Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

“তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, তোমাদেরকে ধর্মচ্যুত করার অভিপ্রায়ে-_- যদি তারা সক্ষম হয় । তোমাদের মধ্যে যে ধর্ম পরিত্যাগ করে এবং অবিশ্বাসী অবস্থায় যৃত্যুমুখে পতিত হয়, ইহকাল ও পরকালে তাদের কর্ম নিক্ষল। তারা জাহান্নামের অধিবাসী, আর জাহান্নামই তাদের স্থায়ী আবাস'_ ইমাম শাফেয়ী বলেছেন, ধর্ম ত্যাগ করে অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ না করা পর্যন্ত কৃতকর্ম নিক্ষল হয় না। যেমন, জোহরের নামাজ আদায়ের পর কেউ ধর্মত্যাগী গেলো- এমতাবস্থায় তাকে জোহরের নামাজ পুনঃ আদায় করতে হবে না । তেমনি হজ সম্পন্ন করার পর ধর্মত্যাগী ব্যক্তি কিছুদিন পর পুনরায় ইসলামে ফিরে এলে তার উপর পুনঃ হজ সম্পাদন জরুরী নয়। ইমাম শাফেয়ীর মতে, কৃতকর্ম সবসময় উৎসের সাথে সম্পৃক্ত । কিন্ত ইমাম আবু হানিফা বলেন, উৎসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর উৎস বলে আর কিছু থাকে না। সুতরাং নামাজের সময় অবশিষ্ট থাকাবস্থায় কোনো ধর্মত্যাগী পুনঃ ইসলাম গ্রহণ করলে ওই ওয়াক্তের নামাজ আদায় করা ফরজ । ঠিক তেমনি দ্বিতীয় বার হজ করাও ফরজ-_- যদি প্রথম হজের পরে কেউ ধর্ম পরিত্যাগ করে। যে ধর্ম ত্যাগ করে তার জীবন ও সম্পদের নিরাপত্তা দেয়া যাবে না। তাকে হত্যা করতে হবে। কিন্তু ইমাম শাফেয়ী বলেছেন, ধর্মত্যাগীকে তিন দিন অবকাশ দেয়া ওয়াজিব । এর মধ্যে যদি সে ইসলামে প্রত্যাবর্তন করে তবে সে জান মালের নিরাপত্তা লাভ করবে। ধর্মত্যাগী অবস্থায় মৃত্যুবরণকারীদের ইহকাল যেমন নিরাপদ নয়, তেমনি পরকালও নিরাপত্তাহীন। উভয় জগতে নিক্ষল যারা-_ তাদের জন্য রয়েছে অগ্নিঅধিবাস। এটাই অবিশ্বাসীদের পরিণতি । তাদের দোজখবাস চিরস্থায়ী । বাত্নে নাখলার অভিযানে অংশগ্রহনকারী সৈনিকবৃন্দ নিবেদন করলেন, হে আল্লাহ্‌র রসুল! আমাদের এই অভিযানের বিনিময় কি আমরা পাবো? আমাদের এই অভিযানকে কি জেহাদ নামে অভিহিত করা যায়? তাদের এই প্রশ্রের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো, "যারা বিশ্বাস করে এবং যারা আল্লাহ্র পথে স্বদেশ ত্যাগ করে এবং জেহাদ করে, তারাই আল্লাহ্‌র অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ্‌ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু ।' এখানে অনুগ্রহ প্রত্যাশার কথা বলা হয়েছে একারণে যে, কেউ যেনো মনে না করে, সকর্মের প্রতিদান দেয়া আল্লাহ্‌র জন্য অপরিহার্য । সৎকর্মই সওয়াব প্রাপ্তির একমাত্র উপলক্ষ্য নয়৷ সবকিছুই নির্ভর করে পরিণতি ও পরিণামের উপর । ওই ব্যক্তি উত্তম যার শেষ অবস্থা উত্তম । অতএব বিশ্বাসের সঙ্গে পৃথিবীপরিত্যাগের পূর্ব পর্যন্ত নিশ্চিতি নেই। তাই শেষ সময় পর্যন্ত সতকর্মে নিয়োজিত থাকতে হবে। আর প্রত্যাশী হয়ে থাকতে হবে আল্লাহ্‌র অনুগ্রহের । তাফসীরে মাযহারী/৪ ৭৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।