Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

0 লোকে কি ব্যয় করিবে সে সম্বন্ধে তোমাকে প্রশ্ব করে । বল, “যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে তাহা পিতা মাতা, আত্মীয়স্বজন, অভাব্রস্ত, পিতৃহীন এবং পর্যটকদের জন্য । উত্তম কাজের যাহা কিছু তোমরা কর না কেন আল্লাহ্‌ সে সম্বন্ধে অবহিত । কোনো কোনো ভাষ্যকার বলেছেন, এই বিধানটি অবতীর্ণ হয়েছিলো জাকাত ফরজ হওয়ার আগে । জাকাতের বিধান সম্বলিত আয়াত অবতীর্ণ হওয়ার পর এই বিধানটি রহিত হয়ে যায়। কিন্তু প্রকৃত কথা হচ্ছে- এই আয়াতটি জাকাতের প্রতিদ্বন্দি নয়। তাই এখানে রহিত হওয়ার প্রশ্ন ওঠে না। বরং বিধানটি এখনও সচল । এখানে মাতা-পিতা, নিকটজন, এতিম-মিসকিন ও মুসাফিরের জন্য অর্থ ব্যয় করতে উৎসাহিত করা হয়েছে । শেষে বলা হয়েছে_ তোমাদের সকল উত্তম কাজ সম্পর্কে আল্লাহতায়ালা সম্যক অবগত । ওই সকল সৎকাজের নিয়ত অনুযায়ী তোমরা প্রতিফলও প্রাপ্ত হবে। সুরা বাকারা $ আয়াত ২১৬ খ৫75%0599554584-% প%৪0৮ঘ্৫ সা €০5 614 গর্দ 1৫ 55555 54541 558-8%%595 0 তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হইল যদিও তোমাদের নিকট ইহা অরুচিকর; কিন্তু তোমরা যাহা পছন্দ কর না সম্ভবতঃ তাহা তোমাদের জন্য কল্যাণকর এবং তোমরা যাহা পছন্দ কর সম্ভবতঃ তাহা তোমাদের জন্য অকল্যাণকর । আল্লাহ জানেন; তোমরা জান না। আতা বলেছেন, জেহাদ নফল । এই আয়াতে যে ফরজের কথা বলা হয়েছে তা কেবল রসুল স. ও তার সহচরবৃন্দের প্রতি প্রযোজ্য । ইমাম সওরীও এরকম বলেছেন। তার সমর্থনে রয়েছে ওই হাদিস যেখানে বলা হয়েছে, জীবন ও সম্পদসহ যারা আল্লাহ্‌র পথে জেহাদ করে, তারা গৃহবাসীদের চেয়েও উত্তম । আল্লাহপাক তাদেরকে অধিক মর্যাদাশালী করেছেন এবং যারা জেহাদ করে এবং যারা জেহাদ করে না উভয়ের সঙ্গে আল্লাহপাক কল্যাণের অঙ্গীকার করেছেন। আতা ও সওরী বলেছেন, জেহাদ যদি ফরজ হতো তবে আল্লাহ্‌পাক যারা জেহাদ করে না তাদের সঙ্গে কল্যাণের অঙ্গীকার করতেন না। হজরত সাইয়েদ বিন মুসাইয়েব বলেছেন, কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমানের উপর জেহাদ ফরজ । আর এই আয়াতটি তার দলিল। এছাড়া তিনি দলিল হিসাবে আরও হাদিস পেশ ৩০ তাফসীরে মাযহারী/৪৬৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।