3৩৮53555598 4৬5 ০৫ 258 ১0৩65228588 [7 পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে, বল, “উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায় । কিন্তু আল্লাহের পথে বাধাদান করা, আল্লাহ্কে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহের নিকট তদপেক্ষা অধিক অন্যায়; ফিতৃ্না হত্যা অপেক্ষা ভীষণতর অন্যায় ।' তাহারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে যে পর্যন্ত তোমাদিগকে তোমাদের দ্বীন হইতে ফিরাইয়া না দেয়, যদি তাহারা সক্ষম হয়। তোমাদের মধ্যে যে কেহ স্বীয় দ্বীন হইতে ফিরিয়া যায় এবং সত্য প্রত্যাখ্যানকারীরূপে মৃত্যুমুখে পতিত হয় ইহকাল ও পরকালে তাহাদের কর্ম নিক্ষল হইয়া যায়। ইহারাই অগ্নিবাসী, সেথায় তাহারা স্থায়ী হইবে। (7 যাহারা বিশ্বাস করে এবং যাহারা আল্লাহের পথে স্বদেশ ত্যাগ করে এবং জিহাদ করে তাহারাই আল্লাহের অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। ইবনে জারীর, ইবনে আবী হাতেম, তিবরানী, ইবনে সা'আদ এবং বায়হাকী হজরত জুন্দুব বিন আবদুল্লাহ্ থেকে বর্ণনা করেছেন. দ্বিতায় হিজরীতে বদর যুদ্ধ সংঘঠিত হয়। যুদ্ধের দু'মাস আগে রসুল স. তার ফুফাত ভাই হজরত আবদুল্লাহ্ বিন জাহাশের নেতৃত্বে আটজনের একটি বাহিনীকে অভিযানে পাঠালেন। তারা ছিলেন সকলেই মুহাজির । ওই দলে যারা ছিলেন তাদের নাম হচ্ছে-_ হজরত সা'আদ বিন আবী ওয়াক্কাস, জুহুরী, ওক্কাসা বিন মাহসিন আসাদী, উত্বা বিন গজওয়ান সালামী, আবু হুজায়ফা বিন উত্বা বিন রবীয়া, সুহাইল বিন বাইজাহ, আমের বিন রবীয়া, ওয়াকিদ বিন আবদুল্লাহ এবং খালেদ বিন বুকাইর । কোনো কোনো বর্ণনায় সুহাইল বিন বাইজার নাম রয়েছে কিন্তু সহল, খালেদ এবং ওয়াক্কাসের নাম নেই। কেউ কেউ আবার মিকদাদ বিন আমরের নাম উল্লেখ করেছেন। ইবনে সা'আদ বলেছেন, প্রকৃতপক্ষে তারা ছিলেন বারো জন । প্রতিটি উটে তারা দু'জন করে আরোহন করতেন । রসুল স. তাদের অধিনায়ক হজরত আবদুল্লাহ বিন জাহাশকে একটি লিখিত নির্দেশনামা দিলেন এবং বললেন, আল্লাহ্র নামে যাত্রা করো। দু'দিন পথ চলার পর দ্বিতীয় মঞ্জিলে উপস্থিত হয়ে এ নির্দেশনামাটি খুলবে এবং খুলে সকলকে পড়ে শুনাবে। নির্দেশনামা অনুযায়ী কাজ করবে। যারা স্বেচ্ছায় তোমার সহগামী হতে চায় কেবল তাদেরকেই সঙ্গে নিও। তাফসীরে মাযহারী/৪ ৭০ ূ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।