ্বারা চিকিৎসা সিদ্ধ । শরাব দ্বারা সিরকা প্রস্তুত করা যাবে কি না-_ সে সম্পর্কে আলেমগণের মতভেদ রয়েছে । ইমাম আবু হানিফার মতে যাবে । সিরকায় পরিণত হলে শরাব পাক হয়ে যায়। ইমাম মালেক বলেছেন, এরকম করা মাকরূহ । তবে সিরকায় পরিণত শরাব পবিত্র । ইমাম শাকেরী ও আহমদ বলেছেন শরাব দ্বারা প্রস্তুতকৃত সিরকা পান করা নাজায়েয এবং তা পবিত্রও নয় । জননী উম্মে সালমা বর্ণিত ওই হাদিসটি ইমাম আবু হানিফার দলিল__ যেখানে বলা হয়েছে, আমার একটি দুগ্ধবতী ছাগল ছিলো । সেটিকে দেখতে না৷ পেরে একদিন রসুল স. বললেন, তোমার ছাগল কই? আমি বললাম, মরে গেছে। তিনি স. বললেন, তুমি তার চামড়াটা কাজে লাগালে না কেনো? আমি বললাম, ওটাতো মৃত । তিনি বললেন, চামড়া পাকা করলেই পাক হয়ে যেতো। যেমন শরাব থেকে সিরকা প্রস্তুত করলে পাক হয়ে যায়। দারা কুতনী। ফারাহ বিন ফুজালা এই হাদিসটি এককভাবে বর্ণনা করেছেন। দারা কুতনী তাকে দুর্বল বলেছেন। ইবনে হাব্বান বলেছেন, সে সনদ উল্টা পাল্টা করে। তাই তার হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় । তার দ্বারা অনেক হাদিস বর্ণিত হয়েছে বটে, কিন্তু সেগুলোর মূল নেই। তাছাড়া এখানে উল্লেখিত তার বর্ণনাটি প্রসিদ্ধও নয়। হজরত আনাস বর্ণিত হাদিসটিকে দলিল হিসাবে গ্রহণ করেছেন ইমাম শাফেয়ী, ইমাম আহমদ । ওই হাদিসে বলা হয়েছে হজরত আবু তালহা ওই সকল এতিম সম্পর্কে জানতে চাইলেন, যাদের সঙ্গে সম্পদের অংশ হিসেবে শরাবও ছিলো । রসুল স. বললেন, ওসব ফেলে দাও । হজরত আবু তালহা বললেন, ওই শরাবগুলোকে কি সিরকায় পরিণত করা যায় না? তিনি স. বললেন, না। মুসলিম । অপর এক সূত্রে ওই হাদিসটি বর্ণনা করেছেন দারা কুতনী । কোনো কোনো বর্ণনায় রয়েছে হজরত আবু তালহা বললেন, আমি কয়েকটি এতিমের প্রতিপালক । আমি তাদের জন্য কিছু শরাব তৈরী করেছি। রসুল স. বললেন, ওগুলো ফেলে দাও। আর পাত্রগুলোও ভেঙে ফেলো। তিনি তিনবার এরকম বললেন । দ্বিতীয় দলিল হচ্ছে__- হজরত আবু সাঈদ তাফসীরে মাযহারী/৪৮৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।