সম্প্রদায় জেহাদ পরিত্যাগ করবে, আল্লাহপাক তাদের উপর সাধারণ বিপদাপদ অবতীর্ণ করবেন। হজরত আবু হোরায়রা থেকে মারফু পদ্ধতিতে বর্ণিত হয়েছে- রসুল স. বলেছেন, জান্নাতে রয়েছে একশত দরোজা। সেগুলো আল্লাহপাক শহীদদের জন্য প্রস্তুত করেছেন। এক দরোজা থেকে আরেক দরোজার ব্যবধান আকাশ ও পৃথিবীর সমান। জান্নাত প্রার্থনা করলে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা উচিত। কারণ, জান্নাতুল ফেরদৌস সকল জান্নাতের মধ্যস্থলে অবস্থিত। এ জান্নাতই সর্বোত্তম ও সর্বোন্নত। এর উপরেই রয়েছে আরশে আজীম। অন্যান্য জান্নাতের নদীগুলো জান্নাতুল ফেরদৌস থেকে উৎসারিত। বোখারী । হজরত আবু হোরায়রা আরও বলেছেন, রসুল স. এরশাদ করেন, বিত্ত বৈভব বিধ্বংসী বস্ত্র, সম্পদ থাকলে আনন্দ, না থাকলে নিরানন্দ। প্রকৃত আনন্দ রয়েছে ওই মানুষের জন্য, যে ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের জন্য অপেক্ষমান। যার কেশগুচ্ছ অবিন্যস্ত ও পদযুগল ধূলিধূসরিত সে যদি প্রহরী হয়, তবে পাহারার স্থানেই তার অবস্থান । আর যদি সে অগ্রগামী বাহিনীর সদস্য হয়, তবে সেখানেই তাকে প্রতিষ্ঠিত থাকতে হয়। তার জন্য অন্যত্র গমনের অনুমতি নেই । যুদ্ধকালে তার স্বতন্ত্র কোনো বক্তব্য থাকে না। বোখারী । সকল সংকর্মের তুলনায় জেহাদের শ্রেষ্ঠত্ব এ কারণেই যে, জেহাদই ইসলামের প্রচার ও মানুষের হেদায়েত লাভের উপকরণ । তাই কোনো মুজাহিদের চেষ্টায় যদি কারো হেদায়েত লাভ হয়, তবে হেদায়েত ও জেহাদ উভয়ের জন্য সে পুরস্কৃত হবে। তবে জাহেরী ও বাতেনী জ্ঞান শিক্ষা দেয়া জেহাদের চেয়ে অধিক গুরুত্ব সম্পন্ন । কারণ, এর মধ্যে রয়েছে ইসলামের মূলতন্ত। জিতে রো ১1944621455 2৪4488৮5505, 445/১৯০ 435: ৬৪০৫০১1 (04005422198 ১৪ 85৯৩58558৩575509448৮ ৯০ ৭১০৮৬৫৯১৪৩৬) পে তাফসীরে মাযহারী/৪৬৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।