Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলইয়াসা কুনুম মিনাস সলিহিন। ওয়া ইসমাইলা ওয়া ইয়াসাআ ওয়া ইউনুসা ওয়া লুতান ওয়া কুল্লান ফাদ্বদ্ালনা আলাল আলামীন । অবশিষ্ট আটজন হচ্ছেন, আদম, ইদ্রিস, হুদ, সলেহ, শুয়াইব, জুলকিফল, উযায়ের ও হজরত মোহাম্মদ মোস্তফা সাইয়্যেদুল আম্বিয়া আলাইহিমুস সালাম । কোনো কোনো তাফসীরবিদগণের অভিমত হচ্ছে, সুরা মুমিনুনে উল্লেখিত ইউসুফ হজরত ইয়াকুবের পুত্র ইউসুফ নন। তিনি হচ্ছেন ইউসুফ বিন ইব্রাহিম বিন ইউসুফ বিন ইয়াকৃব। এই হিসেবে তাদের সংখ্যা দাড়ায় সাতাশে । অনেকে আবার হজরত ঈসার মাতা মরিয়মকে নবী বলে মনে করেন। এই হিসেব ধরলে আটাশজন হয়। কিন্তু কোরআন মজীদে উল্লেখিত হয়েছে- আর আপনার পূর্বে পুরুষ ব্যতীত কাউকে প্রেরণ করিনি । এই আয়াতের মাধ্যমে হজরত মরিয়মের নবুয়ত স্বীকৃত হয় না। সম্ভবতঃ আটাশতম নবী লোকমান হাকীম । ওষ়াল্লাহু আ'লাম। বলা হয়েছে, নবী প্রেরণ করা হয়েছে সুসংবাদ দান ও ভীতিপ্রদর্শনের জন্য । নবীগণ জানিয়ে দেন অনুগতদের জন্য রয়েছে পুরস্কারপ্রাপ্তির সুসমাচার এবং অবাধ্যদের জন্য রয়েছে ভীতিপ্রদ শাস্তি । মানুষের মধ্যে সৃষ্ট মতভেদের মীমাংসার জন্য আল্লাহপাক নবীদেরকে সত্যের সাক্ষ্যবাহী কিতাবসহ প্রেরণ করেছেন। এখানে কিতাব অর্থ কিতাব জাতীয় সকল আকাশী পুস্তক সত্যসহ অর্থ সত্যের সাক্ষ্যসহ। নবীগণ তাদের প্রতি অবতারিত কিতাবের বিধান অনুযায়ী মীমাং প্রদান করেন। “যে বিষয়ে মতভেদ সৃষ্টি হয়েছিলো'_ একথার অর্থ, যে সকল বিষয়ে দেখা দিয়েছিলো সন্দেহ। “যাদেরকে তা দেয়া হয়েছিলো স্পষ্ট নিদর্শন তাদের নিকট আসবার পর তারা শুধু পরস্পর বিদ্বেষবশতঃ বিরোধিতা করতো'- একথার লক্ষ্য ইহুদী ও ধৃষ্টান সম্প্রদায় । স্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিরুদ্ধবাদী হয়েছে । এই বিরোধিতার কারণ ছিলো কেবলই পারস্পরিক অসূয়া। নিছক অসূয়াবশতঃই তারা অবজ্ঞা করেছে সং কাজের আদেশ ও অসৎকাজের নিষেধকে। গোপন করেছে মহানবী মোহাম্মদ স. এর আবির্ভাব সম্পর্কিত বিবরণসমূহ | তারা এই মর্মে মতভেদ সৃষ্টি করেছে যে, আমাদের কাছে কিতাবের কিয়দংশ বিশ্বাস্য ও অবশিষ্টাংশ অস্থীকার্য যারা বিশ্বাস করে তারা যে বিষয়ে ভিন্নমত পোষণ করতো আল্লাহপাক তাদেরকে সে বিষয়ে নিজ অনুগ্রহে সত্যপথে পরিচালিত করেন'_ এ সম্পর্কে হজরত ইবনে জায়েদ বলেছেন, তাদের মতবিরোধ ছিলো কেবলা সম্পর্কে । কেউ নামাজ পড়তো পুবমুখী হয়ে। কেউ নামাজ পড়তো পশ্চিম দিকে মুখ করে। আবার কেউ তাদের নামাজে বায়তুল মাক্দিস মুখী হতো। আর আল্লাহপাক আমাদেরকে কাবামুখী হতে নির্দেশ দিয়েছেন। রোজা সম্পর্কেও ইহুদী ও খৃষ্টানদের মধ্যে রয়েছে প্রচন্ড মতবিরোধ । আল্লাহপাক আমাদের উপর রমজান তাফসীরে মাযহারী/৪৬২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৪৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।