Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হলো সকীফ গোত্রের নেতা নওফেল। সে তায়েফবাসীদেরকে নগরীর অভ্যন্তরে সমবেত করলো । তারপর বন্ধ করে দিলো নগরের প্রধান তোরণ । যুদ্ধপ্রস্তুতিও শুরু করে দিলো তারা । রসুল স. তায়েফ পুনঃঅবরোধ করলেন । হজরত আনাসের উদ্ধৃতি দিয়ে মুসলিম বলেছেন, ওই অবরোধ স্থায়ী ছিলো চল্লিশ দিন। হেদায়া প্রণেতা বলেছেন, হাদিসটি দুষ্প্রাপ্য (শাজ)। ইবনে ইসহাকের বর্ণনায় তিরিশ দিন অবরোধের কথা বলা হয়েছে। কেউ কেউ আবার বলেছেন বিশ দিনের কথা। অবরোধ শেষে তিনি স. মক্কাভিমুখী হলেন। জিলকৃদ মাসের পাচ তারিখ বৃহস্পতিবার তিনি পৌছলেন জিইররানা নামক স্থানে। সেখানে অবস্থান করলেন তেরো দিন। এরপর মন্কায় ওমরা পালন শেষে জিলকৃদের আঠারো তারিখ বুধবারে তিনি মদীনার পথে যাত্রা শুরু করলেন এবং মদীনা মুনাওয়ারায় পৌছলেন ২৭শে জিলবৃদ শুক্রবারে । হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, মক্কা যাত্রা, বিজয়, হাওয়াজেন সম্প্রদায়কে আক্রমণ, তায়েফ অবরোধ ইত্যাদি শেষ করে তার স. এর সময় লেগেছিলো দুই মাস ষোলো অথবা ছাব্বিশ দিন। সুতরাং তায়েফ অবরোধ কাল ছিলো, জিলহজের বিশ তারিখ থেকে মুহররমের শেষ পর্যন্ত- ইবনে হুম্মামের এই মন্তব্য অসঠিক । সার কথা এই যে, সম্মানিত মাসের বিধান রহিত হয়নি । তবে হ্যা, এ আয়াত দ্বারা পূর্বোক্ত ওই আয়াতটি রহিত হয়েছে; যেখানে বলা হয়েছে, সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস ॥ আর কিসাসই হলো সম্মান; “যারা যেমন সীমাতিক্রম করবে, তোমরাও তেমনি সীমাতিক্রম কোরো'__ এ অন্মাত দ্বারা সম্মানিত মাসের যুদ্ধবিগ্রহ বৈধ মনে হয়, যদি সে যুদ্ধ কাফেরদের পক্ষ থেকে হয়। কিন্ত আয়াতটি অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধের আগে । আর সম্মানিত মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধতার বিধান অবতীর্ণ হয়েছে পরে। “আল্লাহ্‌র পথে বাধাদান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেয়া এবং তার বাসিন্দাকে সেখান থেকে বহিষ্কার করা আল্লাহ্‌র নিকট অধিকতর অন্যায়'__ একথার মাধ্যমে বলা হয়েছে অবিশ্বাসীরা সকল অন্যায় কর্মে ব্যাপৃত। তাদের এ সকল অন্যায় অধিনায়ক আবদুল্লাহ্‌ বিন জাহাশ ও তার ক্ষুদ্র বাহিনী কর্তৃক সংঘটিত অন্যায় অপেক্ষা অনেক বেশী গুরুতর । আর ইচ্ছাকৃতভাবে নয়, ভূলবশতঃ তারা এই ঘটনা ঘটিয়েছিলেন। তারা ওই দিনটিকে মনে করেছিলেন জমাদিউল আখেরের শেষ দিন। সেই দিনটি যে পহেলা রজব তা তারা বুঝতে পারেননি । 'ফেতনা হত্যা অপেক্ষা ভীষণতর অন্যায়'__ একথার অর্থ, হাজরামীকে হত্যা করা হয়েছে ঠিকই কিন্তু সে হত্যার চেয়ে কাফেরদের সৃষ্ট ফেতনাগুলো অনেক বেশী গুরুতর । হত্যার জন্য তারা মুসলমানদেরকে দোষারোপ করে চলেছে। কিন্ত মুসলমান বাহিনী কর্তৃক সংঘটিত ওই হত্যাকান্ডটি ছিলো ভ্রমজনিত। আর অবিশ্বাসীরা ফেতনার পর ফেতনা করে যাচ্ছে অবলীলায়, সঙ্ঞানে। মাযহারী/8 ৭৫ তাফসীরে ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।