কুফরী । যদ্দরুন কাফেরেরা পথত্রষ্টতায় পতিত হয়। এরা হালাল করে নেয় একে এক বছর এবং হারাম করে অন্য বছর; যাতে তারা গণনা পূরণ করে নেয় আল্লাহ্র নিষিদ্ধ মাসগুলোকে। তাদের মন্দ কাজগুলো শোভনীয় করা হলো তাদের জন্যই। আর আল্লাহ্ সত্য প্রত্যাখ্যানকারীদের হেদায়েত করেন না।' নবম হিজরীতে অবতীর্ণ এই আয়াতটিই যুদ্ধ সম্পর্কিত সর্বশেষ আয়াত । এই আয়াতকে বলে তলোয়ারের আয়াত। এখানেও সম্মানিত মাসের উল্লেখ রয়েছে। কাজেই এর দ্বারা সাব্যস্ত হয় যে, জেহাদ ওয়াজিব হওয়া এ মাসগুলো সম্মানিত হওয়ার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ পাকই সমধিক জ্ঞাত । মহাতিরোধানের দু'মাস পূর্বে রসুল স. বিদায় হজ সম্পন্ন করেছিলেন । তিনি তখন এই চারমাস যুদ্ধ নিষিদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, মনে আজ । বছরের বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত। তার মধ্যে তিনটি মাস পরস্পরলগ্ন এবং একটি পৃথক। সংলগ্ন মাস তিনটি হচ্ছে__ জিলবৃদ, জিলহজ ও মুহররম এবং পৃথক মাসটি রজব। ওই ভাষণের শেষ দিকে তিনি বলেছেন, তোমাদের পরস্পরের রক্ত এবং সম্পদ তোমাদের জন্য হারাম । যেমন হারাম এই শহর, এই মাস এবং আজকের দিবস। হজরত আবু বকর সিদ্দিক থেকে এই বর্ণনাটি উল্লেখ করেছেন বোখারী ও মুসলিম । ইবনে হুম্মাম বলেছেন, রসুল স. জিলহজ মাসের বিশ তারিখে তায়েফ অবরোধ করেছিলেন । মাসাধিককাল স্থায়ী ছিলো ওই অবরোধ । এই ঘটনাটি প্রমাণ করে যে, আলোচ্য আয়াতটি রহিত । কিন্তু মন্তব্যটি ঠিক নয়। কারণ বিশই জিলহজ নয়, তায়েফ অবরুদ্ধ হয়েছিলো অষ্টম হিজরীর শাওয়াল মাসে । হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, মক্কাবিজয়ের বছর রমজান মাসে আমরা রসুল স. এর সঙ্গে মদীনা থেকে যাত্রা করি। বিশুদ্ধ সনদসহ হাদিসটি বর্ণনা করেছেন আহমদ । বিশুদ্ধ সূত্রে বায়হাকী ও জুহুরীর বর্ণনাতেও এসেছে, মক্কাবিজয় সংঘটিত হয়েছিলো পবিত্র রমজানের তেরো তারিখে । আমি বলি, উপরোক্ত বর্ণনা দ্বারা এ বিষয়টি সুস্পষ্ট হয়েছে যে, রমজানের প্রথম বারো দিন রসুল স. পথিমধ্যে ছিলেন। বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, তিনি স. তখন মক্কায় অবস্থান গ্রহণ করেছিলেন সতেরো কিংবা আঠারো দিন। বোখারীও এ রকম বর্ণনা এনেছেন। অপর এক বর্ণনায় উল্লেখিত হয়েছে আঠারো দিনের কথা। মক্কাবিজয়ের পর শাওয়াল মাসের ছয় তারিখ রবিবার তিনি রওনা হয়েছিলেন হুনায়েন অভিযানে । ইবনে ইসহাক বলেছেন, হুনায়েন যাত্রার তারিখ ছিলো পাচই শাওয়াল। এ সম্পর্কে ওরওয়া এবং ইবনে জারীরের অভিমত অভিন্ন । হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, রসুল স. হুনায়েনে উপস্থিত হয়েছিলেন শাওয়ালের দশ তারিখে । হাওয়াজেন গোত্রের লোকেরা পরাজিত হয়ে পলায়ন করলো । রসুল স. তখন গণিমত একত্রিত করলেন। এরপর তায়েফে আবির্ভূত তাফসীরে মাযহারী/৪ ৭৪ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।