আল্লাহ্পাকও তাই বলেছেন, “নিশ্চয়ই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শক্ররাও অনৈক্য সৃষ্টি করতে চায়। আর উদাসীন রাখতে চায় আল্লাহ্র জিকির ও নামাজ থেকে !-- এখানে বিশেষভাবে আঙ্গুরের রসের কথা বলা হয়নি। আর তখনকার সমাজে আঙ্গুরের রসের প্রচলনও ছিলো না। হজরত ওমর ফারুক থেকে বর্ণিত হয়েছে, শরাব নিষিদ্ধ । আর শরাব প্রস্তুত হয় আঙ্গুর, খেজুর, গম, যব ও মধু থেকে । ওই পানীয়কে শরাব বলে যা বিবেককে বিভ্রান্ত করে দেয় । বোখারী, মুসলিম । শরাবের উপকরণঃ হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে আহমদ বর্ণনা করেছেন, রসুল স. বলেন, মাদক দ্রব্য তৈরী হয় গম, যব, খেজুর, কিসমিস ও মধু থেকে । মারফু পদ্ধতিতে হজরত নোমান বিন বশীর থেকে এরকম বর্ণনা এসেছে । তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা । ইমাম আহমদের একটি বর্ণনার শেষ দিকে দেখা যায়, রসুল স. বলেছেন, নেশা সৃষ্টি করে এমন সকল বস্তুই হারাম । মুসলিম । হজরত আনাস বলেছেন, মদ প্রস্তুত হয় আঙ্গুর, খেজুর, মধু ও ভুট্টা থেকে। অল্প বা অধিক সকল পরিমাণ মদই হারাম ও অপবিত্র । মদ্যপানকারীকে শরিয়তসম্মত শাস্তি দিতে হবে। মদের বেচাকেনাও হারাম । কেউ মদ নষ্ট করলে তাকে জরিমানা দিতে হবে না। মতভেদ ও বস্ত্র পার্থক্যহেতু আঙ্গুরের কাচা রস ছাড়া যব, গম, ভুট্টার পানীয় হালাল- এগুলো যে পান করে তাকে কাফের বলা যায় না। ইমাম আবু হানিফা বলেছেন, শরাব জাতীয় তিন বস্ত্র হারাম। ১. তেলা-যা আঙ্গুরের রস থেকে প্রস্তুত হয়। এ জাতীয় শরাব প্রস্তুত হয় আঙ্গুরের রস জ্বাল দিয়ে এক তৃতীয়াংশ কমিয়ে ফেললে । ২. আঙ্গুরের রস জ্বাল দিয়ে অর্ধেক কমিয়ে ফেললে যে শরাব হয় তার নাম মুনাস্সাফ | ৩. জ্বাল দেয়া রস যদি অর্ধেকের কম হয়ে যায় তখন সেই শরাবকে বলে বাজেক। খেজুরের শরবত থেকে প্রস্তুত শরাবকে বলে "সাকার" । যখন খেজুরের রস ঝাঝালো হয় ও তা থেকে ফেনা নির্গত হতে থাকে তখনই তা হারাম হয়ে যায়। তৃতীয় আরেক ধরনের শরাব প্রস্তুত হয় কিসমিসের রস থেকে । যখন কিসমিসের রসের ফেনা বের হতে থাকে তখনই তা শরাব পদবাচ্য হয় । ইমাম আবু ইউসুফ অবশ্য ঝাঝালো হওয়ার কথা বলেননি । সকল প্রকার মদ হারাম ও অপবিত্র । এক বর্ণনামতে লঘু অপবিত্র (নাজাসাতে খফিফা) এবং অন্য বর্ণনামতে গুরু অপবিত্র (নাজাসাতে গালিজা)। অল্প পরিমাণ মদ্যপান করাও হারাম । যেমন হারাম অল্প পরিমাণ প্রস্রাবও । নেশাগ্রস্ত না হওয়া পর্যন্ত মদ্যপানকারীকে শাস্তি দেয়া যাবে না। প্রকাশ্য প্রতিক্রিয়া দৃষ্ট না হওয়া পর্যন্ত বিষয়টি অনুমানের পর্যায়ে থেকে যাবে । আর অনুমানে কাউকে শাস্তি আরোপ করা যায় না। ইমাম আবু হানিফা বলেছেন, নিঃসন্দেহে শরাবে পরিণত না হওয়া পর্যন্ত যে কোনো পানীয় বিক্রয় করা যাবে। এবং সেই পানীয় কেউ বিনষ্ট করলে তার কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করা যাবে । সাহেবাইন একথায় একমত হননি। খেজুর, তাফসীরে মাযহারী/৪৮০ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।