Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আঙ্গুর ও কিসমিসের রসের অধিকাংশই যদি অল্প পরিমাণে ঝবাঝালো হয়ে যায় এবং তা পান করলে যদি মাদকতা না আসে তবে তা পান করা বৈধ-- ইমাম আবু হানিফা ও ইমাম ইউসুফ এরকম বলেছেন। ইমাম মালেক বৈধ বলেননি । তবে বলেছেন, শারীরিক শক্তি বৃদ্ধির জন্য পান করলে দোষ নেই । আর যদি স্ফুর্তি তামাশার উদ্দেশ্যে পান করা হয় তবে তা একমত্যানুযায়ী হারাম হবে । পানকারীর উপর প্রযোজ্য হবে শরিয়তের শাস্তি (হাদ)। ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ বলেন, যদি তিন পেয়ালা পান করলে মাদকতা সৃষ্টি হয় তবে শেষ পেয়ালাটি পান করা হারাম হবে । কারণ শেষেরটির কারণে মাদকতা সৃষ্টি হয়েছে। গম, যব, ভুক্টা, মধু, নাবিজ, দুধ, ইত্যাদি পান করা বৈধ। এসব পান করলে যদি মাদকতা আসে তবে পানকারীকে শাস্তি দেয়া যাবে না। অপর বর্ণনায় রয়েছে, এসব পানীয় পান করে নেশাগ্রস্ত হলে পানকারীকে শাস্তি দেয়া যাবে। হেদায়া গ্রন্থে উল্লেখিত হয়েছে__ আলেমগণ বলেন, এইকরূপ পানকারীর উপর শাস্তি আরোপিত হবে। এটাই বিশুদ্ধ অভিমত। ইমাম মোহাম্মদও এরকম বলেছেন। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ তিনজনই বলেছেন, বর্ণিত পানীয়গুলো অপবিত্র (নাপাক) নয়। কারণ ওগুলোর অল্প পরিমাণকে তারা হারান বলেন না। ফতওয়ায়ে নাসাফী গ্রন্থে বর্ণিত হয়েছে__ ভাঙ হারাম । ভাঙখোর যদি তালাক প্রদান করে তবে তা কার্যকর হবে । ভাঙকে যে হালাল মনে করবে তাকে হত্যা করা যাবে । মদ্যপানকারীর মতোই সে শাস্তিযে গ্য। অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে, নেশাজাত দ্রব্য হারাম__ অল্প অধিক যে পরিমাণই হোক না কেনো। হজরত জাবের বলেছেন, একবার ইয়েমেন থেকে এক লোক এসে নবী পাক স. কে জিজ্ঞেস করলো, ভুন্টা থেকে তৈরী মদ হালাল না হারাম? আমাদের অঞ্চলের লোকেরা তুক্টার রস পান করে। রসুল স. জানতে চাইলেন ওই রস পান করলে কি নেশা হয়? লোকটি বললো, হা। রসুল স. বললেন, নেশাজাত দ্রব্য অল্প বিস্তর সবই হারাম । মুসলিম । হজরত সা'দ বিন আবী ওয়াক্কাস বলেছেন, অল্প কিংবা বেশী সকল পরিমাণ নেশা আনয়ণকারী বস্তকে রসুল স. হারাম বলেছেন। নাসাঈ, ইবনে হাব্বান, বায্যার। হজরত জাবের বলেছেন__ রসুল স. এরশাদ করেন, যা মত্ততা আনে তার অল্প পরিমাণও হারাম। তিরমিজি,আবু দাউদ, ইবনে মাজা । যেমন জননী আয়েশা বলেছেন, রসুল স. বলেন, যে বস্তু অধিক পান করলে মত্ততা আসে সে বস্ত্র অল্প পান করাও হারাম । আবু দাউদ, তিরমিজি, আহমদ, ইবনে হাব্বান। হজরত উম্মে সালমা বলেছেন, মন্ততা আনয়নকারী ও বিবেক লোপকারী প্রতিটি বন্তকে রসুল স. হারাম বলেছেন । আবু দাউদ । হজরত দাইলাম হুমাইরি বলেছেন-_ আমি নিবেদন করলাম, হে অনুকম্পার নবী! আমরা শীতপ্রধান দেশের অধিবাসী । আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। কর্মশক্তি বৃদ্ধির জন্য এবং শৈতাধিক্য থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে আমরা গমজাত পানীয় পান করি। রসুল স. তাফসীরে মাযহারী/৪৮১ 25 |111.02|11001118,.0011

— পৃষ্ঠা ৪৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।