Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বললেন, তাতে কি মন্ততা আসে? আমি বললাম, হা। তিনি স. বললেন, ওসব পরিত্যাগ করো । আমি বললাম, কিন্তু জনসাধারণ তো পরিত্যাগ করতে চাইবে না। তিনি স. বললেন, তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আবু দাউদ। হজরত আবু মালেক আশআরী বলেছেন, আমি রসুল স.কে বলতে শুনেছি, আমার উম্মতগণের অনেকে মদ্যপান করবে। তারা মদকে অন্য নামে অভিহিত করবে । আবু দাউদ । হজরত আলী থেকে দারা কৃতনীও এরকম বর্ণনা করেছেন। মুসতাদরাক গ্রন্থে খাওয়াত বিন জোবায়ের থেকে এরকম বর্ণিত হয়েছে। কোনো কোনো আলেম কিছু সংখ্যক হাদিসের মাধ্যমে নাবীজ মোবাহ হওয়া প্রমাণ করেছেন। যব ও খেজুরের তৈরী মদকে বলে নাবীজ। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে, নবী পাক স. এর জন্য রাতে খেজুর ভিজিয়ে রাখা হতো। সকালে তিনি তা পান করতেন । কখনো কখনো সেই রস পরের দিন সকালে সন্ধ্যায় অথবা রাতে এবং পরের দিন আসরের সময় পর্যস্ত পান করতেন। তার পানের পর অবশিষ্ট শরবত তিনি ফেলে দিতেন অথবা তার কোনো খাদেমকে পান করতে বলতেন। এই হাদিসটি বর্ণনা করে মুসলিম বলেছেন, যদি ওই রস হারাম হতো তবে রসুল স. তার খাদেমকে তা পান করতে দিতেন না। একথার জবাবে বলা যায়, তখন পর্যস্ত ওই রস নেশার দ্রব্যে পরিণত হয়নি। কিন্তু তাতে নেশা হওয়ার সম্ভাবনা ছিলো । তাই তিনি সম্ভাবনা না থাকলে খাদেমকে পান করতে দিতেন। আর সম্ভাবনা থাকলে ফেলে দিতেন । এক মাসআলায় বলা হয়েছে, মদ ব্যতীত অন্যান্য পানীয়ের ক্ষেত্রে কেবল শেষ পেয়ালা হারাম । অর্থাৎ অল্প পরিমাণ গ্রহণ করলে তা হারাম নয়। এ সম্পর্কে হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, প্রতিটি মত্ততা বিশিষ্ট বস্তই হারাম । একথা বলে ওই সকল পানীয়কে উদ্দেশ্য করা হয়েছে যেগুলো মত্ততা আনে। দারা কুতনী। ইবনে হুম্মাম বলেছেন, হাদিসটি জয়ীফ। হাজ্জাজ বিন আরতাত এবং আম্মার বিন মাতার এই হাদিসের বর্ণনাকারী । প্রকৃতপক্ষে এটি হচ্ছে নাখয়ীর উক্তি। আর এর সূত্র জড়িত রয়েছে ইবনে মোবারকের সঙ্গে। একজন এই হাদিসটি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের সম্মুখে বর্ণনা করলে তিনি বলেছিলেন, হাদিসটি বাতিল। আবার ওই সকল আলেম এই হাদিস থেকে দলিল গ্রহণ করেছেন যারা মদকে সরাসরি হারাম করেছেন। উপরন্ত মন্ততাজাত পানীয়কেও হারাম বলেছেন। ইবনে হুম্মাম বলেছেন, হাদিসটি গ্রহণযোগ্য নয়। ইবনে জাওজী হাদিসটি উদ্ধত করেছেন হজরত আবু সাঈদ থেকে এবং বলেছেন, হাদিসটি মওকুফ (সাহাবীর উক্তি)। -এর সনদ হজরত আবু সাঈদ পর্যন্ত পৌছেনি। ইবনে হুম্মাম বলেছেন, উত্তম সনদে হাদিসটি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত পৌছেছে যার বিবরণ এরকম-__ সকল প্রকার শরাবই হারাম___ অল্ল হোক কিংবা অধিক। যে পানীয় নেশা সৃষ্টি করে___ তাও হারাম। আমি বলি, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের উক্তির মর্ম হচ্ছে, কম হোক বেশী হোক-__ প্রতিটি নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম। কিন্তু হজরত আবু মাসউদ তাফসীরে মাযহারী/৪৮২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।