দান করুন। সঙ্গে সঙ্গে সুরা মায়েদার ওই আয়াতটি অবতীর্ণ হলো-_ “হে বিশ্বাসীরা! নিঃসন্দেহে মদ, জুয়া, প্রতিমা, শুভান্তভ নির্ণয় শয়তানের কাজ যা অপবিত্র ।' শরাবের সংজ্ঞাঃ শরাব বা খামারের সংজ্ঞা নির্ণয়ে আলেমগণ মতভেদ করেছেন। ইমাম আবু হানিফা বলেছেন, আঙ্গুরের কাঁচা রসে ঝাঝ ও ফেনার সৃষ্টি হলে মাদকতাপূর্ণ সেই রসকে বলে শরাব। সাহেবাইন বলেছেন, আঙ্গুরের রসে ফেনা সৃষ্টি না হলেও তা শরাব। ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ বলেছেন, যে কোনো পানীয় হোক না কেন অধিক পরিমাণে পান করলে যদি মাদকতা আসে তবে সেটাই খামার । ইমাম আবু হানিফা বলেছেন, ভাষাবিদগণের নিকট যা খামার বলে পরিচিত সেই বিশেষ পানীয়ের নামই খামার । অন্যান্য নেশাজাত দ্রব্য ভিন্ন ভিন্ন নামে পরিচিত । যেমন, মুসাল্লাস, তেলা, মুনাসসাফ, বাজেক ইত্যাদি । জমহুর বলেছেন, যে বস্ত্র বিবেককে চঞ্চল করে সেই বস্তুই খামার । আমার অভিমত হচ্ছে, খামার একটি ছ্যর্থবোধক শব্দ। সাধারণ ও বিশেষ দুই অর্থেই শব্দটি ব্যবহৃত হতে পারে । তবে সচরাচর সাধারণ অর্থেই শব্দটি ব্যবহৃত হয়। কামুস অভিধান রচয়িতা বলেন, যে পানীয়ের মধ্যে মাদকতা রয়েছে, তাকেই খামার বা শরাব বলা হয়। সে পানীয় আঙ্গুরের রস থেকে হোক অথবা অন্য যে কোন পানীয় হোক। হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন, যখন শরাব হারাম ঘোষিত হয়, তখন আঙ্গুরের রস দিয়ে শরাৰ প্রস্তুতির প্রচলন ছিলো না। বোখারী । হজরত আনাস বলেছেন, যেদিন মদ্যপান হারাম ঘোষিত হয় সেদিন আমি ছিলাম শরাব পরিবেশনকারী । তখন কীচা পাকা নিষিক্ত মদ ব্যতীত অন্য কোনো মদ পাওয়া যেতো না। বোখারী, মুসলিম । তার অপর বর্ণনায় রয়েছে, আমি তখন দীড়িয়ে দাড়িয়ে আবু তালহা এবং অন্যান্যদেরকে মদ পান করাচ্ছিলাম। অন্য একটি বর্ণনায় আবু তালহার সঙ্গে আবু ওবায়দা বিন জাররা এবং উবাই বিন কা'আব শুহাইলের নাম এসেছে। বর্ণিত হয়েছে, ইত্যবসরে একজন এসে জানালেন, মদ হারাম হয়ে গিয়েছে। মদ্যপায়ীগণ সঙ্গে সঙ্গে বললেন, আনাস। মদের পাত্র উপুড় করে দাও । তখন থেকে তারা আর মদ্য পান করেননি । তারা তখন সংবাদদাতা কর্তৃক আনীত মদ্য পান হারাম সম্বলিত সংবাদটিকে যাচাই করতে উদ্যোগীও হননি। হজরত আনাস আরও বলেছেন, যখন মদ হারাম হয় তখন আঙ্গুরের তৈরী মদ খুব কমই পাওয়া যেতো । তখন মদ তৈরী হতো সাধারণত কাচা পাকা ভুক্টা থেকে। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, 'খামার' শব্দটি কখনো কখনো বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু কোরআন মজীদে শব্দটি সাধারণ অর্থেই ব্যবহার করা হয়েছে। শব্দটির সাধারণ অর্থ গ্রহণ না করলে ওই প্রশ্নরকারীদের প্রশ্নের জবাব যথাযথ হয় না। প্রশ্ন বা প্রস্তাব উত্থাপিত হয়েছিলো তৎকালীন প্রচলিত মদ জম্পর্কে। হজরত ওমর ও হজরত মুআজ বলেছিলেন, ইয়া রসুলাল্লাহ্ স. আমাদেরকে ওই নেশাশক্তি সম্পর্কে সিদ্ধান্ত দিন যা বিবেককে বিপর্যস্ত করে। তাফসীরে মাযহারী/৪ ৭৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।