আয়াতটি অবতীর্ণ হয়েছে আহজাব (খন্দক) যুদ্ধের দিন। ওই যুদ্ধে রসুল স. এবং তার প্রিয় সহচরবৃন্দ মুশরিক বাহিনী কর্তৃক আক্রান্ত হয়েছিলেন । মুসলমান বাহিনীর উপর নেমে এসেছিলো চরম দুঃখ-কষ্ট ও শংকা । উহুদ যুদ্ধের সময়েও এরকম বিপদগ্রস্ত হয়েছিলেন মুসলমানগণ। আল্লাহপাক সে সম্পর্কে এরশাদ করেছিলেন, তোমাদের জীবন ওষ্ঠাগত হয়েছিলো । আল্লাহপাক সম্পর্কে তোমরা বিভিন্নরূপ অলীক ধারণাকে আশ্রয় করেছিলে । সেখানেই পরীক্ষা করা হলো বিশ্বাসীদেরকে। আর আহত করা হলো প্রচন্ড আঘাতে ।' আতা বলেছেন, হিজরতের পর রসুল স. ও তার সঙ্গী মুহাজিরগণ বিভিন্ন রকম বিপদাপদের সম্মথীন হতে লাগলেন। বসত-বাটী, সম্পদ- সবকিছু তারা পরিত্যাগ করে মদীনায় এসেছিলেন। কিন্ত মদীনাতেও তারা সুস্থির হতে পারছিলেন না। আহার, আবাস- এ সকল চিস্তাতো ছিলোই, তার উপরে ছিলো ইহুদীদের জ্বালাতন । তাদের ষড়যন্ত্র ও শত্রুতা উত্তরোত্তর বেড়েই যাচ্ছিলো । এ রকম সঙ্গীন অবস্থায় অবতীর্ণ হলো এই আয়াতটি । এখানে আল্লাহতায়ালা বলেছেন, তোমরা কি মনে কর ইমানের পরীক্ষায় কৃতকার্য না হয়েই বেহেশতে প্রবেশ করবে? তোমাদের পূর্ববর্তীদের মধ্যে যারা লাভ করেছিলো বেহেশতের অধিকার তাদের কথা স্মরণ করো। অর্থসংকটে পতিত হয়েছিলেন তারা । তাদেরকে স্পর্শ করেছিলো দুঃখ দারিদ্র । বিপদে ভীত ও কম্পিত হয়ে তারা বলে উঠতেন, আল্লাহুর সাহায্য কখন আসবে? জেনে রেখো, আল্লাহ্র সাহায্য নিকটেই। রসুল স. বলেছেন, জান্নাত আচ্ছাদিত রয়েছে বিপদাপদ ছ্বারা। আর জাহান্নামের আচ্ছাদন হচ্ছে লোভনীয় বস্ত্রসমূহ। হজরত আনাস ও হজরত আবু হোরায়রা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম এবং আহমদ বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা ও হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে। ইবনে হাব্বান থেকে ইবনে মুনজির বর্ণনা করেছেন, আমর বিন জমুহ একবার প্রশ্ন করলেন, ইয়া রসুলাল্লাহ! আমরা কোন সম্পদ কোথায় ও কিভাবে ব্যয় করবো । ইবনে জুরাইজ থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, মুসলমানেরা যখন এরকম প্রশ্ন করলো তখন অবতীর্ণ হলো- সুরা বাকারা $ আয়াত ২১৫ 11৫ ঘি পন ৮114৫ ৮৫ ৯৯১2৮ ভড০ 5655504৫16 পি ০ তে $869095-8 ঠ৫ ১2151295 প্র ৫ নে তা (৮22 5 পা ০:৭৫ 29৬৬9৬54 4১১১০192546 তাফসীরে মাযহারী/৪৬৪ . ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।