Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইমানদার থাকে না। বোখারী । হজরত ইবনে ওমর বলেছেন, মহানবী স. বলেন, মদ্যপানই সকল অশ্লীলতার মূল এবং কবীরা গোনাহ সমূহের অন্তর্ভুক্ত একটি গোনাহ্‌। মদ্যপায়ী নামাজ পরিত্যাগকারী; নামাজ পড়লেও তাদের নামাজ হয় না। সে মাতা, ভগ্মী, ফুফু, খালার সঙ্গে ব্যভিচারে লিপ্তদের মতো অপরাধী । তিবরানী। হজরত আবদুল্লাহ ইবনে ওমরের বর্ণনায় রয়েছে__ যে মদ্যপান করে, চল্লিশ দিন পর্যস্ত আল্লাহতায়ালা তার নামাজ কবুল করেন না। তবে যদি সে তওবা করে তবে আল্লাহপাক তাকে মাফ কুরে দেন। সে এ রকম সুযোগ পায় তিনবার । চতুর্থবার এ রকম করলে আল্লাহপাক তার চল্লিশ দিনের নামাজ গ্রহণ করেন না এবং তার তওবাও কবুল করেন না। কিয়ামতের দিন তাকে পান করানো হবে পুঁজমিশ্রিত পানি । নাসাঈ, ইবনে মাজা, দারেমী। হজরত আবদুল্লাহ ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন__ মদ যাবতীয় অসৎকর্মের মূল। মদ্যপানকারীর চল্লিশ দিনের নামাজ কবুল হয় না। মাতাল অবস্থায় মৃত্যু কুফরীর মৃত্যু ৷ তিবরানী। হজরত ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে-_ রসুল স. বলেছেন, মাতাপিতার অবাধ্য সন্তান, জুয়াড়ী, উপকারের পর খোটাদানকারী ও সদা মদ্যপানকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। দারেমী। মারফু নৃত্রে হজরত ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, তিন ব্যক্তির উপর জান্নাত হারাম । ১. সর্বদা মদ্যপানকারী। ২. মাতাপিতার অবাধ্য সন্তান। ৩. দাইউস। আহমদ, নাসাঈ । হজরত আবু উমাম। থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেন__ আমি মানুষের প্রতি প্রেরিত আল্লাহ্‌র রহমত ও হেদায়েত। কর, প্রতীমা, ক্রশ ও মূর্খতা যুগের সকল কুসংস্কার উচ্ছেদ করার নির্দেশ পেয়েছি আমি । আল্লাহপাক তার আপন সম্তার শপথ করে বলেছেন, আমার যে বান্দা এক চুমুক শরাব পান করবে আমিও তাকে সেই পরিমাণ পুঁজ পান করাবো । আর যে আমার ভয়ে শরাব পরিত্যাগ করবে আমি তাকে পান করাবো কাওসারের পানি। হজরত আবু মুসা আশআরীর বর্ণনায় এসেছে__ যাদুর উপর বিশ্বাস স্থাপনকারী, সদা মদ্যপানকারী এবং নির্দয় ব্যক্তি জান্নাতে প্রবেশের অধিকার পাবে না। আহমদ । হজরত ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে, রসুল স. বলেছেন-_ প্রতিদিন যারা মদ খায় এবং এরকম অবস্থায় মারা যায় তারা আল্লাহপাকের সমীপে হাজির হবে মুশরিকদের মতো । আবু দাউদ ৷ হজরত আবু হোরায়রা থেকে আবু দাউদ, ইবনে মাজা এবং বায়হাকীও এরকম বর্ণনা করেছেন। হজরত আবু মুসা বলতেন, আমার নিকট মদ্যপান এবং আল্লাহপাককে ছেড়ে দিয়ে ওই খুঁটির উপাসনা একই ব্যাপার । মদ ও জুয়ার মধ্যে উপকারী একটি দিকও রয়েছে, কিন্ত্র এ দুটোর মধ্যে উপকারের চেয়ে ক্ষতিই বেশি। তাই এ দুটোকে আয়াতে মহাপাপ বলা হয়েছে। মদ্যপানের ফলে যে উপকারগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এই-_ নেশার আনন্দ, কর্মস্পৃহা, সাহসের উজ্জীবন, আহার্ষের . তাফসীরে মাষহারী/৪৮৫ ॥1|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।