Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্কে আসলে কোনো মতভেদ নেই। একমত্যসৃত্রে নেশা সৃষ্টিকারী নাবীজ হারাম__ কম বা বেশী যে পরিমাণই হোক না কেনো। আর একমত্যসূত্রে ওই নাবীজ হালাল যা পান করলে নেশা হয় না। আল্লাহ্পাকই অধিক জ্ঞাত । মদের মতো জুয়াও হারাম । জুয়ার মাধ্যমে অতি সহজে এক জনের সম্পদ অন্যজনের কুক্ষিগত হয় । আরবীতে জুয়াকে বলে মাইসির। শব্দটি ক্রিয়ামূল। আতা, তাউস ও মুজাহিদের মিলিত মত এই যে, যে কাজের সঙ্গে জুয়ার লেশ থাকে সে কাজ হারাম । ছেলেদের আখরোট ও কড়ি খেলাও জুয়ার তুল্য । হজরত আলী থেকে বায়হাকী বলেছেন, সতরঞ্জ হচ্ছে অনারবদের জুয়া । হজরত বুরাইদা বলেন, নারোদ ও সতরগ্ সম্পর্কে নবী পাক স. বলেছেন, যে ব্যক্তি নারোদ খেলে সে যেনো শুয়োরের গোশত নিজের হাতে মাধে। হাব্বাহ্‌ বিন মুসলিম থেকে মুরসাল পদ্ধতিতে আবদান আবু মুসা বিন হাজম বর্ণনা করেন-_ সতরঞ্জ খেলোয়াড়রা অভিশপ্ত আর দর্শকেরা শুয়রের গোশত ভক্ষনকারী তুল্য। হজরত আবু মুসা আশয়ারী কর্তৃকও বর্ণিত হয়েছে___ যে ব্যক্তি সতরঞ্জ খেলে সে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে । আহমদ, আবু দাউদ । হজরত আবু মুসা কর্তৃক আরো বর্ণিত হয়েছে, গোনাহ্গার ব্যতীত অন্য কেউ সতরঞ্জ খেলে না। সতরঞ্জ সম্পর্কে জনৈক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলে বলেছিলেন, সতরঞ্জ একটি বাতিল খেলা । এ খেলা আল্লাহপাকের অপছন্দনীয় । বায়হাকী । হজরত ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন__ মদ, জুয়া ও গুটি খেলা নিষিদ্ধ । মারফু সূত্রে হজরত ইবনে আব্বাস থেকে অনুরূপ বর্ণনা এসেছে। আবু দাউদ । অনেকে গুটি খেলার স্থলে বলেছেন, তবলা বাজানোর কথা। বায়হাকী । হজরত আবু হোরায়রা বলেছেন, একবার রসুল স. কবুতরের পশ্চাদ্ধাবনকারী এক লোককে দেখে বললেন, এক শয়তানের পিছনে আর এক শয়তান দৌড়াচ্ছে। আহমদ, আবু দাউদ, ইবনে মাজা, বায়হাকী । মোটকথা কোন কিছুর বিনিময়ে খেলা হারাম-_ এটা একমত্য । ইমাম শাফেয়ী বলেছেন, সতরঞ্জ খেলা মোবাহ্‌। পরে অবশ্য তিনি তার এই সিদ্ধান্তগুলো পাল্টিয়ে ছিলেন। সতরঞ্জী খেলা অপব্যয়ের নামান্তর । এতে সম্পদ নষ্ট হয়। তাই এ খেলা হারাম । তাই সুদ, ঘুষ ও জুয়াকেও হারাম বলা হয়েছে। আল্লাহপাক বলেন, অপব্যয়কারী শয়তানের ভাই । জুয়ার ক্ষতি দু'টি__ সম্পদ ক্ষয় ও সময়ের অপচয় ৷ তাই জুয়া হারাম এটা একমত্য । সতরঞ্জ ও জুয়া জাতীয় সকল খেলাই গোনাহে কবীরা । মদ ও জুয়া থেকে বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা সৃষ্টি হয়। এ দু'টো মহাপাপকে কেন্দ্র করে সংঘটিত হয় ঝগড়া, ফাসাদ ও মারামারি । বন্ধু হয়ে যায় শক্র ৷ আল্লাহ্‌র জিকির কিংবা নামাজের কথা তাদের মনেই থাকে না। হজরত মুআজ বলেছেন, রসুল স. এরশাদ করেন__ মদ্যপান কোরো না। মদ্যপান সকল অশ্লীলতার মূল। আহমদ । হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. বলতেন-_ ব্যভিচারের প্রাককালে ব্যভিচারী__ অপহরণের প্রাক্কালে অপহরণকারী এবং মদ্যপানের প্রাক্কালে মদ্যপায়ী অসার মধ্/৯১ |||, 01100118001

— পৃষ্ঠা ৪৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।