Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পরিপাকে সহায়তা লাভ, কোনো কোনো রোগ থেকে অব্যাহতি ইত্যাদি । আর জুয়াতে রয়েছে বিনা পরিশ্রমে সম্পদ অর্জনের সুযোগ । মাসআলাঃ আলেমগণের একমত্য এই যে, ইচ্ছাকৃতভাবে শরাব থেকে উপকার গ্রহণ সিদ্ধ নয় তবে অনিচ্ছাকৃতভাবে উপকার গ্রহণ সিদ্ধ । কেনোনা আল্লাহপাক বলেছেন "হ্যা, যদি তোমরা নিরুপায় হও।' আরও বলেছেন, যারা উপায়হীন; তাদের কোনো গোনাহ্‌ নেই। যেমন, কারো গলায় খাদ্য জাতীয় কিছু আটকে গেলো তখন যদি মদ ব্যতীত সে অন্য কোনো পানীয় না পায় তবে জীবন রক্ষার্থে মদ্যপান করতে পারবে । ইমাম আবু হানিফা, শাফেয়ী ও আহমদ এই অভিমত পোষণ করেন । ইমাম মালেকের প্রসিদ্ধ অভিমত ঠিক এর বিপরীত । মদ উঁষধ হিসাবে ব্যবহার করা যাবে কিনা সে বিষয়ে আলেমগণের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা, মালেক ও আহমদ বলেছেন, যাবে। ইমাম শাফেয়ী বলেছেন, অল্প পরিমাণ হলে ব্যবহার করা যাবে__ বেশি পরিমাণে যাবে না। হেদায়া প্রণেতা বলেছেন, মদের পাত্রের তলানীটুকুও পান করা জায়েজ হবে না। হারাম বস্ত্র থেকে উপকার গ্রহণ করাও হারাম । তাই ঘায়ের উপর এবং পশুর গায়ের পোকার উপর শরাব ব্যবহার করা যাবে না। শিশু ও জিম্টীকেও শরাব পান করানো যাবে না। কেউ পান করালে তাকে শাস্তি দিতে হবে । পশুকেও মদ পান করানো যাবে না। উজায়ীর বিন হাজাফ বলেছেন, এক লোক ওঁষধ হিসেবে মদ ব্যবহার সম্পর্কে রসুল স. এর সমীপে জিজ্ঞেস করলেন । রসুল স. বললেন, হারাম । লোকটি বললেন. যদি কেবল উঁষধের জন্যই প্রস্তত করা হয়? ভিনি স. বললেন, এর দ্বারা রোগের প্রতিকার হয় না, বরং বিভিন্ন রোগের সৃষ্টি হয়। মুসলিম। তারিক বিন সুমাঈদ বলেছেন, আমি একবার রসুল স.কে বললাম, হে আল্লাহ্‌র রসুল! আমরা আঙ্গুরের রসকে পানীয় ও শরবত হিসাবে ব্যবহার করি । তিনি স. বললেন, এরকম অনুচিত । আমি পুনরায় একই কথা বললাম, তিনি পুনরায় একই জবাব দিলেন। আমি বললাম গঁষধ হিসেবেও কি ব্যবহার করা যাবে নাঃ তিনি স. বললেন, এতে করে ব্যাধিমুক্ত হওয়া যায় না বরং নিশ্চিতরূপে নতুন ব্যাধির সৃষ্টি হয়। আহমদ । জননী উম্মে সালমা বলেছেন, আমি একবার এক পেয়ালা নাবীজ তৈরী করেছিলাম রসুল স. গৃহাভ্যন্তরে প্রবেশ করে নাবীজের ঝাঝ অনুভব করলেন। বললেন, কি তৈরী করেছো? আমি বললাম মেয়েটার অসুখ, তাই ওষুধ তৈরী করেছি। তিনি স. বললেন, আল্লাহপাক তোমাদের জন্য এটা হারাম করেছেন। এর মধ্যে তিনি তোমাদের জন্য নিরাময় রাখেননি । বায়হাকী, ইবনে হাব্বান। ইবনে হাব্বানের বর্ণনা এরকম-_ আল্লাহপাক হারাম বস্তুতে তোমাদের জন্য আরোগ্য রাখেন নি। বোখারী । আমি বলি, হারাম বস্তুর মধ্যে আল্লাহপাক তোমাদের জন্য নিরাময় রাখেননি-_ একথার অর্থ এই নয় যে, হারাম বস্তুর মধ্যে রোগের প্রতিষেধক নেই । এরকম অর্থ গ্রহণ করলে কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ হয়। কারণ এরশাদ হয়েছে, আল্লাহ্‌র সৃষ্টিতে কোনো হেরফের নেই। কোনো বন্ত হারাম ঘোমিত হলে তার তাফসীরে মাযহারী/৪৮৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।