শরিয়তের অনুকূল হয়ে যায় । তখন তার নিকট ওই সকল বস্ত নিকৃষ্ট মনে হয় যা আল্লাহ্পাকের নিকট নিকৃষ্ট । আর আল্লাহ্পাকের নিকট যা অভিপ্রেত, তাই হয়ে যায় তার প্রসন্ন অভিপ্রায় । “আল্লাহ জানেন, তোমরা জানো না'_ একথার মাধ্যমে বলা হয়েছে সত্তর আল্লাহপাকের নির্দেশানুগত হও । তিনিই জানেন কিসে ছ্বীন দুনিয়ার কল্যাণ । হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ বলেছেন, আমি বললাম, ইয়া রসুলাল্লাহ! সর্বোৎকৃষ্ট আমল কোনটি? তিনি স. বললেন, সময়মতো নামাজ পাঠ। আমি বললাম, তারপর? তিনি বললেন, মাতা পিতার সেবা । আমি পুনরায় বললাম, তারপর? তিনি স. এরশাদ করলেন, আল্লাহর পথে জেহাদ । হজরত ইবনে মাসউদ বলেছেন, আমি আরো প্রশ্ন করলে তিনি স. আরো উত্তর দিতেন । বোখারী । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে এক ব্যক্তি রসুল স. এর নিকট প্রশ্ন করলেন, কোন আমল সর্বোত্তম? তিনি স. এরশাদ করলেন, রসুলের উপর বিশ্বাস স্থাপন। ওই ব্যক্তি বললেন, তারপর? তিনি স. বললেন, আল্লাহর পথে জেহাদ । ওই ব্যক্তি পুনরায় জানতে চাইলেন, তারপর কী? তিনি স. এরশাদ করলেন, মকবুল হজ । বোখারী ও মুসলিম এই হাদিসটি পূর্বোক্ত হাদিসের বিরুদ্ধ বলে মনে হয়। প্রথম হাদিসে বলা হয়েছে, জেহাদ অপেক্ষা নামাজ উত্তম। পরের হাদিসে সেরকম বলা হয়নি। হাদিস দু'টির সামঞ্জস্য বিধান এভাবে সম্ভব যে, প্রশ্ন উত্থাপনকারীর যোগ্যতার দিকে লক্ষ্য করে তিনি স. জবাব দিয়েছিলেন। অথবা স্থাপনের মধ্যে নামাজ ও জাকাত অন্তর্ভূক্ত রয়েছে। ইমরান বিন হাশিম থেকে বর্ণিত হয়েছে___ রসুল স. বলেছেন, জেহাদের মাঠে মুজাহিদদের কাতারে একদিন দীড়িয়ে থাকা ষাট বৎসর দাড়িয়ে ইবাদত করার চেয়ে উত্তম। হাকেম এই হাদিসটি বর্ণনা করে বলেছেন, বোখারীর শর্তানুযায়ী বর্ণনাটি বিশুদ্ধ । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে__ রসুল স. বলেছেন, আল্লাহ্র পথে একবার দন্ডায়মান হওয়া স্বগৃহে সত্তর বছর নামাজ পড়ার চেয়ে শ্রেয়। তিরমিজি । হজরত আবু হোরায়রা আরো বর্ণনা করেছেন__- এক ব্যক্তি বললেন, হে আল্লাহ্র রসুল! জেহাদের সমতুল্য কোনো আমল আছে কি? তিনি স. বললেন, আছে । তবে সে আমল প্রতিপালনের সাধ্য তোমাদের নেই প্রশ্নকারী দুই কিংবা তিনবার একই প্রশ্ন করলেন এবং তিনি স. একই জবাব দিলেন। তারপর বললেন, আল্লাহর পথে যে জেহাদ করে সে ওই ব্যক্তির মতো, যে সার্বক্ষণিক দন্ডায়মান অবস্থায় কোরআন মজীদ পাঠ করে এবং নামাজ ও রোজা রত থাকে। বোখারী, মুসলিম। হজরত আবু উসামা বলেছেন, আমি রসুল স. এর সেনাদলে ছিলাম। যুদ্ধযাত্রাকালে আমরা একটি নিচু ভূমি অতিক্রম করছিলাম । দেখলাম, স্থানটি জলমগ্র ও শ্যামল । আমার এক সঙ্গী স্থানটি দেখে বিমোহিত হলেন। সংসার ত্যাগ তাফসীরে মাযহারী/৪৬৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।