Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এরকম বলেছেন । ইবনে হুম্মাম বলেছেন, “হাইছু' শব্দটি সময়ের সঙ্গে সংশিষ্ট । অর্থাৎ "যখনই পাও' নির্দেশের মাধ্যমে বুঝা যায় এ আয়াতটি আসলে রহিতই। আমি বলি 'হাইছু' শব্দটি স্থান বা কালের সঙ্গে সংশ্লিষ্ট -__ এরকম প্রমাণ কারো কাছে নেই। স্থান ও কাল সম্পৃক্তির কথা যদি মেনেও নেয়া যায়, তবু তা সকল সময়ের জন্য প্রযোজ্য হওয়ার ব্যাপার সন্দেহ থেকেই যায়। এরকম সন্দিপ্ধতা দ্বারা কোনো বিধানকে রহিত মনে করা সঙ্গত নয়। বায়যাবী বলেছেন, এখানে রহিত করার ব্যাপারটা অনির্দিষ্ট বিষয়ের মাধ্যমে নির্দিষ্ট বিষয়কে রহিত করার মতো । তাই বিধানটি রহিত না হওয়া প্রসঙ্গে আলেমগণ মতভেদ করেছেন। ইমাম আবু হানিফা বলেছেন, অনির্দিষ্ট বিধান দ্বারা নির্দিষ্ট বিধান রহিত হওয়া সম্ভব। ইমাম শাফেয়ী বলেছেন, সম্ভব নয়। ইমাম আবু হানিফার মতে অনির্দিষ্ট (আম) নির্দিষ্টির (খাস)এর মতোই অকাট্য । আর শাফেয়ীর মতে আম হচ্ছে বিবেচনাধীন বিষয়। কিন্ত খাস এর বিপরীত । কেনোনা এমন কোনো আম নেই যার কিছু অংশ খাস নয়। সাধারণভাবে নিষিদ্ধ । সাধারণ নিষিদ্ধতার সমর্থনে এ আয়াতটিকে দলিল হিসাবে উপস্থাপন না করাই উত্তম। “কিতাল' (যুদ্ধ) শব্দটি অনির্দিষ্ট হ্যা সূচক । সুতরাং একে নির্দিষ্ট বলা যায় না। আমি বলি, হ্যা সূচক ক্রিয়ার অধীনে অনির্দিষ্টিও নির্দিষ্টির পর্যায়ভূত হয়। ওদিকে ইবনুল হুম্মাম মনে করেন, হাদিসের মাধ্যমেও কোরআন রহিত হওয়া সম্ভব। যেমন কোরআনে বলা হয়েছে-_ “সকল মুশরিককে হত্যা করো।' আর হাদিসে বলা হয়েছে, মানুষ যতোক্ষণ না এক আল্লাহ্‌ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই একথা স্বীকৃতি দেয় আমি ততোক্ষণ তাদের হত্যার জন্য আদিষ্ট। আমি বলি. ইমাম বায়যাবীর দলিল যথাযথ নয়। কারণ, এ আয়াতের সাধারণ হওয়া না হওয়া নির্ভর করে মুকালিফ (দাযিতুপ্রাপ্ত) দের অবস্থার উপর । বিষয়টি কালসম্পৃক্ত নয়। সুতরাং সম্মানিত মাস আগমনের সাথে সাথে রহিত করণের নীতি যে প্রযোজ্য হবেই- সে কথা বলা যাবে না। বরং কালের সঙ্গে সাধারণ সম্পৃক্তির কথা মেনে নেয়া গেলেও দলিলের প্রয়োজন থেকেই যায়। কিন্তু এখানে দলিলের প্রয়োজন বিদ্যমান নেই। তাই রহিতকরণ কিংবা নির্দিষ্টকরণ কোনোটিই এখানে থাকে না। যারা আয়াতটি রহিত হয়েছে বলে মনে করেন, তারা অনুগ্রহ করে ওই আয়াতটির প্রতি দৃষ্টিপাত করুন যেখানে বলা হয়েছে__ 'নিশ্চয় আল্লাহ্‌র বিধান ও গণনার মাস বারোটি, আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে সম্মানিত মাস চারটি । এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম কোরো না। আর তোমরা সমবেতভাবে মুশরিকদের সাথে যুদ্ধ করো । যেমন তারা যুদ্ধ করে যাচ্ছে তোমাদের সাথে সমবেতভাবে । আর মনে রেখো আল্লাহ্‌ আল্লাহ্তীরুদের সাথে রয়েছেন। মাসের অগ্র পশ্চাৎ করা শুধু মাত্র বৃদ্ধি করে তাফসীরে মাযহারী/8 ৭৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।