Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

কতিপয় ভাষ্যকার বলেছেন, যুদ্ধলন্ধ সম্পদের (গণিমতের) এক পঞ্চমাংশ পৃথক করে রেখে অবশিষ্ট অংশ যোদ্ধাগণের মধ্যে বন্টন করে দেয়া হয়েছিলো । এই বন্টন পদ্ধতি এ ঘটনা থেকেই প্রচলিত হয়। প্রথম মুশরিক বন্দী হয় এ ঘটনায় এবং কোনো মুশরিক প্রথম নিহত হয় এ ঘটনাতেই । নিহত হয়েছিলো আমর বিন হাজরামী এবং বন্দী হয়েছিলো ওসমান বিন হাকাম। হজরত আবদুল্লাহ বিন জাহাশ তাঁর বাহিনী, বন্দীদ্বয় ও গণিমত নিয়ে মদীনায় উপস্থিত হলে রসুল স. বললেন, আমিতো তোমাদেরকে সম্মানিত মাসে যুদ্ধ করতে বলিনি। ওদিকে মন্ধার কোরাইশরা সেখানকার মুসলমানদেরকে বলতে লাগলো, দেখো! মুসলমানেরা কী রকম। তোমরা সম্মানিত মাসের মর্যাদা রক্ষা করো না। একথা শুনে মুসলমানেরা লঙ্জিত হলো এবং আক্ষেপ প্রকাশ করতে লাগলো । অভিযানে অংশগ্রহণকারী মুজাহিদরাও ভীষণ অনুতপ্ত হলেন। তারা নিবেদন করলেন, ইয়া রসুলাল্লাহ্‌! আমরাতো হাজরামীকে হত্যা করার পর সন্ধ্যাবেলা আকাশে নতুন চাদ দেখেছিলাম । আমরা মনে করেছিলাম, সেদিনটি ছিলো জমাদিউল আখের মাসের শেষ তারিখ । রজব মাসের প্রথম তারিখ বুঝতে পারলে আমরা এ ঘটনা ঘটাতাম না। কিন্তু তাদের এ কৈফিয়ৎ রসুল স. ও অন্যান্য মুসলমানের কাছে গ্রহণযোগ্য মনে হলো না। তখন অবতীর্ণ হলো এ আয়াতটি । আয়াত অবতীর্ণ হওয়ার পর রসুল স. গণিমতের এক পঞ্চমাংশ নিজের কাছে রেখে বাকী চতুর্থাংশ যোদ্ধাগণের মধ্যে বন্টন করে দিলেন। কোনো কোনো তাফসীরবিদ এরকমও বলেছেন যে, বদর যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পূর্ব পর্যন্ত বাত্‌নে নাখলার গণিমত বন্টনহীন অবস্থায় ছিলো । বদর যুদ্ধের গণিমতের সঙ্গে মিলিয়ে সেগুলোকে বন্টন করা হয়। মক্কার মুশরিকেরা ফিদিয়ার বিনিময়ে বন্দীমুক্তির প্রস্তাব পাঠালো । রসুল স. তাদেরকে বলে পাঠালেন, সা'আদ এবং উতবা মদীনায় প্রত্যাবর্তন না করা পর্যন্ত বন্দীদেরকে মুক্তি দেয়া যাবে না। কারণ, আমরা আশঙ্কা করি তোমাদের লোককে ছেড়ে দিলে তোমরা সা'আদ ও উতবাকে হত্যা করে প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করবে । কিছু দিন পর সা'আদ এবং উতবা মদীনায় পৌছলেন। তখন রসুল স. প্রত্যেক বন্দীর জন্য চল্লিশ উকিয়া স্বর্ণ গ্রহণ করে তাদেরকে যুক্তি দিলেন। কিন্তু হাকাম বিন কিসান মক্কায় আর ফিরে গেলেন না। তিনি ইসলাম গ্রহণ করে মদীনাতেই থেকে গেলেন। পরে তিনি বীরে মাউনার অভিযানে শাহাদাৎ বরণ করেছিলেন। অপর বন্দী ওসমান বিন আবদুল্লাহ মক্কায় ফিরে গেলো । তার মৃত্যু হয়েছিলো অবিশ্বাসী অবস্থায় । আর নওফেল তার নিজের ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে নিহত হয়েছিলো খন্দক যুদ্ধের সময় । “উহাতে (সম্মানিত মাসে) যুদ্ধ করা ভীষণ অন্যায়-_- এ বিধানটি 'তোমরা যেখানে পাও মুশরিকদের হত্যা কর' আয়াত দ্বারা রহিত হয়েছে। অধিকাংশ বিদ্বান তাফসীরে মাযহারী/৪ ৭২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।