Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

কাউকে সঙ্গী হতে পীড়াপীড়ি কোরো না । অধিনায়ক বললেন, হে আল্লাহর রসুল! এখন আমরা কোনদিকে যাত্রা করবো? তিনি স, বললেন, নজদের দিকে । বিশেষ বাহিনীটি পথ চলতে শুরু করলো । দু'দিন পর একস্থানে থেমে শিবির স্থাপন করলেন তারা । সেখানে বাহিনীর অধিনায়ক নির্দেশনামাটি পাঠ করতে শুরু করলেন- “বিসমিল্লাহির রহমানির রহীম । সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ্পাকের বরকত ও রহমতের উপর নির্ভর করে অগ্রসর হও । বাত্নে নাখলাতে পৌছে কোরাইশ বাহিনীর আগমনের অপেক্ষায় থাকো। তারা এলে তাদের উপর ঝাপিয়ে পড়ো এবং যা কিছু হস্তগত হয় তাই নিয়ে আমার কাছে ফিরে এসো ।' নির্দেশনামাটি শোনার সাথে সাথে বাহিনীর সকল সদস্য বললেন, আমরা শুনলাম ও মান্য করলাম । অধিনায়ক বললেন, যদি শহীদ হওয়ার বাসনা থাকে তবে আমার সহগামী হও । নতুবা অন্যত্র গমন করো । রসুল স. আমাকে এ ব্যাপারে পীড়াপীড়ি করতে নিষেধ করেছেন । অধিনায়ক আবদুল্লাহ্‌ নির্দেশিত গন্তব্যের দিকে অগ্রসর হলেন। সকলে স্বেচ্ছায় তার অনুগমন করলেন। বাহিনী পৌছলো মারজানে। স্থানটি ছিলো হেজাজ এলাকায়। একটি উচ্চ ভূমির নাম নাজরান। সেখানে হজরত সা'আদ বিন আবী ওয়াক্কাসের উটটি হারিয়ে গেলো । উটটি খুঁজতে যেয়ে তিনি পিছনে পড়ে গেলেন। অধিনায়ক আবদুল্লাহর সঙ্গে অন্যান্যরা মক্কা ও তায়েফের মধ্যবর্তী বাত্‌নে নাখলায় উপস্থিত হলেন। তারা দেখলেন, কোরাইশদের একটি বাণিজ্যবাহিনী তায়েফ থেকে মক্কার পথে অগ্রসর হচ্ছে। তাদের সঙ্গে ছিলো চামড়া, কিসমিস ইত্যাদি । বাণিজ্যবাহিনীটিতে ছিলো আমর বিন হাজরামী, হাকাম বিন ইমাম, ওসমান বিন আবদুল্লাহ বিন মুগীরা মাখজুমী ও তার ভাই নওফেল বিন আবদুল্লাহ মাথজুমী। মুসলমান বাহিনীকে সামনে দেখতে পেয়ে তারা ভীত সন্ত্রস্ত হলো। অধিনায়ক হজরত আবদুল্লাহ্‌ বিন জাহাশ তার সাথীদেরকে বললেন, ওরা ভয় পেয়েছে । তোমরা কেউ একজন মস্তক মুন্ডন করে তাদের সাথে সাক্ষাত করো । তাহলে তাদের ভয় কেটে যাবে । হজরত ওয়াক্কাস মাথা মুন্তডন করে তাদের সাথে সাক্ষাত করলেন। তারা বললো, আরে তুমিতো দেখছি আমাদের গোত্রের লোক । তবে তো আমাদের ভয়ের কোনো কারণ নেই। তারা কিছুটা নিশ্চিন্ত হলো। মুসলিম বাহিনী মনে করেছিলো দিনটি ছিলো জমাদিউল আখের মাসের শেষ তারিখ । কিন্তু সে দিনটি ছিলো পহেলা রজব । তারা স্থির করলেন, আজকের মধ্যেই রসুল স. এর নির্দেশ প্রতিপালন করতে হবে। নতুবা কাল থেকে শুরু হবে সম্মানিত রজব মাস। আর সম্মানিত মাসে রক্তপাত হারাম । একথা ভেবে তারা কোরাইশদের বাণিজ্যবাহিনীকে আক্রমণ করলেন । হজরত ওয়াকিদ বিন আবদুল্লাহর তীরের আঘাতে নিহত হলো আমর বিন হাজরামী। বন্দী হলো ওসমান বিন আবদুল্লাহ বিন মুগীরা এবং হাকাম বিন কীসান। আর নওফেল পালিয়ে গেলো । পণ্য সম্ভার ও বন্দীদেরকে নিয়ে নির্বিঘ্নে মুজাহিদবাহিনী ফিরে এলো রসুল স. এর নিকট। টু তাফসীরে মাযহারী/৪ ৭১ |110.01100119.001

— পৃষ্ঠা ৪৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।