করে সেখানেই বসবাস করতে মনস্থ করলেন তিনি এবং এর জন্য রসুল স. এর নিকট অনুমতি প্রার্থনা করলেন। রসুল স. বললেন, আমি তোমাদেরকে ইহুদী- খৃষ্টান বানাতে আসিনি । আমি প্রেরিত হয়েছি একটি সমুজ্্বল আদর্শ নিয়ে । আমার জীবনাধিকারী সেই পরম সত্তার শপথ! জেহাদের উদ্দেশ্যে একটি সকাল বা সন্ধ্যা পথচলা পৃথিবী এবং পৃথিবীস্থ সকল বস্তু হতে উত্তম। জেহাদের কাতারে একবার দাড়ানো ষাট বছরের নামাজ থেকে শ্রেয় । আহমদ । আমি বলি, হাদিসে যে নামাজের কথা বর্ণিত হয়েছে, তা নফল নামাজ । আর নফল নামাজ অপেক্ষা জেহাদ উত্তম । এর কারণ হচ্ছে, বিধানগতভাবে জেহাদ ফরজে কেফায়া। একজন জেহাদ করলেও সকলের ফরজ আদায় হয়ে যাবে । আর জেহাদ সব সময় আদায় করাও যায় না। কিন্তু জেহাদ শাহাদাতের উপলক্ষ্য, যা মর্যাদার দিক দিয়ে নবুয়তের নিকটবর্তী । নামাজ রোজার ব্যাপারটি অন্য রকম। নির্দিষ্ট সময় ছাড়া নামাজ রোজা আদায় করা যায় না। নির্দিষ্ট সময় ছাড়া যে নামাজ রোজা পালন করা সম্ভব, তা নফল পর্যায়তুক্ত । আবার নফল ফরজের তুল্যও নয়। যদি কেউ বলে রসুল স. এরশাদ করেছেন, জিকির ব্যতীত আল্লাহ্র শাস্তি থেকে মুক্তি দানকারী অন্য কিছুই নেই। সাহাবাগণ বললেন, তবে জেহাদ? তিনি বললেন, জেহাদও নয়। যদিও কাফেরদের উপর তলোয়ার চালাতে চালাতে তলোয়ার খন্ডবিখন্ড হয়ে যায়। তিনি স. পরপর তিনবার এরকম বলেছিলেন। আহমদ, তিবরানী, ইবনে আবী শাইবা হজরত মুআজ সূত্রে এই বর্ণনাটি এনেছেন। প্রকাশ্যতঃ এই হাদিসটি প্রথমে বর্ণিত হাদিসগুলোর প্রতিদ্বন্দি। দবন্ নিরসনার্থে এখানে একথা বলা যেতে পারে যে, এখানে জিকির অর্থ হুজুরে দায়েমী (সার্বক্ষণিক অগ্রতা)। এই অগ্নতা নিরবচ্ছিন্ন । এরকম ঘগ্র ব্যক্তি নামাজ রোজাও যথাযথরূপে পালন করেন। এ ধরনের মানুষই সংসারাসক্তি মুক্ত। এই অবস্থাকে বলা হয় জেহাদে আকবর। বর্ণিত হয়েছে- একবার এক জেহাদ থেকে প্রত্যাবর্তনকালে রসুল স. এরশাদ করেছিলেন, এবার আমরা জেহাদে আসগর (গৌণ জেহাদ) থেকে জেহাদে আকবরের (মৃখ্য জেহাদের) দিকে প্রত্যাবর্তন করছি। প্রশ্ন উঠতে পারে, জেহাদে আসগরে লিপ্ত থাকাবস্থায় রসুল স. কি জেহাদে আকবরে মগ্ন ছিলেন না? জবাবে আমি বলি, হ্যা । তিনি তখনও নিমগ্নচিত্ত ছিলেন । কিন্তু বাইরের কোলাহল ও ক্রিয়াকর্মের প্রচন্ডতায় তার সেই মগ্রতা ছিলো নিম্প্রভ। বাইরের কর্মমুখরতা যখন সমাপ্ত হলো তখন পুনরায় প্রবল হয়ে উঠলো নিমগ্রতার বৈভব। হজরত আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত হয়েছে__ যার পা আল্লাহর পথে ধূলিধূসরিত হবে, আল্লাহপাক তার জন্য দোজখের আগুন হারাম করে দিবেন। হজরত ওসমান বলেছেন--_ আমি রসুল স. কে বলতে শুনেছি যুদ্ধক্ষেত্রে একরাত পাহারায় নিযুক্ত থাকা হাজার রাতের ইবাদত ও হাজার দিনের রোজা থেকে উত্তম। হজরত আবু বকর সিদ্দিক আরো বলেছেন__ রসুল স. এরশাদ করেন, যে তাফসীরে মাযহারী/৪৬৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।