বর্তমানে অবতীর্ণ কিতাবে বিশ্বাস করে। আখেরাত সম্পর্কেও তারা নিশ্চিত বিশ্বাসী । এসমস্ত গুণাবলী সফলকাম হওয়ার সহায়ক বরং এসকল গুণবিশিষ্টদের জন্য সফলতা অনিবার্ধ। সফলতার এই সিদ্ধান্ত আল্লাহ্পাকের দিক থেকেই । তাই “মির্রব্বিহিম' বলে যুস্তাকীদের মর্যাদা প্রকাশ করা হয়েছে। "মুফ্লিহুন' অর্থ সফল । শব্দটি এসেছে “ফালাহ্' শব্দ থেকে । তাদের এই সাফল্য লাভ হবে পৃথিবী ও আখেরাত উভয় স্থানেই । এখানে তাদের আল্লাহ্র নির্দেশিত পথে থাকা এবং সফলকাম হওয়ার সংবাদ দু”টি 'এবং' বা “ওয়াও' এর মাধ্যমে সংযুক্ত করে পেশ করা হয়েছে। কারণ সংবাদ দু'টি ভিন্ন প্রকৃতির । এক ধরণের হলে 'ওয়াও' এর উল্লেখ ব্যতিরেকেই বর্ণনা করা হতো। যেমন অন্যত্র উল্লেখিত হয়েছে, 'উলা-ইকা কাল আনাম বাল হুম আদান্দু উলায়িকা হুমুল গফিলুন'-তারা চতুষ্পদ জন্ততুল্য বরং তদপেক্ষা নিকৃষ্ট, তারাই উদাসীন (গাফেল)। এখানে একই ধরনের দু'টি সংবাদ বিরত হয়েছে বলে 'এবং' সংযোজক ব্যবহৃত হয়নি। হুমূল মুফ্লিহুন-এর হুম সর্বনামটি পার্থক্যপ্রকাশক (বিধেয় এবং তার বিশেষণের পার্থক্যকারী)। এরকমও বলা যায় যে, "হুম" সর্বনামটি পার্থক্যপ্রকাশক নয় বরং উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বিধেয় হয়েছে “মুফ্লিহুন'_বরঞ্ উভয়ে মিলিত হয়ে পূর্বের “উলা-ইকা' এর বিধেয় হয়েছে। মোতাজিলা সম্প্রদায় সর্বনামটিকে সীমাবদ্ধ সর্বনাম বলে প্রমাণ করে যে, কবীরা গোনাহ্কারীরা চিরদিনের জন্য নরকবাসী। তাদের অভিমত দুর্বলতাদুষ্ট । তাই পরিত্যাজ্য। কারণ, আল মুফুলিহুন বলে ওই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করা হয়েছে_ারা পূর্ণ সফলকাম । অন্যেরা পূর্ণ সফলকাম না হলেও সাধারণ সফলতার অধিকারীও যে হবে না- এ রকম ইঙ্গিত এখানে নেই। যারা সত্য প্রত্যাখ্যানকারী । প্রসঙ্গটি ভিন্নতর। তাই সংযোজক অব্যয় ব্যতিরেকেই পরবর্তী বাক্যটি শুরু হয়েছে । এরশাদ হয়েছে- সুরা বাকারা ১2০৬ নিএ 42) ৮৪2০৪ ০৬/৯৮৭ (0 যাহারা সত্য প্রত্যাখ্যান করিয়াছে তুমি তাহাদিগকে সতর্ক কর বা না কর, তাহাদের পক্ষে উভয়ই সমান; তাহারা বিশ্বাস করিবে না। আয়াত ৬ তাফসীরে মাযহারী/৪ ৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।