আনসারীর হাদিসে বর্ণিত হয়েছে, রসুল স. কাবা শরীফ তওয়াফ করছিলেন। তৃষ্কার্ত হয়ে পড়লেন তিনি। পানি চাইলে একজন মশক থেকে নাবীজ এনে দিলেন। নাবীজ দেখে অসন্তুষ্ট হলেন তিনি স.। লোকটি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! এটা কি হারাম পানীয়? তিনি স. বললেন, না। তবে জমজমের এক মশক পানি নিয়ে এসো । জমজমের পানি আনা হলে তিনি সেই পানির সঙ্গে নাবীজ মিশিয়ে পান করলেন এবং তাওয়াফ সম্পূর্ণ করলেন। তারপর বললেন, অধিক পিপাসিত হলে এভাবেই পান কোরো । নেশার ঝাঝ বিশিষ্ট নাবীজ সম্পর্কে একবার হজরত আবদুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করা হয়েছিলো । তিনি তখন বলেছিলেন, রসুল স. একবার এক বৈঠকে উপবিষ্ট ছিলেন। কোথা থেকে যেনো নাবীজের ঘ্বাণ পাওয়া যাচ্ছিলো । তিনি স. একজনকে পাঠিয়ে সেই নাবীজ নিয়ে এলেন। ঘ্বাণ নিয়ে বুঝতে পারলেন নেশার ঝাঝ শুরু হয়েছে। তিনি তখন নাবীজের সঙ্গে পানি মিশালেন এবং সেই পানি পান করলেন। তারপর বললেন, নেশার ঝাঝবিশিষ্ট নাীজ এভাবেই পানি মিশিয়ে পান করতে হয়। হজরত ইবনে আব্বাস থেকেও এরকম হাদিস বর্ণিত হয়েছে। দারা কুতনী এ ধরনের হাদিসগুলো উদ্ধৃত করেছেন। হজরত আবু মাসউদ আনসারী থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রসুল স. এর নিকট জানতে চাইলেন, নাবীজ হালাল না হারাম? তিনি স. বললেন, হালাল । এ বর্ণনাটি এনেছেন ইবনে জুরাইজ। সায়ি বিন জিলকুয়াহ্ বলেছেন, একলোক নাবীজ পান করে নেশাগস্ত হয়েছিলো । হজরত ওমর তাকে দোররা মেরেছিলেন। লোকটি তখন বলেছিলো, আমি তো আপনার পাত্র থেকে পান করেছি। হজরত ওমর বলেছিলেন, আমি দোররা মেরেছি তোমার মাতাল হওয়ার কারণে । এ হাদিস সম্পর্কে বলা যায় যে, দারা কৃতনী বলেছেন, আবু মাসউদ ইয়াহ্ইয়া বিন ইয়ামান নামে পরিচিত। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ইয়াহইয়া বিন ইয়ামান বর্ণনাকারী হিসেবে দুর্বল । তাকে একজন বলেছিলেন, আর কেউ কি এরকম বর্ণনা করেছে? তিনি বলেছিলেন, হ্যা। আরেকজন বর্ণনা করেছেন__ কিন্তু সে ইয়াহ্ইয়ার চেয়েও দুর্বল । নাসাঈ বলেছেন, তার বর্ণনাকে দলিল হিসেবে নেয়া যায় না। আবু হাতেম বলেছেন, তার বর্ণনা অসঙ্গতিপূর্ণ। নাসাঈ ও দারা কুতনী বলেছেন, এ হাদিসটি পরিত্যক্ত। হজরত ইবনে আব্বাস বলেছেন, বর্ণনাকারী দেখেই বুঝা যায়__ সে মিথ্যাবাদী । হজরত ইবনে ওমরের সনদসংযুক্ত একজনের নাম আবদুল মালেক বিন রাফে-_- সে অখ্যাত ও দুর্বল। হজরত ইবনে আব্বাসের হাদিস বর্ণনাকারীদের মধ্যে কাসেম বিন বাহরাম সম্পর্কে ইবনে হাব্বান বলেছেন, তার বর্ণনা প্রামাণ্য নয়। হজরত আবু মুসা বর্ণিত হাদিসের এক বর্ণনাকারীর নাম আবদুল আজিজ বিন আবান__ ইমাম আহমদ বলেছেন, তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। ইবনে লুমাইর বলেছেন, সে মিথ্যাবাদী । সাঈদ বিন লাকওয়াকে দাজ্জালের ওস্তাদ বলে অভিহিত করেছেন আবু হাতেম । হজরত ওমর থেকে ইবনে আবী শাইবা অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। কিন্তু বর্ণনাটির সূত্র অটুট নয়। নাবীজ তাফসীরে মাযহারী/৪৮৩ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।