Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পরে জুয়ার বিষয়ে প্রত্যাদেশ হলো, হে বিশ্বাসীরা! নিঃসন্দেহে শরাব, জুয়া, প্রতিমা পূজা ও শুভাশুভ নির্ঘন্ট শয়তানের কাজ, অপবিত্র_ এরকম অবতীর্ণ হওয়ার পর সকলের নিকট স্পষ্ট হয়ে উঠলো যে, শরাব ও জুয়া হারাম । বাগবী বলেছেন, মদ সম্পর্কে চারটি আয়াত নাজিল হয়। প্রথমে মক্কায় নাজিল হলো, “তোমরা খেজুর, আঙ্গুর ও অন্যান্য ফল থেকে মাদকদ্রব্য ও উত্তম খাদ্য প্রস্তুত করো ।' তখন অনেকেই মদ্যপান করতেন এবং তখন মদ্যপান করা ছিলো হালাল। একবার হজরত ওমর, হজরত মুআজ বিন জাবাল প্রমুখ রসুল স. এর সকাশে নিবেদন করলেন, শরাব ও জুয়ার কারণে মানুষের জান-মালের ক্ষতি হচ্ছে। এ সম্পর্কে আপনি আমাদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করুন। তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতে মদ ও জুয়ার মধ্যে মহাপাপ ও উপকার উভয়টি রয়েছে বলা হয়েছে। তারপর বলা হয়েছে, উপকার অপেক্ষা পাপই অধিক। আয়াতটি অবতীর্ণ হওয়ার পর মহাপাপের আশংকায় কেউ কেউ মদ্যপান পরিত্যাগ করলেন। আর উপকারের দিকে লক্ষ্য রেখে অনেকেই মদ্যপান চালিয়েই যেতে লাগলেন । এক দিনের ঘটনা-_ হজরত আব্দুর রহমান বিন আউফ কিছুসংখ্যক সাহাবীকে নিমন্ত্রণ করলেন । আহারের পর নিমন্ত্রিত অতিথিরা প্রচুর মদ্যপান করলেন। মাগরিবের নামাজের সময় হলো । নেশাগ্রস্ত অবস্থাতেই তারা সকলে নামাজে দাড়িয়ে গেলেন। নেশাচ্ছন্রতার কারণে ইমামের কোরআন পাঠে মারাত্মক ভুল হয়ে গেলো । সুরা কাফেরূন পাঠ করছিলেন তিনি। ওই সুরায় যে কয়টি 'লা' শব্দ ছিলো তার সব কয়টি তিনি বাদ দিয়ে সুরাটি পাঠ করলেন। তখন আল্লাহ্‌পাক প্রত্যাদেশ করলেন, “হে বিশ্বাসীবৃন্দ! তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না ।" এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নামাজের সময় ছাড়া অন্য সময় মদ্যপান চালিয়ে যেতে লাগলেন । কেউ কেউ পান করতেন ফজরের নামাজের পর যাতে জোহরের আগেই নেশা ছুটে যায়। আবার কেউ কেউ পান করতেন এশার পর যাতে ফজরের আগেই নেশার প্রতিক্রিয়া অবলুপ্ত হয়ে যায়। একদিন হজরত উতবা বিন মালিক কয়েকজন সাহাবাকে দাওয়াত দিলেন। মেহমানদের জন্য বিরাট উট জবাই করা হলো । উটের গোশত খাওয়ার পর মেহমানেরা প্রচুর পরিমাণে শরাব পান করলেন। নেশার ঘোরে তারা কবিতা আবৃত্তি করতে শুরু করলেন। কখনও কখনও একে অপরের প্রতি কটুবাক্য বর্ষণ করতে থাকলেন । হজরত সা'দ বিন আবী ওয়াক্কাস আনসারদের প্রতি কটাক্ষ পূর্বক একটি কবিতা আবৃত্তি করলেন । আবৃত্তি শুনে ক্ষিপ্ত হয়ে এক আনসার সাহাবী আহার শেষে পড়ে থাকা উটের মাথা দিয়ে আঘাত করলেন হজরত সা'দ এর মাথায়। সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে গেলো । রসুল স. এর নিকট এই ঘটনাটি জানানো হলো। রসুল স. তখন আল্লাহ্‌পাকের নিকট প্রার্থনা করলেন__ হে আমার আল্লাহ্‌! একি অবস্থা আমার উম্মতের । দয়া করে মদ্যপান সম্পর্কে একটি বিধান তাফসীরে মাযহারী/৪ ৭৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।