উপদ্বীপে আর কোনো নবীর আবির্ভাব ঘটেনি । দলিলস্বরূপ বলা যেতে পারে, আল্লাহপাক বলেছেন- (রসুল স. এর আগমন) “এমন একটি সম্প্রদায়কে ভীতি প্রদর্শনের জন্য যাদের পিতৃপুরুষকে কখনো ভীতি প্রদর্শন করা হয়নি, বাস্তবে তারা উদাসীন" । হজরত উবাই বিন কাআব থেকে আবুল আলিয়া বর্ণনা করেন (আত্মার জগতে হজরত আদমের বুকের পাশ থেকে তার সন্তানদেরকে বের করে তার সামনে রাখা হলো। তখন সকলেই ছিলো এক মতাদর্শী। সকলেই তখন আল্লাহতায়ালার প্রতিপালকত্বের স্বীকৃতি দিয়েছিলো । পরে আর কখনও তারা একমতে থাকেনি ৷ বরং সকল যুগেই তাদের মধ্যে বিরাজ করেছে মতদ্বৈততা । আমি বলি, “মানুষ এক মতাদর্শী ছিলো'___ কথাটির ব্যাখ্যা হবে এ রকম- সকল মানুষের মধ্যেই সত্য গ্রহণের যোগ্যতা বিদ্যমান । ফিতরত বা স্বভাব ধর্মের উপরেই সকলকে সৃজন করা হয়েছে। এরপর মানব ও দানবরূপী শয়তানেরা তাদেরকে বিভ্রান্ত করেছে। এভাবেই একে একে সত্যম্থলিত হয়ে গিয়েছে মানুষেরা । হজরত আবু হোরায়রা বলেন- রসুল স. বলেছেন, প্রতিটি শিশু ফিতরতের উপর জন্গ্রহণ করে। পরে তাদের পিতা-মাতা তাদেরকে ইহুদী খৃষ্টান অগ্রিপূজক ইত্যাদিতে পরিণত করে। চতুষ্পদ জন্ত যেমন তাদের নিজেদের মতো শাবক প্রসব করে_ সেগুলোর কোনোটির কান (বা অন্য কোনো অশরপ্রত্যঙ্গ) নেই- এমনটি কি দেখা যায়? বোখারী, মুসলিম । “অতঃপর আল্লাহ্ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন'_ এই বাক্যটিকে যদি “কানান্নাসু উম্মাতাউ ওয়াহিদা" এর সঙ্গে সম্পৃক্ত করা হয় এবং যদি ধরা হয় সকল মানুষ অবিশ্বাসে একীভূত ছিলো_ তবে তাদের একতাভঙ্গের কারণ হিসেবে ধরতে হবে নবী প্রেরণকে। নবী প্রেরণের মাধ্যমেই সমীভূত অবিশ্বাস থেকে ইমানদারদেরকে আলাদা করে নেয়া হয়। অবিশ্বাস ও অশান্তি দূর করার মানসেই তারা প্রেরিত হয়ে থাকেন। হজরত আবু জর বলেছেন, আমি “নাবীঈন' শব্দটি সম্পর্কে রসুল স.কে এই মর্মে প্রশ্ন করেছিলাম, ইয়া রসুলাল্লাহ্! নবীগণের মোট সংখ্যা কতো? তিনি স. বললেন, দুই লাখ চব্বিশ হাজার। তাদের মধ্যে রসুল ছিলেন তিনশত পনেরোজন । আহমদ । হজরত আবু জরের অপর একটি বর্ণনায় পাওয়া যায়, রসুলগণের সংখ্যা তিনশত দশের কিছু অধিক । বাগবী বলেছেন, তাদের মধ্যে রসুলগণের সংখ্যা ছিলো তিনশত তেরো। আর আটাশজনের নাম কোরআন মজীদে উল্লেখিত হয়েছে। আমি বলি, কোরআন শরীফে লিপিবদ্ধ রয়েছে ছাব্বিশ জনের নাম। তনাধ্যে আঠারো জনের উল্লেখ এরকম- ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইবরহীমা আলা কৃওমিহি, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা কুল্লান হাদাই না ওয়া নুহান হাদাইনা মিন কৃবলু ওয়া মিন জুররিইয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়্যুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুনা ওয়া কাজালিকা নাজ্জিল মুহসিনিন। ওয়া তাফসীরে মাযহারী/৪৬১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৪৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।