Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন । যেমন হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. এরশাদ করেন- যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জেহাদ করলো না- এমন কি জেহাদের ইচ্ছাকেও অন্তরে স্থান দিলো না, সে মৃত্যুবরণ করলো এক ধরনের নেফাকের (অপবিত্রতার) উপর । মুসলিম । জমহুরের মতে জেহাদ হচ্ছে ফরজে কেফায়া । কিছুসংখ্যক মানুষ জেহাদ করলে অন্য সকলে জেহাদের দায়িত্ব থেকে অব্যাহতি পায়। যেমন জানাজার নামাজ । এ অভিমতটির উপরে একমত্য সংঘটিত হয়েছে । সকল ইমাম এ ব্যাপারে একমত যে, শহরবাসীদের উপর জেহাদ ফরজ । তারা জেহাদ করবে নিকটবর্তী অবিশ্বাসীদের বিরুদ্ধে । যদি তাদের দ্বারা জেহাদ সম্ভব না হয় অথবা তারা পরাজিত হয়, তবে তাদের পার্স্থ মুসলমানদের উপর জেহাদ ফরজ হয়ে যাবে। তারাও যদি পর্যুদস্ত হয় তবে তাদের পার্শববর্তীরা জেহাদে অংশগ্রহণ করবে। এভাবেই ধারাবাহিক অংশগ্রহণ চলতে থাকবে । এ ব্যাপারেও সকলে একমত্য পোষণ করেন যে, যখন শক্ররা মুসলমানদের উপর চড়াও হবে এবং সাধারণ ঘোষণার মাধ্যমে মুসলমানদেরকে জেহাদের আহবান জানানো হবে, তখন শহরবাসী গ্রামবাসী সকলের উপর একযোগে জেহাদ ফরজ হয়ে যাবে । এটাও এঁকমত্য যে, যাদের প্রতি জেহাদ সুনির্দিষ্ট নয়, তারা পিতা-মাতার অনুমতি ব্যতিরেকে জেহাদে যেতে পারবে না। খণগ্রস্ত ব্যক্তিও মহাজনের অনুমতি ব্যতিরেকে জেহাদে অংশগ্রহণ করতে পারবে না। হজরত আবদুল্লাহ্‌ বিন আমর বিন আস বলেছেন, এক ব্যক্তি রসুল স. এর নিকট জেহাদের অনুমতি চাইলেন । রসুল স. বললেন, তোমার পিতা-মাতা কি জীবিত? তিনি বললেন, হ্যা। রসুল স. বললেন, গৃহগমন করো এবং মাতাপিতার খেদমতে রত হও। বোখারী ও মুসলিম । আবু দাউদ এবং নাসাঈও এরকম হাদিস বর্ণনা করেছেন । “যুদ্ধের বিধান তোমাদের জন্য অরুচিকর"-_ এ কথার তাৎপর্য হচ্ছে, জেহাদ তোমাদের নিকট স্বভাবজাত অনীহার কারণ । এতে রয়েছে জীবনহানির আশংকা ও অবধারিত অর্থ ব্যয়_ যা সাধারণতঃ স্বভাববিরুদ্ধ। একথার অর্থ এরকম নয় যে, আল্লাহ্‌্পাকের নির্দেশ প্রতিপালনে সাহাবাগণ অসম্মত ছিলেন। *তোমরা যা পছন্দ করো না সম্ভবতঃ তাই তোমাদের জন্য কল্যাণকর'- ও গনিমত প্রাপ্তির আনন্দ। তদুপরি রয়েছে শাহাদত লাভের সৌভাগ্য ও পুণ্যার্জনের সুযোগ । এগুলো নিশ্চয়ই কল্যাণকর । “তোমরা যা পছন্দ করো সম্ভবতঃ তাই তোমাদের জন্য অকল্যাণকর'-_এ কথার মাধ্যমে বলা হয়েছে, জেহাদ পরিত্যাগের মধ্যে রয়েছে পাপ, লাঞ্ছনা, গনিমত ও পুণ্যের সুযোগ বঞ্চিত হওয়া ইত্যাদি । এগুলো নিশ্চয়ই কল্যাণবিরোধী । সম্ভবতঃ “আ'সা শব্দটি সন্দেহের স্থলে ব্যবহৃত হয়। কিন্ত এখানে শব্দটি এ জন্য ব্যবহৃত হয়েছে যে, প্রবৃত্তি পবিত্র হওয়ার পর সকল আশা-আকাংখা তাফসীরে মাযহারী/৪৬৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।