Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

*কুফর' শব্দের আভিধানিক অর্থ নেয়ামতকে গোপন করা । ব্যবহারিক অর্থ-_ ইমানের বিপরীত বন্ত্--অবিশ্বাস বা সত্য প্রত্যাখ্যান। সত্য প্রত্যাখ্যানকারীদেরকে সতর্ক করা বা না করা একই কথা। সতর্ক করা এবং না করা দুটি পৃথক কাজ, তাই দু'টি পৃথক বাক্যেই এ দু'টি কাজকে বিবৃত করা যেতো। কিন্তু দু'টি নির্দেশের প্রতিফল যেহেতু একই-- তাই দু'টি বাক্যকে একাকার করা হয়েছে। 'আম' শব্দটির প্রথম অক্ষর “হামজা' প্রশ্নরবোধক হিসেবে ব্যবহৃত হয়। কিন্ত এখানে ব্যবহৃত হয়েছে তাগিদ প্রদানার্থে ৷ “ইনজার' অর্থ আল্লাহতায়ালার শাস্তি সম্পর্কে ভীতি প্রদর্শন করা বা সতর্ক করা । এখানে এর বিপরীত শব্দ ব্যবহার করা হয়নি। কারণ, কল্যাণ লাভ অপেক্ষা অকল্যাণ থেকে অব্যাহতির প্রসঙ্গটি অধিকতর গুরুত্পূর্ণ । আয়াতের শেষে বলা হয়েছে “তাহারা বিশ্বাস করিবে না'-এটাই উপসংহার সতর্ক করা বা না করা তাদের কাছে এক বরাবর । তাদের সম্পর্কে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত যে, তারা কস্মিনকালেও বিশ্বাসকে গ্রহণ করবে না। কারণ- সুরা বাকারা $ আয়াত ৭ পণ “85-5৯255984458855401 924824)1651-%$ ঢু আল্লাহ্‌ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন, তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহা শাস্তি । কৃলব বা অন্তর হচ্ছে একটি গোশ্তের টুকরা । এর আকৃতি মসুর ডালের দানার মতো। বাম পাজরে-এর অবস্থান । বুদ্ধিকেন্দ্র অথবা জ্ঞানকেন্দ্র বুঝাতেও কখনো কখনো কৃলব শব্দটি ব্যবস্বত হয়েছে। যেমন অন্যত্র এরশাদ হয়েছে-ইন্না ফি জালিকা লা জিকরা লিমান কানা লাহু ক্লবুন' ৷ আল্লাহপাক সকল কিছুর সৃষ্টিকর্তা । মূল বা আনুষাঙ্গিক সকল সৃষ্টি তারই সৃজনশীলতার অধীন । কার্যকারণ নীতি তারই সুনির্দিষ্ট বিধান। এই বিধানের নেপধ্যেই রয়েছে তার সৃজনের উন্মোষ। মানুষ যখন তার ইন্্রিয়সমূহকে পরিচালিত করতে চায়, তখন আল্লাহ্‌ই তার অনুভব ও ইচ্ছাকে কার্যে রূপ দেন। নয়তো মানুষের ইচ্ছা ইচ্ছাই থাকতো । কার্ষে পরিণত হতে পারতো না। অভিপ্রায়কে বাস্তবায়ন করা না করা সম্পূর্ণতঃই আল্লাহতায়ালার ইচ্ছাধীন। তিনি ইন্দ্রয়কে স্থবির ও বুদ্ধিকে অকার্যকর করার ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান। কখনো কখনো তিনি অনুভূতিকে তার নিজস্ব সীমায় তাফসীরে মাযহারী/৪৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।